Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ‘বর্বর’ নেতানিয়াহুর বিচারের অঙ্গীকার এরদোয়ানের
আন্তর্জাতিক

‘বর্বর’ নেতানিয়াহুর বিচারের অঙ্গীকার এরদোয়ানের

By Tarek HasanMay 28, 20242 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ রাফাহ শহরে ইসরায়েলি সেনাবাহিনীর হামলা দেশটির আসল চেহারা উন্মোচিত করেছে। সোমবার (২৭ মে) এমন মন্তব্য করেছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। এসময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বর্বর’ বলে অভিহিত করে তাকে বিচারের আওতায় আনার অঙ্গীকার করেছেন তিনি। ইসরায়েলি প্রধানমন্ত্রী স্লোবোদান মিলোসেভিচ, রাডোভান কারাদজিক ও অ্যাডলফ হিটলারের মতো গণহত্যাকারীদের অনুকরণ করছেন বলে কটাক্ষ করেছেন তুর্কি প্রেসিডেন্ট। তুর্কি সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এই খবর জানিয়েছে।

এরদোয়ান

Advertisement

সোমবার সপ্তাহান্তে রাফাহ শহরে ইসরায়েলি হামলার সমালোচনা করেন এরদোয়ান। এর আগে, শহরটিকে একটি ‘নিরাপদ স্থান’ হিসেবে বর্ণনা করা হয়েছিল। তিনি বলেছেন, ‘আন্তর্জাতিক আদালতের আদেশের পর রবিবার রাফাহতে করা হামলা সন্ত্রাসী রাষ্ট্রটির বিশ্বাসঘাতক এবং নিষ্ঠুর রূপই প্রকাশ করেছে।’

এসময় ইসরায়েলি প্রধানমন্ত্রীকেও এক হাত নিয়েছেন তিনি। এরদোয়ান বলেন, ‘বিদ্বেষপূর্ণ নেতানিয়াহু এবং তার খুনি নেটওয়ার্ক ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীকে পরাজিত করতে ব্যর্থ হয়েছে। আর তাই গণহত্যা চালিয়ে ক্ষমতা দখলের চেষ্টা করছে তারা।’

যুদ্ধাপরাধীদের অনুকরণ করেন নেতানিয়াহু

নেতানিয়াহু যুদ্ধাপরাধীদের অনুকরণ করেন বলেও সমালোচনা করেছেন এরদোয়ান। তিনি বলেন, ‘নেতানিয়াহু সাবেক যুগোস্লাভিয়ার শক্তিশালী নেতা স্লোবোদান মিলোসেভিচ, গণহত্যার দায়ে দোষী বসনিয়ান হার্জেগোভিনার রাজনীতিবিদ রাডোভান কারাদজিক এবং প্রয়াত জার্মান স্বৈরশাসক অ্যাডলফ হিটলারকে অনুকরণ করছেন। তাদের মতো বিলাপ করা ছাড়া আরও কিছুই করতে পারবেন না তিনি।’

এরদোয়ান জোর দিয়ে বলেন, তুরস্ক ‘বর্বর অপরাধের জন্য ইসরায়েলিদের বিচারের আওতায় আনতে যা যা করার দরকার তার সবকিছু করবে।’

রাফাহতে ডজন ডজন মানুষ নিহত

রবিবার রাফাহতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের একটি ক্যাম্পে হামলা করেছে ইসরায়েল। এতে কমপক্ষে ৪৫ জন নিহত এবং আরও কয়েক ডজন আহত হয়েছেন।

‘হামাসকে ধ্বংস করতে চাওয়া বাগাড়ম্বর, জিততে পারবে না ইসরাইল’

গাজা মিডিয়া অফিস জানিয়েছে, এই হামলাটি তাল আল সুলতানে অবস্থিত ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ সংস্থা ইউএনআরওডব্লিউএ’র গুদামের কাছে হয়েছে। এই এলাকার বেশ কয়েকটি তাঁবু লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এসময় ক্ষেপণাস্ত্র ও ২ হাজার রাউন্ড বোমা ব্যবহার করেছে তারা।

এর আগে, গাজার সিভিল ডিফেন্স জানিয়েছিল, ওই এলাকায় এক লাখ বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
বিল গেটস

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার বিল গেটসের

June 24, 2026
Modi

খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান

June 24, 2026
জমির মালিক

এখন যেভাবে সৌদিতে জমির মালিক হতে পারবেন প্রবাসীরা

June 24, 2026

Latest News

বিল গেটস

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার বিল গেটসের

Modi

খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান

জমির মালিক

এখন যেভাবে সৌদিতে জমির মালিক হতে পারবেন প্রবাসীরা

ভিসা নীতি

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি বদলাচ্ছে যুক্তরাষ্ট্র, থাকা যাবে না ৪ বছরের বেশি

জাহাজ

হরমুজ নিয়ে অগ্রগতি হলেও এখনো আটকা শত শত জাহাজ

ট্রাম্প

ইরান ‘ঠিকঠাক আচরণ’ না করলে কঠোর ব্যবস্থা : ট্রাম্প

Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

Biman

বিমানে স্মার্টফোনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন দুই শতাধিক আরোহী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa