Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিনোদন প্রভাসের ‘ফৌজি’ শুটিংয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১
বিনোদন

প্রভাসের ‘ফৌজি’ শুটিংয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১

By Mynul Islam NadimMay 7, 20261 Min Read

দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা প্রভাস অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ফৌজি’র শুটিং সেটে নেমে এসেছে শোকের ছায়া। শুটিংয়ে যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সিনেমাটির এক কর্মী। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। মর্মান্তিক এই দুর্ঘটনার পর অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে ছবিটির শুটিং কার্যক্রম।

প্রভাস

Advertisement

জানা গেছে, দুর্ঘটনাটি ঘটেছে ভারতের হায়দরাবাদ শহরের উপকণ্ঠে আব্দুল্লাপুরমেট এলাকায়। ভোরের দিকে সিনেমার টিম রামোজি ফিল্ম সিটির উদ্দেশে রওনা হয়েছিল। পথে টুপ্রানপেট সেতুর কাছে তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন কর্মীর মৃত্যু হয়। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাদের চিকিৎসা চলছে।

পরিচালক হনু রাঘবপুদি পরিচালিত ‘ফৌজি’ ছিল প্রভাসের পরবর্তী বড় বাজেটের সিনেমা। সম্প্রতি মুক্তি পাওয়া ‘দ্য রাজাসাব’ প্রত্যাশা অনুযায়ী সাড়া না পাওয়ায় এই সিনেমাকে ঘিরে দর্শকদের আগ্রহ আরও বেড়ে গিয়েছিল।

জানা গেছে, সিনেমাটির প্রায় ৮০ শতাংশ শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। তবে প্রভাসকে নিয়ে গুরুত্বপূর্ণ কিছু অ্যাকশন দৃশ্যের কাজ এখনো বাকি রয়েছে। নির্মাতারা চলতি বছরের অক্টোবর মাসে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করেছিলেন। কিন্তু সাম্প্রতিক এই দুর্ঘটনার কারণে মুক্তির সময়সূচিতে পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

যদিও এখনো পর্যন্ত প্রযোজনা প্রতিষ্ঠান আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি, তবে পুরো টিম গভীর শোকে রয়েছে বলে জানা গেছে। এই দুর্ঘটনা ইতোমধ্যেই ভারতীয় বিনোদন অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Mynul Islam Nadim
  • Website
  • Facebook

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.

Related Posts
ভার্জিনি

‘লেপার্ড ক্লাব অ্যাওয়ার্ড’ পাচ্ছেন কানজয়ী অভিনেত্রী ভার্জিনি এফিরা

June 25, 2026
Purnima

এই সেই আমার বান্ধবীরা : পূর্ণিমা

June 25, 2026
জিজি-বেলা হাদিদের মা

৬২ বছর বয়সে বাগদান সারলেন জিজি-বেলা হাদিদের মা

June 25, 2026

Latest News

ভার্জিনি

‘লেপার্ড ক্লাব অ্যাওয়ার্ড’ পাচ্ছেন কানজয়ী অভিনেত্রী ভার্জিনি এফিরা

Purnima

এই সেই আমার বান্ধবীরা : পূর্ণিমা

জিজি-বেলা হাদিদের মা

৬২ বছর বয়সে বাগদান সারলেন জিজি-বেলা হাদিদের মা

কারিশমা কাপুর

কারিশমা কাপুরের জন্মদিন: জনপ্রিয় এই অভিনেত্রীর অজানা ৫ তথ্য

স্পাইডার-ম্যান

‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ সিনেমায় নতুন চমক

alaka

আমার ফিরে আসার পথটি ধীরগতির : অলকা ইয়াগনিক

Akashay-kumar

মানুষকে হাসানো সবচেয়ে কঠিন কাজ : অক্ষয় কুমার

সালমান

ন্যাড়া মাথায় অসুস্থ সালমান, চিকিৎসার জন্য যাচ্ছেন আমেরিকা

তৃষা

বিজয়ের উপর থেকে চোখ সরাতে পারছেন না তৃষা

বিজয়

নীরবতা ভেঙে বিজয়কে জন্মদিনের শুভেচ্ছা জানালেন তৃষা কৃষ্ণান

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa