আন্তর্জাতিক ডেস্ক: কয়েকদিন হলো পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ থেকে ইমরান খান পদত্যাগ করেছেন। তার দল পার্লামেন্ট থেকেও পদত্যাগ করেছে। কিন্তু তবুও তার দল পিটিআই একটি উপনির্বাচনে দারুণভাবে জয়ী হয়েছে।

রবিবার অনুষ্ঠিত খায়বার পাকতুনখাওয়া প্রদেশের এনএ-৩৩ হাঙ্গু আসনের উপনির্বাচনে ইমরানের তেহরিক-ই-ইনসাফের প্রার্থী নাদিম খান জয়ী হয়েছেন বলে বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে জানা গেছে।

দেশে নতুন নির্বাচনের দাবিতে পিটিআইয়ের ১২৩ এমপি পদত্যাগ করার প্রেক্ষাপটেই এই উপনির্বাচন অনুষ্ঠিত হয় এবং তাতে নাদিম জয়ী হন। তবে পার্টি সূত্র জানা গেছে, তিনিও শপথ গ্রহণের পরপরই পদত্যাগ করবেন।

Advertisement

বেসরকারি ফলাফল অনুযায়ী, পিটিআইয়ের নাদিম খান ২০,৭৭২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী জমিয়ত উলেমা-ই-ইসলাম ফজলের ওবায়েদ উল্লাহ পেয়েছেন ১৮,২৪৪ ভোট। উপনির্বাচনে আরো প্রার্থী ছিলেন আওয়ামী ন্যাশনাল পার্টির সাইয়িদ উমর ও স্বতন্ত্র আতিক আহমেদ ও মোহাম্মদ সাইয়িদ।

রমজান সত্ত্বেও বিপুল সংখ্যক ভোটার ভোট দেন। ভোটাভুটির সময় কোনো ধরনের বিশৃঙ্খলা দেখা যায়নি। নির্বাচনটি হওয়ার কথা ছিল ১০ এপ্রিল। কিন্তু দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে তা এক সপ্তাহ পিছিয়ে দেয়া হয়।

এই আসনে পিটিআইয়ের এমএনএ খায়াল জামানের মৃত্যুতে আসনটি শূন্য হয়েছিল

সাবেক কেন্দ্রী মন্ত্রী ও সিনিয়র পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরী তার দলের নাদিম খানের জয়কে অভিনন্দিত করেছেন। তবে তিনি বলেছেন, শপথ গ্রহণের পর তিনি পদত্যাগ করবেন।
সূত্র : দ্যা নিউজ ইন্টারন্যাশনাল

বিয়ের আসরে বরকে কষে চড় মারলো কনে

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.