Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home বিনোদন প্রিয়াঙ্কা-অরল্যান্ডো জুটির নতুন থ্রিলার ‘রিসেট’, শুরু হচ্ছে শুটিং
বিনোদন

প্রিয়াঙ্কা-অরল্যান্ডো জুটির নতুন থ্রিলার ‘রিসেট’, শুরু হচ্ছে শুটিং

By Mynul Islam NadimMay 23, 2026, 1:39 PM Asia/Dhaka2 Mins Read
Advertisement

হলিউডে নতুন একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। এই ছবিতে তার সহশিল্পী হিসেবে থাকছেন ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ ও ‘লর্ড অব দ্য রিংস’খ্যাত অভিনেতা অরল্যান্ডো ব্লুম।

প্রিয়াঙ্কা

‘রিসেট’ নামের এই থ্রিলারধর্মী চলচ্চিত্রটি পরিচালনা করবেন ম্যাট স্মাকলার। এর আগে তিনি ২০২২ সালে ‘ওয়াইল্ডফ্লাওয়ার’ নির্মাণ করেছিলেন। ফিল্মফেয়ারের এক প্রতিবেদনে জানানো হয়েছে, জর্ডান রলিন্সের গল্প অবলম্বনে নির্মিত হবে সিনেমাটি। আগামী আগস্ট মাসে শুরু হবে এর শুটিং।

নির্মাতা ম্যাট স্মাকলার জানিয়েছেন, তিনি এমন একটি জুটিকে খুঁজছিলেন যাদের মধ্যে একই সঙ্গে আকর্ষণ ও রহস্যময়তার উপস্থিতি রয়েছে। তার মতে, প্রিয়াঙ্কা ও অরল্যান্ডো সেই গুণ দুটিই পর্দায় বিশ্বাসযোগ্যভাবে ফুটিয়ে তুলতে সক্ষম।

এই সিনেমার প্রযোজনার সঙ্গেও যুক্ত থাকছেন প্রিয়াঙ্কা চোপড়া ও অরল্যান্ডো ব্লুম। এছাড়া প্রযোজনায় রয়েছে জন হোয়েবার ও এরিখ হোয়েবারের ফ্র্যাটরিসাইডাল ফিল্মস, মাইকেল ল্যাজারোভিচের কেমিক্যালি অল্টার্ড, ম্যাথিউ রোডসের রোডস এন্টারটেইনমেন্ট, প্রিয়াঙ্কার পার্পল পিবল পিকচার্স এবং অরল্যান্ডোর অ্যামেইজিং আউল।

জন ও এরিখ হোয়েবার এক বিবৃতিতে বলেন, ‘রিসেট’ এমন একটি গল্প যেখানে টিকে থাকার সংগ্রাম, ভালোবাসা, রহস্য এবং প্রতারণা একসঙ্গে মিশে গেছে। গল্পে রয়েছে একের পর এক চমক। পাশাপাশি প্রিয়াঙ্কা ও অরল্যান্ডোকে একসঙ্গে পর্দায় আনতে পেরে তারাও ভীষণ উচ্ছ্বসিত।

সিনেমার কাহিনিতে দেখা যাবে, স্মৃতিশক্তি হারানো এক নারী চরিত্রে অভিনয় করছেন প্রিয়াঙ্কা চোপড়া। তিনি একসময় নিজেকে বিচ্ছিন্ন ও অচেনা পরিবেশে আবিষ্কার করেন। সেখানে বেঁচে থাকার জন্য তাকে নির্ভর করতে হয় এক রহস্যময় পুরুষের ওপর, যে চরিত্রে অভিনয় করছেন অরল্যান্ডো ব্লুম।

নতুন সিনেমার খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই জানিয়েছেন প্রিয়াঙ্কা। এরপর থেকেই শুভেচ্ছা ও অভিনন্দনে ভাসছেন তিনি। অভিনেত্রী দিয়া মির্জা ও আলিয়া ভাটসহ অনেক তারকাই তার পোস্টে শুভকামনা জানিয়েছেন।

সবশেষ প্রিয়াঙ্কাকে দেখা গেছে ‘দ্য ব্লাফ’ সিনেমায়, যেখানে তার সহশিল্পী ছিলেন কার্ল আরবান। সামনে তাকে আরও দেখা যাবে এস এস রাজামৌলির মহাকাব্যিক চলচ্চিত্র ‘বারাণসী’-তে। আগামী বছরের ৭ এপ্রিল সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
প্রিয়াঙ্কা
Mynul Islam Nadim
  • Website
  • Facebook

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.

Related Posts
জবাব

ইলন মাস্কদের বর্ণবাদী সমালোচনার জবাবে লুপিটা নিয়ং’ও: সময় নষ্ট করতে চাই না

May 23, 2026, 8:00 AM Asia/Dhaka
kangana

গোপনে বিয়ে করলেন কঙ্গনা রানাওয়াত!

May 22, 2026, 10:17 PM Asia/Dhaka
Alam

ফের বাবা হলেন ‘হাবু ভাই’

May 22, 2026, 9:04 PM Asia/Dhaka
Latest News
জবাব

ইলন মাস্কদের বর্ণবাদী সমালোচনার জবাবে লুপিটা নিয়ং’ও: সময় নষ্ট করতে চাই না

kangana

গোপনে বিয়ে করলেন কঙ্গনা রানাওয়াত!

Alam

ফের বাবা হলেন ‘হাবু ভাই’

Farin Khan

চিৎকার না দিলে হয়তো আমাকে ধ ‘র্ষ ‘ণের চেষ্টা করত : ফারিন

aishwariya-rai

কান উৎসবে ঐশ্বরিয়া, বিমানবন্দরে যেভাবে ধরা দিলেন

বিকৃত

‘সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বিকৃত মুখ দেখলে খারাপ লাগে’

প্যাট্রিয়ট

মামুটি ও মোহনলালের ‘প্যাট্রিয়ট’ এবার আসছে ওটিটিতে, স্ট্রিমিং শুরু ৫ জুন

চিৎকার

নির্ধারিত সময়ে চিৎকার না করলে সেদিন আমাকে ধর্ষণের চেষ্টা করত : ফারিন

মালিক

ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে আরিফিন শুভ–মিমের ‘মালিক’

চমক

৭২ ঘণ্টার মধ্যে ধর্ষণ মামলার বিচার চান অভিনেত্রী চমক

 

Zoom Bangla News

Zoom Bangla News is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—Zoom Bangla News delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp