জুমবাংলা ডেস্ক : দীর্ঘ দিনের প্রেমের সম্পর্ক। সেই সম্পর্ক রূপ নেয় বিয়েতে। দুই পরিবারের সম্মতিতে ধার্য হয় বিয়ের দিনক্ষণ। কিন্তু যৌতুকলোভী প্রেমিকের চাহিদার কাছে হেরে গেলেন রীমা আক্তার। ক্ষোভে, রাগে, দুঃখে যৌতুকের কাছে মাথা না নুইয়ে দিলের জীবন বিসর্জন। বিয়ের মেহেদি লাগিয়েই বেঁছে নিলেন আত্মহত্যার পথ।

Biya

Advertisement

রীমা আক্তার (২০) চট্টগ্রামের পটিয়া উপজেলায় হাইদগাঁও এলাকার হীরু তালুকদার বাড়ির বাচা মিয়ার মেয়ে। বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে চট্টগ্রামের পটিয়া উপজেলায় হাইদগাঁও এলাকার হীরু তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটে। শুক্রবার (২৮ জুন) মিজানুর রহমান মোরশেদ নামে এক যুবকের সঙ্গে ওই তরুণীর বিয়ের কথা ছিল।

মৃত্যুর আগে হবু স্বামীর উদ্দেশে চিরকুটে লিখেছেন, ‘প্রিয় শখের পুরুষ, তুমি করো তোমার বিয়ে। অনেক ভালোবেসেছ এবং অতিরিক্ত যন্ত্রণাও দিয়েছ। আমি পারছি না এত যন্ত্রণা নিতে। বাকি জীবনটা সুন্দর করে উপভোগ করতে পারলাম না। ভালো থেকো। আজকের দিনেও তোমার যন্ত্রণা নিতে পারছি না। আমার পরিবার থেকে যে যৌতুকের টাকা তোমাদের দিয়েছে, সেগুলো শোধ করে দিও। তুমি আমাকে বাঁচতে দিলে না।’

চিরকুটে তিনি আরও লিখেন, আমি বাঁচতে পারতাম যদি আমি বেশি মান সম্মানওয়ালা পরিবারে জন্মগ্রহণ না করতাম। সবাই আমাকে ক্ষমা করে দিও। আর আমার সব যন্ত্রণা ধুয়ে মুছে আমাকে কবরে পাঠাইও।

পরিবার সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জে আল-আরাফাহ ইসলামী ব্যাংকে কর্মরত মিজানুর রহমান নামে এক যুবকের সঙ্গে রীমার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি পারিবারিকভাবে তাদের বিয়ে ঠিক হয়। হবু স্বামীর সঙ্গে ভিডিও কলে বাগ্‌বিতণ্ডা হলে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। রীমা পটিয়া সরকারি কলেজে অর্নাসপড়ুয়া ছাত্রী ছিল।

রীমার ভাই আজগর হোসেন বলেন, আমার বোন পটিয়া সরকারি কলেজে অনার্সের ছাত্রী ছিল। ছেলের পক্ষের আগ্রহে আমরা বিয়েতে রাজি হয়েছি। আমার বোনের কাছে যৌতুক হিসেবে ফুলসেট ফার্নিচার, টিভি, ফ্রিজ এবং বিয়ের খরচ হিসেবে নগদ টাকা দাবি করা হয়। উভয়ের প্রেমের সম্পর্ক থাকা সত্ত্বেও যৌতুক দাবি করায় আমার বোন অপমানিত হয়ে রাগে আত্মহত্যা করে। ছেলে যে এতটা যৌতুকলোভী হবে আমরা জানতাম না। প্রাণ দিয়ে আমার বোন তার মুখোশ উন্মোচন করে দিয়েছে। আমরা এতদিন বুঝতে পারেনি।

বিয়ের আগেই উদ্দাম স.হ.বাসে গর্ভবতী হয়ে পড়েছিলেন যেসব নায়িকারা

পটিয়া থানার ওসি জসীম উদ্দীন বলেন, রীমা মেহেদি অনুষ্ঠানের দিনে আত্মহত্যা করে বলে জানতে পেরেছি। তবে ঠিক কী কারণে আত্মহত্যা করছে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.