আন্তর্জাতিক ডেস্ক : প্রেমের টানে সীমানা পেরিয়ে আসা নতুন কোনো ঘটনা না। বিশেষ করে সম্প্রতি এরকম বহু ঘটনার সাক্ষী হয়েছে বিশ্ব। এবার প্রেমের টানে সুদূর দক্ষিণ কোরিয়া থেকে ভারতে ছুটে এসেছে কিম বোহ নি নামের এক কোরীয় নারী।

কোরীয় নারী

Advertisement

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, চার বছর আগে কাজের সন্ধানে দক্ষিণ কোরিয়ায় গিয়েছিলেন সুখজিৎ সিং। সেখানে কফিশপে কাজ করতেন তিনি। এরপর সেখানেই বিলিং সেকশনে কাজ করতে আসেন কিম বোহ নি। সেখানেই তাদের প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

তবে এর কিছুদিন পর ছয় মাসের জন্য ভারতে চলে আসেন সুখজিৎ। তার চলে আসার দুইমাস পর তাকে অনুসরণ করে দিল্লিতে চলে আসেন কিম। সেখান থেকে উত্তর প্রদেশে সুখজিতের বাড়িতে চলে যান। এরপর স্থানীয় একটি গুরুদ্বারে শিখ রীতি অনুযায়ী তাদের বিয়ে হয়।

সুখজিৎ বলেন, আমি যখন বুসানে ছিলাম তখন আমরা কথা বলা শুরু করি। যেহেতু আমি কোরিয়ান ভাষা জানতাম তাই আমি তার সঙ্গে কথা বলতে পারতাম। আমরা চার বছর লিভ-ইন সম্পর্কে ছিলাম। আমি যখন ভারতে আসি তার দুই মাস পর সে আমাকে অনুসরণ করে ভারতে চলে আসে।

সামনে এলো ভরপুর মাস্তি নিয়ে নতুন ওয়েব সিরিজ, একা দেখুন

সুখজিৎ আরও বলেন, কিম ভারতীয় সংস্কৃতিকে ভালোবাসে। বিশেষ করে পাঞ্জাবি গান। সে হিন্দি ভাষা জানে না তবে আমাদের গান উপভোগ করে। তার জন্য সবকিছুই নতুন। তিনি আরও বলেন, তারা দক্ষিণ কোরিয়ায় ফিরে যাবেন এবং সেখানে স্থায়ী হবেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.