জুমবাংলা ডেস্ক : প্রথম আলোর রাজশাহী অফিসের সাইনবোর্ড ভাঙচুর করে পত্রিকায় আগুন দেওয়া হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) বিকেলে নগরীর কুমারপাড়ার বোয়ালিয়া থানার মোড়ে এ ঘটনা ঘটে।

Rajshahi

Advertisement

এর আগে প্রথম আলো ও ডেইলি স্টারের বিরুদ্ধে দেশবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ এনে প্রতিবাদ এবং জেয়াফত অনুষ্ঠানে পুলিশের অতর্কিত হামলার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন আলেম ওলামা ও তাওহিদি জনতা।

দুপুর দেড়টার দিকে নগরীর জিরোপয়েন্টে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বোয়ালিয়া থানার মোড়ে প্রথম আলো অফিসে সামনে বিক্ষোভ করেন তারা। এ সময় তারা প্রথম আলো রাজশাহী অফিসের সাইনবোর্ড ভাঙচুর করেন। কয়েকটি পত্রিকায় আগুন দেন বিক্ষোভকারীরা। এরপর আবার বিক্ষোভ মিছিল নিয়ে আলুপট্টিতে গিয়ে সমাবেশ করেন।

সাইফুল ইসলাম নামের একজন প্রত্যক্ষদর্শী জানান, মিছিলটি জিরো পয়েন্টের দিক থেকে এসে আলুপট্টি থানার মোড়ে দাঁড়ালো। এরপর এখানে বিক্ষোভ হয়। বিক্ষোভের একপর্যায়ে কয়েকজন গিয়ে প্রথম আলো অফিসের সাইনবোর্ড রাস্তায় নিয়ে আসেন। এরপরে কয়েকটি পত্রিকা ছিঁড়ে আগুন জ্বালিয়ে দেন। পরে শুনলাম অফিসের গেটে নাকি তালা দেওয়া ছিল।

এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বলেন, শুধু সাইনবোর্ড ভাংঙরের একটা ঘটনা ঘটেছে। তবে কেউ অভিযোগ দেয়নি। তারপরেও পুলিশ বিষয়টি দেখছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.