Advertisement

পাকিস্তানের ললিউডের জনপ্রিয় তারকা হানিয়া আমির-আসিম আজহারের সম্পর্ক বরাবরই ছিল আলোচনার কেন্দ্রে। এক সময়ের গভীর প্রেম থেকে তিক্ত বিচ্ছেদ তাদের সম্পর্কের চড়াই-উতরাই কোনো সিনেমার গল্পের চেয়ে কম নয়।

হানিয়া আমির

তবে দীর্ঘ নীরবতা কাটিয়ে ইদানীং এই দুই তারকার ঘনিষ্ঠতা ইঙ্গিত দিচ্ছে যে, পর্দার আড়ালের পুরনো সেই গল্পটি হয়তো খুব শীঘ্রই নতুন মোড় নিতে যাচ্ছে।

পাকিস্তানের সংবাদ মাধ্যম স্টেট টাইমের প্রতিবেদন অনযায়ী, আসিম আজহারের একটি কনসার্টকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় এসেছেন এই জুটি। মঞ্চে গান গাওয়ার সময় আসিম যেভাবে ঝুঁকে হানিয়ার চোখের দিকে তাকিয়ে গান গেয়েছেন, তা উপস্থিত দর্শকদের নজর এড়ায়নি। সেই মুহূর্তের ভিডিওটি এখন নেট দুনিয়ায় রীতিমতো ভাইরাল। তবে গল্পের এখানেই শেষ নয়, বরং নতুন মোড় নিয়েছে আসিমের মার্কিন যুক্তরাষ্ট্রের কনসার্টে।

আমেরিকায় আসিমের কনসার্টে হানিয়া নিজেকে আড়াল করার আপ্রাণ চেষ্টা করেছিলেন। ভিড়ের মধ্যে মুখ ঢেকে নিজেকে লুকিয়ে রাখতে চেয়েছিলেন তিনি। হানিয়া মুখ ঢেকেছিলেন যে রুমাল দিয়ে তাতে বড় বড় অক্ষরে লেখা ছিল ‘আসিম আলি’।

ভক্তদের দাবি, এটি শুধু কাকতালীয় নয়, বরং খুব সচেতনভাবে দেওয়া ‘সফট লঞ্চ’। কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা ক্যাপশন ছাড়াই একে অপরের প্রতি বিশেষ টান প্রকাশ করছেন তারা। কখনো কনসার্টের সেই চোখের ভাষা, কখনো হাতে হাত রাখা সবকিছুই যেন কোনো বড় ঘোষণার ইঙ্গিত দিচ্ছে।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

গুঞ্জন আরও জোরালো হয়েছে তাদের বিয়ের খবর নিয়ে। পাকিস্তানি বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে অনুযায়ী, সব মান-অভিমান ভুলে চলতি বছরের শেষ নাগাদ বিয়ের পিঁড়িতে বসতে পারেন এই আলোচিত জুটি। যদিও হানিয়া বা আসিম এখনও কিছুই বলেননি, তবে তাদের সাম্প্রতিক অঙ্গভঙ্গি বলছে, মৌনতাও অনেক সময় সম্মতির লক্ষণ হয়ে দাঁড়ায়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.