Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ পুকুরে বাসর ঘর বানিয়ে তাক লাগিয়ে দিলেন ওয়ার্কশপ মিস্ত্রি
বিভাগীয় সংবাদ ময়মনসিংহ

পুকুরে বাসর ঘর বানিয়ে তাক লাগিয়ে দিলেন ওয়ার্কশপ মিস্ত্রি

By iNews DeskJuly 23, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক : শেরপুরে পুকুরের ওপর বাসর ঘর বানিয়ে আলোড়ন সৃষ্টি করেছেন হা‌লিম মিয়া (২৫) নামে এক ওয়ার্কশপ মিস্ত্রি।
পুকুরে বাসর ঘর
শুক্রবার (২২ জুলাই) সদ‌রের চর‌শেরপুর ইউনিয়নের সাতানীপাড়া এলাকায় এমন ব্যতিক্রমী আয়োজন করা হয়। এ ঘটনার পর বি‌কে‌ল থে‌কে বাসর ঘর‌টি দেখ‌তে ভিড় শুরু ক‌রে আশপাশের উৎসুক জনতা।

জানা যায়, শেরপুর সদরের চরশেরপুর সাতানীপাড়ার আব্দুল হামিদের ছেলে হা‌লিম মিয়া। আব্দুল হা‌মি‌দের ৯ ছে‌লে-‌মে‌য়ের ম‌ধ্যে সবার ছোট হা‌লিম।

এ বিষয়ে হা‌লিম মিয়া ব‌লেন, আমার বি‌য়ে ঠিক হওয়ার পর থে‌কে ইচ্ছা হয় ব্যতিক্রমী কিছু করার। সেই ইচ্ছা থে‌কে আমার নানা ও চাচা মি‌লে উদ্যোগ নেয় পুকুরের ওপরে বাসর ঘর তৈ‌রি করার। প‌রে গত চার থেকে পাঁচ ‌দিন ধ‌রে তারা দুই জন মি‌লে আমা‌দের বা‌ড়ি‌র পাশে পুকু‌রের ওপর তৈরি ক‌রে এ বাসর ঘর। প‌রে আস্তে আস্তে আশপা‌শের মানুষজন বাসর ঘর‌টি দেখ‌তে আমার বাড়ি‌তে আস‌তে শুরু ক‌রে। আমার খুব ভা‌লো লাগ‌ছে, আমি অনেক উৎসাহ পা‌চ্ছি।
পুকুরে বাসর ঘর বানিয়ে তাক লাগিয়ে দিলেন ওয়ার্কশপ মিস্ত্রি
হালিমের চাচা রোকন সরকার ব‌লেন, আমার ভা‌তিজার খুব ইচ্ছা ছিল ব‌্যতিক্রমীভা‌বে বি‌য়ে করার। প‌রে বি‌য়ে ঠিক হলে আম‌রা পা‌রিবা‌রিকভা‌বে ক‌য়েকবার ব‌সে সিদ্ধান্ত নেই কি করা যায়। এক পর্যায়ে সিদ্ধান্ত হয় পা‌নির উপ‌রে বাসর ঘর বানানোর। প‌রে আমাদের বা‌ড়ির পা‌শের একটি পুকু‌রের ওপর বাসর ঘর বানা‌নোর কাজ শুরু হয়। বানা‌নোর সময় অনেক মানুষ আজেবাজে কথা ব‌লে। কিন্তু সব কাজ শেষ হলে এ বাসর ঘর দেখ‌তে মানুষের ভিড় জমে যায়।

পাশের এলাকা থে‌কে বাসর ঘর দেখ‌তে আসা বজলুর রহমান ব‌লেন, এর আগে আমার জীবনে এমন বাসর ঘর দে‌খিনি। এক বন্ধুর মা‌ধ‌্যমে জান‌তে পে‌রে দেখ‌তে এসেছি, আস‌লেই ব‌্যতিক্রম।

Advertisement

চরশেরপুর ইউনিয়ন প‌রিষদের চেয়ারম‌্যান সে‌লিম রেজা ব‌লেন, আমার ইউনিয়নে এমন বি‌য়ে হওয়ায় মানু‌ষের মাঝে আলোড়ন সৃষ্টি হয়ে‌ছে। আমার জানা ম‌তে, পা‌নি‌তে এমন বাসর ঘর আগে দেখিনি। বিভিন্ন মানুষ দেখ‌তে আস‌ছে এ বি‌য়ে।

ট্রেনের নিচে পড়েও বেঁচে গেলেন গৃহবধূ, তুমুল ভাইরাল ভিডিও

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts

নওখন্ডা জামে মসজিদের কমিটি গঠন: সভাপতি বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক আল-আমিন

September 14, 2026
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026

Latest News

নওখন্ডা জামে মসজিদের কমিটি গঠন: সভাপতি বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক আল-আমিন

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa