Advertisement

মার্কিন গায়ক নিক জোনাসকে ২০১৮ সালে বিয়ে করেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। তারপর স্বামীর সঙ্গে মার্কিন মুলুকে স্থায়ীভাবে বসবাস করছেন এই ‘দেশি গার্ল’। ২০১৯ সালে মুক্তি পায় প্রিয়াঙ্কা অভিনীত ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ সিনেমা। এটি তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত বলিউড সিনেমা।

Priyanka Chopra
Indian actress and producer

দীর্ঘ ৬ বছরের বেশি সময় ধরে বলিউডে অনুপস্থিত প্রিয়াঙ্কা। মাঝে মধ্যে নিজ দেশ ভারতে যান ছুটি কাটাতে কিংবা বিশেষ কোনো কাজে। তার ভক্তরা চেয়েছেন বলিউডে ফিরুক তাদের প্রিয় অভিনেত্রী। কিন্তু হলিউডের কাজ নিয়ে ব্যস্ত থেকেছেন এই নায়িকা। সর্বশেষ বলিউড সিনেমায় ফিরেছেন প্রিয়াঙ্কা।

কয়েক দিন আগে ফার্স্টপোস্টকে সাক্ষাৎকার দিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। এতদিন বলিউডে কেন অভিনয় করেননি, এ আলাপচারিতায় তা জানিয়েছেন এই অভিনেত্রী।

প্রিয়াঙ্কা চোপড়া বলেন, “আমি কখনো বলিউড ছাড়তে চেয়েছিলাম, তা মনে করি না। হিন্দি সিনেমায় যখন কাজ করতাম, তখন নানা কারণে নিজেকে আবদ্ধ মনে হতো। নিজের পরিসর বাড়াতে চেয়েছিলাম। একজন শিল্পী হিসেবে উচ্ছ্বসিত করে এমন কাজের সুযোগের খোঁজে একপ্রকার বাধ্য হয়ে গিয়েছিলাম। আমেরিকায় কাজ করছি। ১২ বছর পর মনে হচ্ছে, আমি এমন জায়গায় পৌঁছেছি, যেখানে সত্যিই ভালো কাজ বেছে নিতে পারি—যা মোটেও সহজ নয়।”

তেলেগু ভাষার ‘বারাণসী’ সিনেমার মাধ্যমে বলিউডে ফিরছেন প্রিয়াঙ্কা। এটি পরিচালনা করছেন এস এস রাজামৌলি। বলিউডে ফিরে উচ্ছ্বসিত প্রিয়াঙ্কা বলেন, “আমি ভারতীয় সিনেমা ভালোবাসি। ভারতীয় সিনেমায় (বারাণসী) আবারো কাজ করতে পেরে খুব খুশি। দুটো ইন্ডাস্ট্রির মধ্যে একটি বেছে নিতে চাই না। আমি মনে করি, আমি দুই ইন্ডাস্ট্রিতে কাজ করে খুব উপভোগ করছি। সংস্কৃতির মতো কাজের ধরনেও পার্থক্য আছে। কিন্তু এখন আমার মস্তিষ্ক দুইভাবে কাজ করতে পারে—এটা সত্যিই অনন্য ও আনন্দের অভিজ্ঞতা।”

‘মিস ওয়ার্ল্ড’ খেতাব জয়ের পর বলিউডে ক্যারিয়ার গড়ার জন্য কতটা সংগ্রাম করেছেন প্রিয়াঙ্কা, তা তার আত্মজীবনীতে উল্লেখ করেছেন। কিন্তু সেই ইন্ডাস্ট্রি কেন ছেড়ে দিয়েছিলেন তা নিয়ে বহুবার প্রশ্ন উঠেছে। তবে বরাবরই তা এড়িয়ে গেছেন। তবে ২০২৩ সালে এক পডকাস্টে হাজির হয়ে বলিউড ছাড়ার ভিন্ন কারণ ব্যাখ্যা করেছিলেন এই অভিনেত্রী; যা ফার্স্টপোস্টকে দেওয়া সাক্ষাৎকারের বক্তব্যের চেয়ে আলাদা।

আর্মচেয়ার এক্সপার্ট শিরোনামে একটি পডকাস্টে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। এসময় বলিউড ছাড়ার কারণ ব্যাখ্যা করে প্রিয়াঙ্কা বলেছিলেন— “বলিউডে আমাকে কোণঠাসা করে ফেলা হয়েছিল। আমাকে কেউ কাস্ট করছিল না। এই খেলায় আমি পারদর্শী ছিলাম না। স্বাভাবিকভাবে এসব রাজনীতির কারণে আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম। যার জন্য বলেছিলাম, আমার বিরতি প্রয়োজন। আর মিউজিক আমাকে পৃথিবীর অন্য একটি অংশে যুক্ত হওয়ার সুযোগ করে দেয়। আমি যে চলচ্চিত্রগুলো পাইনি, সেগুলো পাওয়ার আকাঙ্ক্ষা আমার নেই।”

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

২০১৫ সালে আমেরিকান টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’-তে অভিনয় করে তাক লাগিয়ে দেন প্রিয়াঙ্কা। এরপর মার্কিন টিভি সিরিজ ও টক শো নিয়ে ব্যস্ত হয়ে পড়েন তিনি। ২০১৭ সালে ‘বেওয়াচ’ সিনেমার মাধ্যমে হলিউডে অভিষেক ঘটে তার। মূলত, এরপর বলিউডের সিনেমায় তাকে দেখা যায়নি বললেই চলে!

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Rithe Rose serves as a Sub Editor at the iNews Desk, supporting daily news operations with a strong focus on accuracy, clarity, and editorial consistency. In this role, Rithe edits and refines news copy, verifies facts, sharpens headlines, and ensures stories align with newsroom standards and ethical guidelines. With a keen eye for detail and deadlines, Rithe collaborates closely with reporters and editors to maintain quality control across breaking and developing stories, helping deliver timely and reliable news to readers.