Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home প্রাথমিকে ৮ হাজার শিক্ষক নিয়োগের প্রস্তুতি নিচ্ছে ডিপিই
জাতীয়

প্রাথমিকে ৮ হাজার শিক্ষক নিয়োগের প্রস্তুতি নিচ্ছে ডিপিই

By Tarek HasanAugust 13, 20233 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই প্রাথমিকের শূন্যপদে আট হাজার সহকারী শিক্ষক নিয়োগের প্রস্তুতি নিচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই)। দেশের আট বিভাগে তিন ধাপে নেয়া হবে এই নিয়োগ পরীক্ষা। চলতি আগস্ট মাসের শেষ দিকে নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশের চিন্তাভাবনা করা হচ্ছে। পরীক্ষার তারিখ চূড়ান্ত করার দুই মাসের মধ্যেই পরীক্ষা আয়োজনের চিন্তা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

প্রস্তুতি

সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে, দেশের ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা চলতি বছরেই আয়োজন করতে সব ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এজন্য অর্থ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের সাথে আলোচনা করা হচ্ছে। প্রাথমিক শিক্ষা অধিদফতরের একটি সূত্র জানিয়েছে, সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার তারিখ ঠিক করতে শিগগির একটা সভা অনুষ্ঠিত হবে। সেখানে তারিখ চূড়ান্ত করে জানিয়ে দেয়া হবে। অক্টোবরের শেষে কিংবা নভেম্বরে এই পরীক্ষা অনুষ্ঠিত করা হতে পারে।

সূত্র আরো জানায়, স্কুলের বার্ষিক পরীক্ষা এবং জাতীয় নির্বাচনের কারণে এ বছর সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা আয়োজন করা কঠিন। তবে অসম্ভব নয়। এইচএসসি পরীক্ষা শেষ হবে সেপ্টেম্বরে। এরপর অক্টোবরের সময়টাতে কোনো পরীক্ষা নেই। কাজেই ওই সময় পরীক্ষা আয়োজনের চিন্তাভাবনা করা হচ্ছে। তবে বিষয়টি সভায় চূড়ান্ত করা হবে।

এ বিষয়ে জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ জানান, নির্বাচনের কারণে এ বছর অনেক পরীক্ষাই এগিয়ে আনা হচ্ছে। এরই মধ্যে আমরা প্রাথমিকের শূন্যপদে শিক্ষক নিয়োগের জন্য এ বছরেই পরীক্ষা আয়োজন করতে চাই। এজন্য আমরা অর্থ মন্ত্রণালয়ের সাথে আলোচনা করেছি। বুয়েটসহ অন্যদের সাথেও আলোচনা করব। সবার সাথে আলোচনা করেই পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হবে।

এ দিকে ডিপিই সূত্র জানায়, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অধিদফতরকে কারিগরি সহায়তা দিয়ে থাকে বুয়েট। এজন্য প্রতিবারই তাদের সাথে আলাদা করে চুক্তি করা হয়। শিগগিরই বুয়েটের সাথে নতুন করে চুক্তি করবে অধিদফতর। এরপরেই পরীক্ষা গ্রহণের বিষয়ে সামগ্রিক প্রস্তুতি নেয়া হবে। প্রাথমিক শিক্ষা অধিদফতরের বৈজ্ঞানিক কর্মকর্তা এস এম মাহবুব বলেন, নিয়োগ কার্যক্রমের কারিগরি সহায়তা দেয় বুয়েট।

তারা ফলাফল তৈরির ক্ষেত্রে বড় ভূমিকা রাখে। নতুন করে আমাদের চুক্তি হয়নি। দ্রুতই এটি হয়ে যাবে বলে আশা করছি। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি প্রথম ধাপে রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এ ধাপে আবেদনের শেষ সময় ছিল ২৪ মার্চ। প্রথম ধাপে আবেদন জমা পড়ে ৩ লাখ ৬০ হাজার ৭০০টি।

দ্বিতীয় ধাপে ২৩ মার্চ ময়মনসিংহ, খুলনা ও রাজশাহী বিভাগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আবেদনের শেষ সময় ছিল ১৪ এপ্রিল। দ্বিতীয় ধাপে আবেদন জমা পড়ে ৪ লাখ ৩৯ হাজার ৪৩৮টি। এরপর ১৮ জুন তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এ ধাপে আবেদন শেষ হয় গত ৮ জুলাই। তৃতীয় ধাপে আবেদন জমা পড়েছে ৩ লাখ ৪০ হাজারের কিছু বেশি।

সরকারিভাবে ফিজিতে যাওয়ার সুযোগ, মোট ২৬ ক্যাটাগরির পদে নিয়োগ

প্রথম দিকে সাড়ে সাত হাজার পদে শিক্ষক নিয়োগের অনুমোদন নিয়ে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছিল প্রাথমিক শিক্ষা অধিদফতর। একই সাথে জানানো হয়, শূন্যপদের তথ্য সংগ্রহ করে প্রয়োজনে বেশি সংখ্যক শিক্ষক নিয়োগ দেয়া হবে। প্রাথমিক অধিদফতর সূত্রে জানা গেছে, সর্বশেষ সংগৃহীত তথ্যানুযায়ী সারা দেশে ৬৫ হাজার ৫৬৬টি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের আট হাজার ৬৮টি পদ শূন্য রয়েছে।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘জাতীয় ৮ ডিপিই নিচ্ছে নিয়োগের প্রস্তুতি প্রাথমিকে শিক্ষক হাজার
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
প্রধান উপদেষ্টা

নির্বাচনী প্রচারের সামগ্রিক পরিবেশ এখন পর্যন্ত ইতিবাচক : প্রধান উপদেষ্টা

February 1, 2026
গ্যাসের দাম

ফেব্রুয়ারিতে এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে, জানা যাবে সোমবার

February 1, 2026
বাংলাদেশ রেলওয়ে

টিকিট ছাড়াই যাত্রী বহনের অভিযোগ, বাংলাদেশ রেলওয়ের তিন কর্মী বরখাস্ত

February 1, 2026
Latest News
প্রধান উপদেষ্টা

নির্বাচনী প্রচারের সামগ্রিক পরিবেশ এখন পর্যন্ত ইতিবাচক : প্রধান উপদেষ্টা

গ্যাসের দাম

ফেব্রুয়ারিতে এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে, জানা যাবে সোমবার

বাংলাদেশ রেলওয়ে

টিকিট ছাড়াই যাত্রী বহনের অভিযোগ, বাংলাদেশ রেলওয়ের তিন কর্মী বরখাস্ত

দুর্নীতি ও ঘুষ গ্রহণ

দুর্নীতি ও ঘুষ গ্রহণ : ঢাকা উত্তরের প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ভূমিকম্প

আবারও ভূমিকম্পে কাঁপলো দেশ

ইসি সানাউল্লাহ

প্রবাসীদের ভোটে কারচুপির সুযোগ নেই : ইসি সানাউল্লাহ

আইএসপিআর

তফসিলের পর থেকে সেনাবাহিনীর অভিযানে আটক ১৭৭৪ : আইএসপিআর

যৌথবাহিনীর অভিযান

তফসিলের পর যৌথবাহিনীর অভিযানে ১৭৯ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১৭৭৪

ঢাবি শিক্ষক মোনামি

‘জামায়াত আমিরের স্ট্যাটাস নিয়ে ইনবক্সে ঝড়’, যা বললেন ঢাবি শিক্ষক মোনামি

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.