দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা ধানুশ এবং বলিউড অভিনেত্রী মৃণাল ঠাকুরকে ঘিরে প্রেম ও বিয়ের গুঞ্জন বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে। তবে এ বিষয়ে এতদিন স্পষ্ট কোনো কথা বলেননি মৃণাল। বরং এসব খবরকে তিনি গুজব বলেই উড়িয়ে দিয়েছিলেন।

প্রেম

Advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি। মৃণাল জানান, সিনেমা মুক্তির সময় এমন ভিত্তিহীন গুজব তার কাজের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।

বর্তমানে তিনি তার নতুন সিনেমা ‘ডাকোয়েত’-এর প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, মানুষ যেন তাকে তার অভিনয়ের জন্য চিনে, ব্যক্তিগত সম্পর্কের জন্য নয়। এই মুহূর্তে তার জীবনে প্রেম বা সম্পর্কে জড়ানোর মতো কোনো সময় নেই। এমনকি পায়ে আঘাত পেয়েও চিকিৎসার জন্য সময় বের করতে পারছেন না—সেখানে ব্যক্তিগত জীবন নিয়ে ভাবার সুযোগ কোথায়?

চলতি বছরের শুরুতে ‘দো দিওয়ানে শহর মে’ সিনেমা মুক্তির সময় প্রথম তাদের বিয়ের গুঞ্জন ছড়ায়। এর আগে গত বছর ‘সন অব সরদার টু’ সিনেমার প্রিমিয়ারে ধানুশকে শুভেচ্ছা জানানোর একটি ভিডিও ছড়িয়ে পড়লে এই আলোচনা শুরু হয়। এছাড়া ধানুশের ‘তেরে ইশক মে’ সিনেমার শুটিং শেষের অনুষ্ঠানে মৃণালের উপস্থিতিও সেই গুঞ্জন আরও বাড়িয়ে দেয়।

তবে এসব খবরকে তিনি সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছেন। তার ভাষায়, এগুলো কোনো প্রচারণার কৌশল নয়। বরং এ ধরনের গুজব থেকে নিজেকে দূরে রাখতে তিনি আলাদা একটি দলও নিয়োগ করেছেন।

সাক্ষাৎকারে মৃণাল আরও বলেন, তিনি স্বভাবতই খুব খোলামেলা মানুষ। কোনো বন্ধুর কাছ থেকে ফুল পেলেও সেটি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন। আর সত্যিই যদি কখনো প্রেমে পড়েন, তাহলে সেটি তিনি নিজেই সবার সামনে জানাবেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.