Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ প্রেমের টানে কলকাতা থেকে এসে ফিরে গেলেন কলেজছাত্রী
খুলনা বিভাগীয় সংবাদ

প্রেমের টানে কলকাতা থেকে এসে ফিরে গেলেন কলেজছাত্রী

By Shamim RezaFebruary 14, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক : ভালোবাসার মানুষের সাথে ঘর বাধার সপ্ন নিয়ে কলকাতার রানার ঘাট এলাকার নেতাজী সুভাষ চন্দ্র বসু কলেজের এক ছাত্রী গত ৩ ডিসেম্বর ভোমরা বন্দর দিয়ে বাংলাদেশি প্রেমিকের কাছে ছুটে আসেন। উদ্দেশ্য ছিল চট্টগ্রামের অলংকার মোড় এলাকার প্রেমিক সাইফুল খানের সঙ্গে দেখা করা। কিন্তু সেই প্রেমিক তাকে ধোঁকা দিয়েছে। হৃদয় ভঙ্গের বেদনা সামলে সেই তরুণী সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে সাতক্ষীরা জেলার ভোমরা স্থলবন্দর দিয়ে তিনি কলকাতায় চলে গেছেন।

কলেজছাত্রী

Advertisement

কবিতা সরকার (২৬) নামের ওই তরুণী কলকাতা রানাঘাটের নন্দীঘাট বৃদ্ধাকূল এলাকার বাসিন্দা। তার বাবা একজন রাজমিস্ত্রি। পরিবারে বাবা-মা এবং ছোট একটি বোন রয়েছে। জানা গেছে, প্রায় দুই মাস চট্টগ্রামে থাকার পর গত ১ ফেব্রুয়ারি খুলনায় আসেন ওই তরুণী। ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় খুলনার বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসে তিনি ভিসার জন্য আবেদন করেন। রবিবার (১৬ ফেব্রুয়ারি) পর্যন্ত তাকে ভিসা দেয়া হয়।

প্রেমের টানে কলকাতার কলেজছাত্রী বাংলাদেশে আসলেও তিনি প্রতারণার শিকার হয়েছেন বলে জানা গেছে। বাংলাদেশে এসে সে বড় ভুল করেছে। ফেসবুকে ৪ বছর প্রেম করার পর প্রতারণার শিকার হবেন সেটা আগে বুঝতে পারেননি তিনি। সেলসম্যানের চাকরির টাকা জমিয়ে তিনি কলেজে লেখাপড়ার পাশাপাশি পাসপোর্ট ও ভিসা করেছিলেন। প্রথমে একবার ভিসা করলেও বাংলাদেশে আসতে পারেননি।

কবিতা সরকার গণমাধ্যমকে জানান, চট্টগ্রামের অলংকার মোড়ের সাইফুল খানের সঙ্গে চার বছর ধরে তার প্রেমের সম্পর্ক ছিল। তার সঙ্গে দেখা করার জন্য বাড়ি থেকে গত বছরের ৩ ডিসেম্বর বাংলাদেশে পালিয়ে আসেন। চট্টগ্রামে সাইফুলের কাছে প্রায় দুই মাস তাদের ভাড়া বাড়িতে ছিলেন। গত ১ ফেব্রুয়ারি খুলনা এসে শেফালী সরকারকে তার বিপদের সব কথা বলেন। পাশাপাশি তার ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ভারতে ফেরত যাওয়ার বিষয়ে সহযোগিতা চান।

রায়েরমহলের বাসিন্দা শেফালী সরকার বলেন, গত ৩ ডিসেম্বর ভারত থেকে বাংলাদেশে আসার সময় ওই তরুণীর সঙ্গে তার পরিচয় হয়। ভোমরা বন্দরের বিনেরপোতা থেকে আমরা একসঙ্গে সাতক্ষীরায় আসি। তিনি চট্টগ্রামের যাওয়ার জন্য আমার সাহায্য চান। আমি তাকে একটি বাসে চট্টগ্রামের উদ্দেশ্যে পাঠিয়ে দেই। দীর্ঘ দুই মাস পর গত ১ ফেব্রুয়ারি আমাকে ফোন করেন ওই ছাত্রী। ভারতে ফেরত যাওয়ার বিষয়ে সহযোগিতা চান। আমি ওই দিনই রানীকে খুলনাস্থ ইন্ডিয়ান সহকারী হাইকমিশনারের কাছে নিয়ে যাই।

যেভাবে ঘুমিয়ে ঘুমিয়েও কমবে ওজন, রইল কার্যকরী উপায়

শেফালী সরকার আরও জানান, ওই ছাত্রী আমাকে ‘মা’ বলে ডেকেছে। তাই যতটুকু পেরেছি তার পাশে দাঁড়িয়েছি। বর্তমানে ওই তরুণীর সঙ্গে চট্টগ্রামের ছেলের কোনো সম্পর্ক নেই।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

July 22, 2026
গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

July 22, 2026
মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

July 22, 2026

Latest News

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

Manikganj

বাকিতে মাল না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, শ্রমিকদল নেতা বহিষ্কার

কিশোরী

অতিরিক্ত শাসনে বাসা থেকে বের হয়ে গেলো কিশোরী, ২০ দিনেও মেলেনি সন্ধান!

Husband

ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa