জুমবাংলা ডেস্ক: সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা আগামী ২২ এপ্রিল প্রথম ধাপের মধ্য দিয়ে শুরু হবে। রবিবার (১৭ এপ্রিল) থেকে প্রথম ধাপের পরীক্ষার্থীরা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

জানা গেছে, প্রথম ধাপে আগামী ২২ এপ্রিল মোট ২২ জেলায় পরীক্ষা অনুষ্ঠিত হবে। আবেদনকারী প্রার্থীরা নিজ নিজ জেলায় পরীক্ষা দিতে পারবেন। এছাড়া দ্বিতীয় ধাপের পরীক্ষা ২০ মে এবং তৃতীয় ধাপে আগামী ৩ জুন পরীক্ষা হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আবেদনকারীর নিজ নিজ জেলায় সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রার্থীদের আবেদনে উল্লিখিত মোবাইল ফোন নম্বরে ০১৫৫২১৪৬০৫৬ নম্বর থেকে প্রবেশপত্র ডাউনলোডের মেসেজ পাঠানো হবে। প্রথম ধাপে যারা পরীক্ষা দেবেন, তারা রবিবার থেকে নির্ধারিত ওয়েবসাইটে https://admit.dpe.gov.bd/ প্রবেশ করে ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। এছাড়া এসএসসির রোল, বোর্ড ও পাসের সাল দিয়েও লগইন করে প্রবেশপত্র পাওয়া যাবে।
পরীক্ষার হলে প্রার্থীদের প্রবেশপত্রের রঙিন প্রিন্ট কপি ও জাতীয় পরিচয়পত্র সঙ্গে আনতে হবে। ওএমআর শিট পূরণের নির্দেশাবলি ও অন্যান্য তথ্য প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে এবং প্রবেশপত্রে দেওয়া থাকবে।

Advertisement

৩২ হাজারের বেশি শিক্ষক নিয়োগের জন্য ২০২০ সালের ২৫ অক্টোবর অনলাইনে আবেদন শুরু হয়। এবার মোট প্রার্থী ১৩ লাখ ৯ হাজার ৪৬১ জন। তবে করোনা পরিস্থিতিতে প্রায় ৪৫ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

আগামী ২২ এপ্রিল যেসব জেলার সব উপজেলায় পরীক্ষা হবে সেগুলোর মধ্যে রয়েছে- ঢাকা, গাজীপুর, নরসিংদী, মানিকগঞ্জ, মাদারীপুর, মুন্সিগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, মাগুরা, শেরপুর, লক্ষ্মীপুর, ফেনী, চট্টগ্রাম, লালমনিরহাট ও মৌলভীবাজার।

এছাড়া যেসব জেলার কিছু উপজেলা প্রার্থীদের পরীক্ষা হবে, সেগুলো হলো- যশোরের ঝিকরগাছা, কেশবপুর, মনিরামপুর ও শার্শা, ময়মনসিংহের ভালুকা, ধোবাউড়া, ফুলবাড়িয়া, গফরগাঁও, গৌরীপুর, হালুয়াঘাট ও ঈশ্বরগঞ্জ, সিরাজগঞ্জের উল্লাপাড়া, বেলকুচি, চৌহালী, কামারখন্দ ও কাজীপুর, নেত্রকোনার আটপাড়া, বারহাট্টা, দুর্গাপুর, কলমাকান্দা ও কেন্দুয়া, টাঙ্গাইলের সদর, ভুয়াপুর, দেলদুয়ার, ধনবাড়ী, ঘাটাইল ও গোপালপুর, কিশোরগঞ্জের অষ্টগ্রাম, বাজিতপুর, ভৈরব, হোসেনপুর, ইটনা, করিমগঞ্জ ও কটিয়াদী, কুমিল্লার বরুড়া, ব্রাহ্মণপাড়া, বুড়িচং, চান্দিনা, চৌদ্দগ্রাম, সদর, মেঘনা ও দাউদকান্দি এবং নোয়াখালীর কবিরহাট, সদর, সেনবাগ, সোনাইমুড়ী ও সুবর্ণচর।

বুয়েটে ভর্তি পরীক্ষার আবেদন শুরু, পরীক্ষা হবে দুই ধাপে

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.