Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক তুরস্কে প্রেসিডেন্ট নির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনা
আন্তর্জাতিক

তুরস্কে প্রেসিডেন্ট নির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

By Saiful IslamMay 28, 20232 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে রিসেপ তাইপ এরদোগান আরও পাঁচ বছর ক্ষমতায় থাকবেন কিনা তা নির্ধারণে রান অফ বা দ্বিতীয় দফায় ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে গণনার কাজ।

তুরস্কে প্রেসিডেন্ট নির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

Advertisement

রোববার (২৮ মে) স্থানীয় সময় সকাল ৮টা থেকে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে, যা চলে বিকাল ৫টা পর্যন্ত।

এ নির্বাচনে ৬৭ বছর বয়সী এরদোগানের প্রতিদ্বন্দ্বী ৭৪ বছর বয়সী কেমাল কিলিচদারুলু। গত ১৪ মে’র প্রথম দফা ভোটে এরদোগানের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করেছেন তিনি। কিন্তু তারা দু’জনই ৫০ শতাংশের বেশি ভোট না পাওয়ায় দ্বিতীয় দফায় গড়িয়েছে ভোট।

কিলিচদারোগলু প্রথম রাউন্ডে ৪৪ দশমিক ৯ শতাংশ ভোট পেয়েছেন, এরদোগানের ৪৯ দশমিক ৫ শতাংশের বিপরীতে। আর তৃতীয় স্থানে ছিলেন প্রেসিডেন্ট প্রার্থী সিনান ওগান। তিনি মাত্র ৫ শতাংশ ভোট পেয়েছিলেন। তবে দ্বিতীয় দফা ভোটের আগে তিনি এরদোগানকে সমর্থন দিয়েছেন।

তুরস্কে প্রেসিডেন্ট নির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

নির্বাচন বিশ্লেষকরা বলছেন, রোববারের ভোটে বদলে যেতে পারে সব সমীকরণ। কেমাল কিলিচদারুলুর যেমন ক্ষমতায় আশার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে এরদোয়ানের জয়ের সম্ভবনাও বাড়ছে।

দক্ষিণ-পূর্ব তুরস্কে ভূমিকম্পে ৫০ হাজারেরও বেশি লোক নিহত হওয়ার তিন মাস পর এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। অন্যদিকে চলছে ইউক্রেন যুদ্ধ। ফলে নতুন প্রেসিডেন্টের হাত ধরে আগামীতে বদলে যেতে পারে দেশটির পররাষ্ট্র ও অভ্যন্তরীণ নীতি।

আল জাজিরা জানিয়েছে, এ বছর তুরস্কের মোট ভোটার ছয় কোটি ৪০ লাখ। এদিন কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল স্বাভাবিক।

সংশ্লিষ্টদের ধারণা, রোববার রাতেই নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করবে দেশটির নির্বাচন কমিশন।

মেক্সিকো সিটিতে বর্ণীল অনুষ্ঠানের মাধ্যমে বাংলা নববর্ষ উদযাপন

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Turkey

তুরস্কে সৃষ্টি হচ্ছে একের পর এক রহস্যময় গভীর গর্ত, ঘটনা কী?

July 5, 2026
ইরানের নতুন নেতা

ইরানের নতুন নেতার অবস্থান এখনো অজানা

July 5, 2026
খামেনি

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে জনসমুদ্র, হাতে প্রতিশোধের প্রতীক

July 4, 2026

Latest News

Turkey

তুরস্কে সৃষ্টি হচ্ছে একের পর এক রহস্যময় গভীর গর্ত, ঘটনা কী?

ইরানের নতুন নেতা

ইরানের নতুন নেতার অবস্থান এখনো অজানা

খামেনি

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে জনসমুদ্র, হাতে প্রতিশোধের প্রতীক

Khamini

বাবার শোকানুষ্ঠানে কেন নেই মোজতবা খামেনি?

বিদেশিদের সম্পত্তি

বিদেশিদের সম্পত্তি ক্রয়ে সৌদিতে নতুন আইন

আয়াতুল্লাহ আলী খামেনি

আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় জনতার ঢল

স্বাধীনতা দিবস

গলে যাচ্ছে জুতার তলা, বাতিল স্বাধীনতা দিবসের বহু অনুষ্ঠান

মানব প্লাসেন্টা পাচারকারী

পাকিস্তানে মানব প্লাসেন্টা পাচারকারী আন্তর্জাতিক চক্রের সন্ধান

khamenei

খামেনির জানাজায় বিশ্বনেতারা, নেই গালফ দেশগুলোর কোনো প্রতিনিধি!

আইআরজিসি প্রধান

খামেনির বিদায় প্রস্তুতির মাঝে দীর্ঘ আত্মগোপন থেকে প্রকাশ্যে আসলেন আইআরজিসি প্রধান

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa