Advertisement
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিসটেনসেন রবিবার (৮ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৃথক বৈঠকে অংশগ্রহণ করেছেন।

সূত্র জানায়, সকাল ১১টার দিকে তিনি মন্ত্রণালয়ে প্রবেশ করেন। প্রথমে তিনি পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়াম-এর সঙ্গে বৈঠক করেন। এরপর মার্কিন রাষ্ট্রদূত পররাষ্ট্র উপদেষ্টা এম. তৌহিদ হোসেন-এর দপ্তরে যান এবং আলোচনায় অংশ নেন।
বৈঠকে উভয় পক্ষের মধ্যে দ্বিপাক্ষিক বিষয় ও সহযোগিতাসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


