Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বের হয়ে যা জানালেন প্রণয় ভার্মা
আন্তর্জাতিক ওপার বাংলা স্লাইডার

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বের হয়ে যা জানালেন প্রণয় ভার্মা

By Shamim RezaDecember 3, 20242 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশের সঙ্গে ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার প্রণয় ভার্মা। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারত কাজ করতে ইচ্ছুক।

India

Advertisement

ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় মঙ্গলবার (৩ ডিসেম্বর) দেশটির হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে জরুরি তলব করা হয়। বিকেল ৪টার দিকে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছান। প্রায় আধা ঘণ্টা বৈঠকের সময়ে বাংলাদেশের পক্ষ থেকে প্রতিবাদপত্র রাষ্ট্রদূতকে হস্তান্তর করা হয় বলে জানা গেছে।

পরে সাংবাদিকদের প্রণয় ভার্মা বলেন, আমরা অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে ইচ্ছুক। আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখব।

তিনি বলেন, বাংলাদেশ-ভারতের সম্পর্ক বহুমুখী। একটি বিষয়কে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক আটকে থাকবে না। আমরা দুই দেশের মানুষের সঙ্গে সংযোগ বাড়াতে আগ্রহী।

তিনি আরও বলেন, আমরা পারস্পরিকভাবেই দুই দেশ নির্ভরশীল। আমাদের অনেক উদ্যোগের মধ্যে দিয়ে দুই দেশ লাভবান হচ্ছে। যেমন বিদ্যুৎ সরবরাহ, নিত্যপ্রয়োজনীয় সামগ্রীসহ অনেক পজিটিভ উন্নয়ন উদ্যোগ আমাদের আছে।

হাইকমিশনার বলেন, সর্বশেষ দুই মাসে আমাদের পরস্পর সহযোগিতার জন্য ইতিবাচক কিছু উন্নয়ন হয়েছে। আমাদের অনেক ইতিবাচক বিষয় রয়েছে। আমরা অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করে যাচ্ছি। আমরা সামনে অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে একসঙ্গে কাজ করে যাবো।

এর আগে, আগরতলায় সহকারী হাইকমিশনে বর্বরোচিত হামলা-ভাঙচুর ও ফ্ল্যাগস্ট্যান্ড ভেঙে বাংলাদেশের জাতীয় পতাকা খুলে নিয়ে পোড়ানোর ঘটনায় ঢাকার ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মাকে জরুরি ভিত্তিতে তলব করা হয়।

এদিকে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আগরতলার ঘটনাকে ‘দুঃখজনক’ উল্লেখ করে বিবৃতি দিয়েছে। তারা বলেছেন, কূটনৈতিক ও কনস্যুলার সম্পত্তি কোনো অবস্থাতেই লক্ষ্যবস্তু করা উচিত নয়। এ ঘটনায় ত্রিপুরায় মঙ্গলবার সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া চার পুলিশ সদস্যের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

আগরতলার হামলার বিষয়টি পূর্বপরিকল্পিত উল্লেখ করে নিন্দা ও কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, হামলার ঘটনা বাংলাদেশ সরকারকে গভীরভাবে ক্ষুব্ধ করেছে। ঘটনাপ্রবাহ দেখে এটা প্রমাণিত হয়েছে যে হামলাটি পূর্বপরিকল্পিত। এ ঘটনা কূটনৈতিক সম্পর্কবিষয়ক ভিয়েনা সনদের লঙ্ঘন।

রাজধানীর গুলশানে ভারতীয় হাইকমিশনে নিরাপত্তা বাড়ানো হয়েছে। কোনো সংগঠন বা জনতার পক্ষ থেকে কমিশন ঘেরাও কর্মসূচি না এলেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আগরতলায় কনস্যুলার সেবা বন্ধ বাংলাদেশের

প্রসঙ্গত, ভারতের আগরতলায় সোমবার বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে ঢুকে হামলা চালানো হয়েছে। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে এ হামলা চালান হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সংগ্রাম স্মৃতি সংঘ সমিতিসহ কয়েকটি সংগঠনের সমর্থকেরা।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
khamenei

খামেনির জানাজায় বিশ্বনেতারা, নেই গালফ দেশগুলোর কোনো প্রতিনিধি!

July 3, 2026
আইআরজিসি প্রধান

খামেনির বিদায় প্রস্তুতির মাঝে দীর্ঘ আত্মগোপন থেকে প্রকাশ্যে আসলেন আইআরজিসি প্রধান

July 3, 2026
খামেনি

খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, শনিবার জানাজা

July 3, 2026

Latest News

khamenei

খামেনির জানাজায় বিশ্বনেতারা, নেই গালফ দেশগুলোর কোনো প্রতিনিধি!

আইআরজিসি প্রধান

খামেনির বিদায় প্রস্তুতির মাঝে দীর্ঘ আত্মগোপন থেকে প্রকাশ্যে আসলেন আইআরজিসি প্রধান

খামেনি

খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, শনিবার জানাজা

খামেনি

খামেনির লাশ এতদিন কোথায় ছিল

ইরান সামরিক প্রধান

খামেনির ‘রক্তের প্রতিশোধ’ নেওয়ার অঙ্গীকার ইরান সামরিক প্রধানের

রুশ যুগলের কাণ্ড

নিউইয়র্কে ১০২ তলা ভবনের চূড়ায় উঠে রুশ যুগলের কাণ্ড

খামেনি

প্রদর্শিত হয়েছে ৫ কফিন, খামেনি ছাড়া রয়েছে যাদের মরদেহ

Oil

বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম

শক্তিশালী ভূমিকম্প

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বিশ্বের বৃহত্তম মুসলিম-প্রধান দেশ

Khameni-coffine

শেষ বিদায়ের প্রস্তুতি, খামেনির কফিনে ইমাম রেজার মাজারের লাল পতাকা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa