Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ পঞ্চগড়ে পাম্পে ফুয়েল কার্ড চেক করার সময় ইউএনও ও বডিগার্ডের ওপর হামলা
বিভাগীয় সংবাদ

পঞ্চগড়ে পাম্পে ফুয়েল কার্ড চেক করার সময় ইউএনও ও বডিগার্ডের ওপর হামলা

By Mynul Islam NadimApril 25, 20262 Mins Read

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় জ্বালানি তেল বিতরণে শৃঙ্খলা ফিরিয়ে আনতে গিয়ে হামলার শিকার হয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ ইউনিয়নের মেসার্স জান্নাতুল মাওয়া ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

হামলা

Advertisement

ঘটনার সময় উত্তেজিত জনতা ইউএনওর দেহরক্ষী তৈবুলকে মারধর করে এবং তার সরকারি অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। আহত দেহরক্ষী বর্তমানে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই দিন দুপুরে ভাউলাগঞ্জ ইউনিয়নের মেসার্স জান্নাতুল মাওয়া ফিলিং স্টেশনে মোটরসাইকেল চালকদের জ্বালানি তেল নেওয়ার জন্য দীর্ঘ সারি তৈরি হয়। ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানায়, লাইনে থাকা অনেক চালকের কাছেই সরকারি নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় জ্বালানি কার্ড, গাড়ির নিবন্ধন ও বৈধ চালকের অনুমতিপত্র ছিল না। ফলে বৈধ কাগজপত্র থাকা চালকরা তেল নিতে পারছিলেন না এবং সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়ে কর্তৃপক্ষ বিষয়টি ইউএনওকে জানায়। পরে তিনি দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হন।

ইউএনও সবুজ কুমার বসাক ঘটনাস্থলে পৌঁছে ঘোষণা দেন, যাদের কাছে জ্বালানি কার্ড ও বৈধ কাগজপত্র নেই তারা যেন সারি থেকে সরে যান। এ সময় কাগজপত্র না থাকায় দুইজন চালককে পাঁচশ টাকা করে জরিমানা করা হয়।

জরিমানা করার কিছুক্ষণের মধ্যেই বিপরীত দিক থেকে শতাধিক মানুষের একটি দল এসে ইউএনও ও তার সঙ্গে থাকা কর্মকর্তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

হামলাকারীরা দেহরক্ষীর ওপর চড়াও হয়ে তার অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ধস্তাধস্তির এক পর্যায়ে তিনি আহত হন। পরিস্থিতি আরও উত্তপ্ত হলে ইউএনও স্থানীয়দের সহায়তায় পাশের একটি বাড়িতে আশ্রয় নেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে নিরাপদে উদ্ধার করে উপজেলা সদরে নিয়ে আসে।

আরও পড়ুনঃ প্রথম ৫০০ ক্রেতার জন্য বিশেষ দামে বিওয়াইডি সিলায়ন ৫

ইউএনও সবুজ কুমার বসাক বলেন, “উপজেলার তিনটি পাম্পে আজ জ্বালানি তেল বিতরণের কথা ছিল। অনিয়ম ও বিশৃঙ্খলার খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। কাগজপত্রবিহীন চালকদের সরে যেতে বলা এবং জরিমানা করার পরই একদল লোক আমাদের ওপর হামলা চালায়। তারা আমার দেহরক্ষীর অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।”

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে দ্রুত গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। সরকারি কাজে বাধা দেওয়ার বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Mynul Islam Nadim
  • Website
  • Facebook

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.

Related Posts
শিশু সন্তান

রেস্টুরেন্টে ভুলে শিশু সন্তান ফেলে যায় পাকিস্তানি পরিবার, পরে ফেরত

June 27, 2026
তরুণ-তরুণী চাকরি

প্রথম চাকরি মেলায় দুই শতাধিক তরুণ-তরুণী চাকরি পেলেন

June 27, 2026
ডাকাত

পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য গ্রেফতার

June 27, 2026

Latest News

শিশু সন্তান

রেস্টুরেন্টে ভুলে শিশু সন্তান ফেলে যায় পাকিস্তানি পরিবার, পরে ফেরত

তরুণ-তরুণী চাকরি

প্রথম চাকরি মেলায় দুই শতাধিক তরুণ-তরুণী চাকরি পেলেন

ডাকাত

পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য গ্রেফতার

মিছিল

ফেনীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ৬

গ্রেফতার

মাগুরায় ইয়াবাসহ গ্রেফতার ফায়ার সার্ভিস কর্মী

Gas

সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে চারজনের মৃত্যু

স্কুলছাত্র

‘স্কুলছাত্র গুলি খাবে, তারপরও আপনি ওসি থাকবেন, এটা হয় না’

ভাই-ভাবি গ্রেপ্তার

বাড়িতে ডেকে নিয়ে অন্তঃসত্ত্বা বোনকে হত্যার অভিযোগে ভাই-ভাবি গ্রেপ্তার

বিএনপি কর্মী

দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন বিএনপি কর্মী

Train

ট্রেনের ইঞ্জিনে মিলল ১৬ কেজি গাঁজা, চালক আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa