Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home ‘এই জয় গোটা সিরিয়াবাসীর জয়’, প্রথম ভাষণে মোহাম্মেদ আল জুলানি
আন্তর্জাতিক প্রবাসী খবর

‘এই জয় গোটা সিরিয়াবাসীর জয়’, প্রথম ভাষণে মোহাম্মেদ আল জুলানি

By Mynul Islam NadimDecember 9, 20242 Mins Read
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়া থেকে বাশার আল আসাদকে হটিয়ে প্রথমবারের মতো মসজিদে ভাষণ দিয়েছেন দেশটির বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের নেতা আবু মোহাম্মেদ আল জুলানি। তিনি বলেন, এই জয় গোটা সিরিয়াবাসীর জয়।

al julani

দেশটির দুই যুগের প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতন ঘটিয়েছে বিদ্রোহী গোষ্ঠীটি। আসাদ পালিয়েছেন বলে জানিয়েছে রাশিয়া ও তুরস্ক। তবে তিনি কোন দেশে গেছেন তা জানা যায়নি।

ক্ষমতা গ্রহণকারী গোষ্ঠীর প্রধান আবু মোহাম্মেদ আল জুলানি রাজধানী দামেস্কের উমায়েদ মসজিদে ভাষণে দেওয়া বক্তব্যে বলেছেন, এ জয় সব সিরিয়ানদের জয়। আসাদ সরকার হাজারো সাধারণ নিরীহ মানুষকে অবৈধভাবে সাজা দিয়েছে। আমরা বৈধভাবে লড়াই করে বিজয় অর্জন করেছি।

এ জয়ের জন্য সবাইকে সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানানোর আহ্বান করেছেন জুলানি। তিনি বলেন, সৃষ্টিকর্তা কখনো নিরাশ করেন না। এ জয় সব সিরিয়াবাসীর জয়।

এর আগে রাজধানী দামেস্কে অপ্রীতিকর ঘটনা এড়াতে ইতোমধ্যে বিকাল চারটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত ১৩ ঘণ্টার কারফিউ জারি করেছে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম (এইচটিএস)। এই গোষ্ঠীর প্রধান আবু মোহাম্মদ জুলানি বলেছেন, নতুন সরকার গঠনের আগপর্যন্ত সরকারের সব বিভাগ পরিচালনার দায়িত্ব পালন করবেন আসাদ সরকারেরই প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজি আল জালালি।

সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্লেষকরা মনে করছেন, দ্রুতই সরকার গঠন করে সরকারি শূন্যতা পূরণ করবে ক্ষমতা গ্রহণকারী গোষ্ঠী।

সিরিয়া রাষ্ট্রপতিশাসিত একটি দেশ। তবে দেশটিকে কিভাবে শাসন করবে আইএসআইএস ও আল-কায়েদাঘেঁষা এই গোষ্ঠী তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। ব্রাসেলসভিত্তিক থিংট্যাংক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের সিনিয়র বিশ্লেষক বলেন, নতুন সরকার যেমনই হোক। তাদের সামনে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। দেশটিতে বিভিন্ন বিদ্রোহী গ্রুপ থাকার কারণে নানা বাধার মুখে পড়তে হতে পারে ক্ষমতা গ্রহণকারীদের।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহরে হামলা

বিদ্রোহী এ গোষ্ঠী ইতোমধ্যে রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিওসহ সব প্রতিষ্ঠান দখলে নিয়েছে। টিভিতে সর্বপ্রথম খবরে প্রচার করা হয়েছে, স্বৈরাচার বাশার আল আসাদের কবল থেকে দেশকে মুক্ত করা হয়েছে।

হায়াত তাহরির আল শামের নেতা সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে একটি বিবৃতি দিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, আবু মোহাম্মদ আল-জুলানি বলেছেন, পেছনে ফেরার কোনো জায়গা নেই। ভবিষ্যৎ আমাদের।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
আন্তর্জাতিক আল এই খবর গোটা জয়! জুলানি প্রথম প্রথম ভাষণে মোহাম্মেদ আল জুলানি প্রবাসী ভাষণে মোহাম্মেদ সিরিয়াবাসীর
Mynul Islam Nadim
  • Website
  • Facebook

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.

Related Posts
ট্রাম্পের হুঁশিয়ারি

গ্র্যামি অ্যাওয়ার্ডস নিয়ে কটাক্ষ, সঞ্চালককে ট্রাম্পের হুঁশিয়ারি

February 3, 2026
বাংলাদেশি ও রোহিঙ্গা

এআই দিয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা খুঁজবে ভারত

February 2, 2026
মমতা

দিল্লিতে যে হুশিয়ারি দিলেন মমতা

February 2, 2026
Latest News
ট্রাম্পের হুঁশিয়ারি

গ্র্যামি অ্যাওয়ার্ডস নিয়ে কটাক্ষ, সঞ্চালককে ট্রাম্পের হুঁশিয়ারি

বাংলাদেশি ও রোহিঙ্গা

এআই দিয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা খুঁজবে ভারত

মমতা

দিল্লিতে যে হুশিয়ারি দিলেন মমতা

দালাই লামা

গ্র্যামি জিতলেন দালাই লামা

Travel

১৮০০ বিদেশি ওমরাহ ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত করল সৌদি

দালাই লামা

গ্র্যামি জিতলেন ৯০ বছর বয়সি ধর্মগুরু দালাই লামা

উত্তরপ্রদেশ

বিয়ের ২ মাসেই ফিকে ৯ বছরের প্রেম, স্ত্রীর হাতে খুন স্বামী

তেলের দাম

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কমার ইঙ্গিত, বিশ্ববাজারে তেলের দাম কমলো

ট্রাম্প

কেনেডি সেন্টার বন্ধ করছেন ট্রাম্প

পরিবর্তনের সুফল

ইতালিতে নাগরিকত্ব আইনে সুখবর , সুবিধা পাবেন বাংলাদেশীরাও

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.