খুব কম তারকাই পারেন সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে আরও প্রাসঙ্গিক করে তুলতে। তানজিকা আমিন সেই তারকাদের একজন। ক্যারিয়ারের শুরু কিংবা বিগত বছরগুলো, তারচেয়ে বর্তমানে তার সময় যাচ্ছে কয়েকগুণ ব্যস্ত। তবে ব্যস্ত থাকার জন্য তিনি প্রচুর কাজ করছেন, তেমনটি নয়। দারুণ সঙ্গে গল্প, ভালো নির্মাতা ও সহশিল্পীদের সঙ্গে নিয়মিত দেখা মিলছে তার।

তবে এই অবস্থানে আসতে এক লম্বা সংগ্রাম রয়েছে তার। তাতে যেমন ছিল প্রবল সম্ভাবনা, তেমনি ছিল মধ্যপথে হোচট খাওয়া, বিরতি, আবারও ফিরে এসে ঘুরে দাঁড়ানোর প্রবল আগ্রহ। ২০১১ সালে জনপ্রিয় নির্মাতা এনামুল করিম নির্ঝরের সঙ্গে আবদ্ধ হয়েছিলেন বিবাহবন্ধনে। । কিন্তু বিয়ের মাত্র দুই বছরের মধ্যেই হয় বিচ্ছেদ। তবে এতোদিন এ নিয়ে একটি কথাও বলেননি তানজিকা। অবশেষে মুখ খুলেছেন এক পডকাস্টে।
বিচ্ছেদের কারণ নিয়ে নানা জল্পনা থাকলেও বিষয়টি নিজেই পরিষ্কার করেছেন তানজিকা। তিনি বলেন, ‘দুজন ভালো মানুষ একসঙ্গে ভালো থাকতে পারিনি। নির্ঝর খুবই ভালো মানুষ। সে এখন অন্য জায়গায় সুন্দরভাবে সংসার করছে, আমিও আমার জায়গায় ভালো আছি। শুধু আমাদের একসঙ্গে থাকা হয়নি।’
জানা যায়, বড় কোনো অভিযোগ নয়, ব্যক্তিত্বের অমিল ও বোঝাপড়ার ঘাটতিই ছিল বিচ্ছেদের মূল কারণ। তানজিকা বলেছেন, ‘আমাদের একটা অভ্যাস কোনো কিছু কাজ না করলে সেটাকে ভুল সিদ্ধান্ত বলি। কিন্তু আমার বিয়ের সিদ্ধান্ত পারফেক্ট ছিল। ডিভোর্সটা আনফরচুনেটলি হয়েছে। আমাদের সময়টা সুন্দর ছিল, আমি তা উপভোগ করেছি। এসব নিয়ে কোনো অনুশোচনা নেই।’
২০০৪ সালের ‘লাক্স-আনন্দধারা মিস ফটোজেনিক’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়ে বিনোদন অঙ্গনে পথচলা শুরু করেন তানজিকা আমিন। দীর্ঘ ২২ বছরের ক্যারিয়ারে কাজের সংখ্যা তুলনামূলক কম। তবে দুই বছর আগে ওটিটি সিরিজ ‘মহানগর ২’-এ অভিনয়ের মাধ্যমে নতুন করে আলোচনায় আসেন তিনি।
এরপর ‘অমিমাংসিত’, ‘বোহেমিয়ান ঘোড়া’, ‘হাবুর স্কলারশীপ’, ‘লিলিথ’, ‘ডিমলাইট’-এর মতো জনপ্রিয় কনটেন্টে অভিনয় করেছে। আগামীতে তাকে ‘আন্ধার’ ও ‘রঙেরবাজার’ সিনেমায় দেখা যাবে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
আর ব্যক্তিজীবনে বিবাহ বিচ্ছেদের পর দীর্ঘ সময় একাই ছিলেন তানজিকা। পরে ২০২৪ সালের ৬ ডিসেম্বর পারিবারিক আয়োজনে অস্ট্রেলিয়াপ্রবাসী সাইফ বাসুনিয়াকে বিয়ে করেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


