মোহাম্মদ শাহ জালাল : কুমিল্লার মেঘনা উপজেলার রাধানগর গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী মোসলেম (৪৫) কে গ্রেপ্তার করেছে মেঘনা থানা পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অভিযোগে প্রায় ১০টিরও বেশি মামলা রয়েছে।

Madok

Advertisement

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাধানগর গ্রামে প্রকাশ্যে মাদক, বিশেষ করে ইয়াবা বিক্রি হয়ে আসছে। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ বাড়ছে। এলাকাবাসীর দাবি, বারবার গ্রেপ্তার ও কারাভোগের পরও অভিযুক্ত ব্যক্তি কীভাবে আবার এলাকায় ফিরে এসে একই কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে, তা খতিয়ে দেখা জরুরি।

এ ঘটনায় নতুন করে আলোচনায় আসে গত ৫ মে ২০২৬ তারিখে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও। ভাইরাল হওয়া ওই ভিডিওতে প্রকাশ্যে মাদক বিক্রির দৃশ্য দেখা গেছে বলে দাবি স্থানীয়দের। সচেতন মহলের মতে, এটি শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং এলাকায় সংঘবদ্ধ মাদকচক্র সক্রিয় থাকার একটি শক্ত প্রমাণ।

স্থানীয় সূত্র আরও জানায়, এই মাদক ব্যবসা দীর্ঘদিন ধরে পারিবারিকভাবেও পরিচালিত হয়ে আসছে এবং অভিযুক্তের পরিবারের আরও কয়েকজন সদস্য এ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এলাকাবাসীর প্রশ্ন, শুধুমাত্র মাঠপর্যায়ের একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করলেই কি সমস্যার সমাধান হবে? তাদের দাবি, মাদক ব্যবসার পেছনে থাকা প্রভাবশালী পৃষ্ঠপোষক ও গডফাদারদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

সচেতন নাগরিকরা বলছেন, মাদক বর্তমানে যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাই প্রশাসনের কঠোর নজরদারির পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি। পরিবার, সমাজ ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত উদ্যোগেই সম্ভব একটি নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গঠন।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

স্থানীয়রা দ্রুত তদন্তের মাধ্যমে পুরো মাদকচক্রকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.