Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ পঞ্চগড়ের সুপারির কদর দেশজুড়ে
বিভাগীয় সংবাদ রংপুর

পঞ্চগড়ের সুপারির কদর দেশজুড়ে

By Shamim RezaMay 10, 20233 Mins Read

জুমবাংলা ডেস্ক : বাঙালির সুপ্রাচীন কালের ঐতিহ্য পান-সুপারি। অভ্যাসগত কারণে তো বটেই, ভোজনের অনুষ্ঠান শেষে কিংবা বাড়িতে অতিথি আপ্যায়নে যেন জুড়ি নেই এর। দেশের প্রায় সর্বত্রই সুপারি উৎপাদন হলেও কয়েকটি জেলায় এটির আবাদ বেশি হয়ে থাকে। তার মধ্যে পঞ্চগড় অন্যতম। গত কয়েক বছর ধরে ব্যাপকহারে আবাদ হওয়া পঞ্চগড়ের সুপারি স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় রপ্তানি হচ্ছে।

পঞ্চগড়ের সুপারি

Advertisement

কৃষি বিভাগ বলছেন, পঞ্চগড় জেলার অর্থনীতিতে বড় একটা অংশ দখল করে আছে সুপারি। বছরে এ জেলায় ৩০ কোটি টাকার সুপারি বেচাকেনা হচ্ছে। এতে করে দিনদিন সুপারি চাষে আগ্রহী হয়ে উঠছেন চাষিরা।

জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, কেউ পতিত জমিতে, কেউ বাড়ির আঙিনায়, আবার কেউ জমির সীমানা নির্ধারণ ঠিক রাখতে সারি সারি করে লাগিয়েছেন সুপারি গাছ। কয়েক বছর ধরে এ অঞ্চলে চা শিল্প বিপ্লবে মিশ্র চাষ হিসেবে চা বাগানে সুপারি গাছ লাগিয়েছেন চাষিরা। চৈত্র-বৈশাখ মাসে গাছ থেকে সংগ্রহ করে স্থানীয় বাজারে সুপারি বিক্রি করছেন চাষিরা।

জেলা শহরের জালাসী, সদর উপজেলার হাড়িভাসা এবং টুনিরহাটসহ কয়েকটি বাজারে প্রচুর পরিমাণে সুপারি বেচাকেনা হতে দেখা যাচ্ছে এখন। সপ্তাহের নির্ধারিত দিনগুলোতে এসব বাজারে জমে ওঠে সুপারির বাণিজ্য। আকারভেদে এসব বাজারে প্রতি পণ (৮০ পিস) সুপারি বিক্রি হচ্ছে ৩০০-৪০০ টাকা দরে। এছাড়া ব্যবসায়ীদের অনেকেই চাষিদের বাড়ি বাড়ি গিয়েও কিনছেন সুপারি।

খোঁজ নিয়ে জানা গেছে, বৈশাখ এবং জৈষ্ঠ্য- এই দুইমাস পঞ্চগড়ে সুপারির ভরা মৌসুম। এই সময়টাতে দক্ষিণাঞ্চলসহ অন্যান্য অঞ্চলে সুপারির উৎপাদন না থাকায় দেশের বড় বড় সুপারি ব্যবসায়ীরা এখন অবস্থান করছেন পঞ্চগড়ে। তারা বিভিন্ন হাট থেকে সুপারি কিনে ট্রাকে করে নিয়ে যাচ্ছেন দেশের বিভিন্ন স্থানে। এছাড়া স্থানীয় ব্যবসায়ীরাও পাকা সুপারি কিনে মজুত করছেন। তারা সুপারি মাটিতে পুঁতে রাখবেন। দুই মাস পর এই সুপারি মাটি থেকে তুলে মজা সুপারি হিসেবে অধিক দামে বিক্রি করবেন।

সুপারি ব্যবসায়ীরা জানান, পঞ্চগড়ের সুপারি আকার, স্বাদ ও রঙে তুলনামূলকভাবে ভালো। এ কারণে দেশজুড়ে এখানকার সুপারির চাহিদা ব্যাপক। স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে রাজধানীসহ বিভিন্ন জেলায় রপ্তানি হচ্ছে। চলতি মৌসুমে বিভিন্ন জেলার ব্যবসায়ীরা এখানকার হাটবাজার থেকে সুপারি কিনে নিয়ে যান। সুপারি ঘিরে আয় বেড়েছে বেকার তরুণ ও ক্ষুদ্র ব্যবসায়ীদেরও। তারা গ্রামে গ্রামে ঘুরে চাষিদের কাছ থেকে সংগ্রহ করছেন সুপারি। পরে তা বাজারে এনে বিক্রি করছেন বেশি দামে।

