অল্পের জন্য বড় ক্ষতি হতে রক্ষা পেলেন চিত্রনায়ক জায়েদ খান। যুক্তরাষ্ট্রের ওকলাহোমা রাজ্যে বাঙালি কমিউনিটিতে একটি সাংস্কৃতিক আয়োজনে পারফর্ম করতে গিয়ে আগুন ছিটকে এসে গায়ে লাগে তার। খবরটি সংবাদমাধ্যমকে নিজেই নিশ্চিত করেছেন জায়েদ।

তিনি বলেন, ‘একটুর জন্য প্রাণে বেঁচে গেছি। শরীরে আগুন ধরে গিয়েছিল। সে অবস্থাতেই পারফর্ম করেছি। এ কারণে অবস্থা আরেকটু খারাপ হয়েছে। চিকিৎসা নিয়েছি। ব্যান্ডেজ করে এখন একটু বিশ্রাম করছি।’
আরও বলেন, ‘আমি যখন মোটরসাইকেল নিয়ে এন্ট্রি করছিলাম, তখন সামনে ও পেছনে ফায়ার ওয়াক্সে আগুন জ্বলছিল। কিন্তু যখন মঞ্চের ভেতর ঢুকব, তখনই আগুন ছিটকে এসে গায়ে লাগে। দ্রুত আমাকে রেসকিউ করে সেখানে দায়িত্বরতরা, না হলে পুড়ে ছাই হয়ে যেতাম। কেননা আশপাশে সবকিছুই পুড়ে যেত।’
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
মোটরসাইকেলে সামনে ও পেছনে ফায়ার ওয়াক্স (একটি পাত্রে আগুন থাকে) ছিল, সেখান থেকেই আগুন ছিটকে জায়েদ খানের শরীরে পড়ে। দ্রুত নিভিয়ে সে অবস্থাতেই পারফর্ম করেন তিনি। অনুষ্ঠান শেষে জায়েদ খানকে চিকিৎসা দেওয়া হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


