জুমবাংলা ডেস্ক : গণ আন্দোলনের মধ্যে পদত্যাগ করে দেশ ছেড়ে আপাতত ভারতে অবস্থান নিয়েছেন শেখ হাসিনা। রাষ্ট্রপতির কাছে পদত্যাগ করে দেশ ছাড়েন তিনি। মঙ্গলবার সংসদ ভেঙে দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বর্তমানে চলছে অন্তর্বর্তী সরকার গঠনে প্রক্রিয়া।

image-361422

Advertisement

নতুন সরকার মানেই নতুন কিছু পরিবর্তন। সেই সূত্রে বাংলাদেশের বিচার অঙ্গনেও পরিবর্তন হতে যাচ্ছে। বিশেষ করে অ্যাটর্নি জেনারেলসহ উচ্চ আদালতের সকল কর্মকর্তাবৃন্দ, জেলা পর্যায়ে পাবলিক প্রসিকিউটর (পিপি) ও সরকারি উকিলসহ (জিপি) অন্যান্য সকল আইন কর্মকর্তাদের বদল করার উদ্যোগ নেওয়া হয়েছে।

ইতোমধ্যে দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে নতুন নিয়োগের প্রত্যাশায়। যদিও এখনো নতুন নিয়োগের ঘোষণাই আসেনি। এমনকি কর্মরত পিপি জিপিগণও এখনো কোনো ধরনের নোটিশ পাননি।

অ্যাটর্নি জেনারেল সরকারের প্রধান ও মুখ্য আইন পরামর্শক এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টে সরকারের প্রাথমিক আইনজীবী। অ্যাটর্নি জেনারেল সাধারণত আইনজীবীদের মধ্য থেকে সরকার কর্তৃক নিয়োগ প্রাপ্ত হন।

বর্তমান অ্যাটর্নি জেনারেল হলেন এ এম আমিন উদ্দিন। তিনি ১৬তম অ্যাটর্নি জেনারেল। তাকে শেখ হাসিনা সরকার নিয়োগ দেয়।

অ্যাটর্নি জেনারেল তার পদাধিকার বলে বাংলাদেশ বার কাউন্সিলের সভাপতি নির্বাচিত হন। অ্যাটর্নি জেনারেলকে কিছু সংখ্যক যুগ্ম অ্যাটর্নি জেনারেল, উপ অ্যাটর্নি জেনারেল, সহকারী অ্যাটর্নি জেনারেল সহায়তা করেন।

জাতীয় সংসদ পরিষ্কারে নেমেছেন শিক্ষার্থীরা

আইন অনুযায়ী অর্থাৎ লিগ্যাল রিমেমব্রান্সারস ম্যানুয়াল ১৯৬০ মতে বর্তমানে নিযুক্ত পিপি জিপিদের মেয়াদ ৩ বছর।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.