টুনিরহাট ভান্ডারুগ্রাম এলাকার হামিদার রহমান জানান, ১০ একর জমিতে বিশাল সুপারির বাগান তার। গত বছর এই বাগান থেকে প্রায় ৫০০ কাহন (এক কাহন= ১৬ পণ, এক পণ= ৮০ পিস) সুপারি বিক্রি করেছিলেন তিনি। এবার ফলন একটু কম। এখন পর্যন্ত ২০০ কাহনের মত সুপারি বিক্রি করেছেন। আর ২০০ কাহনের মত সুপারি হতে পারে।এর মধ্যে ১০০ কাহন সুপারি মাটিতে পুতে রাখবেন। সবমিলিয়ে এ বছর প্রায় ২৫ লাখ টাকা সুপারি থেকে আয় করবেন তিনি।

হাড়িভাসা এলাকার বিল্লাল হোসেন বলেন, দুই জায়গা জুড়ে আমার সুপারির বাগান রয়েছে। বছরে বাগানের সুপারি বিক্রি করে দেড় থেকে দুই লাখ টাকা আয় হয়। বাগানে তেমন খর নেই। একবার গাছ রোপণ করলে ২০-২৫ বছর পর্যন্ত সুপারি পাওয়া সম্ভব।

ব্যবসায়ী খয়রুল ইসলাম বলেন, মৌসুমের শুরুর দিকে কয়েকটি বাগান কিনে রেখেছিলাম। এতদিন সেগুলো দেখভাল করেছি। এখন বাগানগুলো থেকে পাওয়া সুপারি বিক্রি করছি। এবছরে তুলনামূলক দামও বেশি। আশাকরছি ভালো মুনাফা পাবো।

ব্যবসায়ী নুরুল হক সরকার বলেন, এ এলাকার সুপারির সারা দেশেই চাহিদা রয়েছে। আমি প্রতিদিন বিভিন্ন হাটবাজার থেকে সুপারি কিনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করি। বিগত বছরের চেয়ে এবার সুপারির দাম অনেকটা বেশি। বর্তমানে বড় আকারের সুপারি ৩৫০ থেকে ৪০০ টাকা এবং মাঝারি আকারের সুপারি ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত কেনা হচ্ছে।

পান পাতা খেলে যা ঘটতে পারে আপনার শরীরে

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক শাহ আলম মিয়া বলেন, পঞ্চগড়ে ৬৫০ হেক্টর জমিতে সুপারি আবাদ হচ্ছে। এ জেলায় প্রায় ৩০ কোটি টাকার সুপারি বেচাকেনা হচ্ছে। সুপারির আবাদ জেলার অর্থনীতিতে নতুনমাত্রা যুক্ত হয়েছে। সুপারি চাষে যেহেতু বাড়তি ঝামেলা ও খরচ নেই, একবার চারা রোপণ করতে পারলে কয়েক বছর ফল পাওয়া যায় ফলে অনেক টাকা আয় করা সম্ভব। আমরা সুপারি বাগান করতে স্থানীয়দের উদ্বুদ্ধ করছি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
সিংগাইর

তুচ্ছ ঘটনায় কিশোরকে কুপিয়ে জখম, এমপি আমানউল্লাহকে জড়িয়ে ‘মিথ্যাচার’!

July 7, 2026
মাটিচাপা পড়ে নারী

কক্সবাজারে ফের পাহাড় ধস, মাটিচাপা পড়ে নারীর মৃত্যু

July 7, 2026
জেলে তালিকা

চরফ্যাশন জেলে তালিকা হালনাগাদ করণ সভা অনুষ্ঠিত

July 7, 2026

Latest News

সিংগাইর

তুচ্ছ ঘটনায় কিশোরকে কুপিয়ে জখম, এমপি আমানউল্লাহকে জড়িয়ে ‘মিথ্যাচার’!

মাটিচাপা পড়ে নারী

কক্সবাজারে ফের পাহাড় ধস, মাটিচাপা পড়ে নারীর মৃত্যু

জেলে তালিকা

চরফ্যাশন জেলে তালিকা হালনাগাদ করণ সভা অনুষ্ঠিত

Student

পরীক্ষার খাতায় শিক্ষককে ‘আব্বু’ ডেকে নম্বর চাইলেন শিক্ষার্থী

Bandarban

ভারী বর্ষণ, বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা

স্ত্রীকে শাবল দিয়ে হত্যা

পাশের ঘরে ঘুমাতে বলায় স্ত্রীকে শাবল দিয়ে হত্যা, মামলা

Shaturia Thana

গৃহবধূর ঝুলন্ত মরদেহের পাশে পড়ে ছিল রক্তমাখা বটি, স্বামী আটক

PM

জননিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীকে প্রধানমন্ত্রীর আহ্বান

Ghior thana

পিস ফলের লোভ দেখিয়ে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ

৪ ভাই গ্রেপ্তার

মায়ের ‘ধর্ষককে’ হত্যার ঘটনায় ৪ ভাই গ্রেপ্তার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa