জুমবাংলা ডেস্ক : পূর্ব নোটিশ ছাড়াই যশোরের ঝিকরগাছায় সরকারি দুটি ব্যাংকের শাখায় ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে সেবা নিতে এসে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা।

Bank

Advertisement

ব্যাংক দুটি হলো সোনালী ব্যাংক ও অগ্রণী ব্যাংক। সংশ্লিষ্টরা বলছেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে সব কর্মকর্তা প্রশিক্ষণে আছেন। এজন্য ব্যাংক দুইদিনের জন্য বন্ধ রাখা হয়েছে। এদিকে শুক্র ও শনিবার দুইদিন সরকারি ছুটির পরে রোব ও সোমবার ব্যাংক বন্ধ থাকায় টানা চারদিন লেনদেন করতে পারছে না।

সরেজমিনে, রোববার সকালে ব্যাংক দুটিতে গিয়ে দেখা যায়, ব্যাংকের মেইন গেট বন্ধ রয়েছে। তবে একটা নোটিশ টাঙানো হয়েছে। অগ্রণী ব্যাংকের সামনে নোটিশে লেখা রয়েছে, ‘আসন্ন উপজেলা নির্বাচনের প্রশিক্ষণ কার্যক্রমে অত্র শাখার কর্মকর্তাদের অংশগ্রহণ জনিত কারণে আগামী ০৫/০৫/২০২৪ ও ০৬/০৫/২০২৪ ইং তারিখ রোজ রোববার ও সোমবার অত্র শাখা বন্ধ থাকবে’। সোনালী ব্যাংকের সামনেও এমন নোটিশ টাঙানো হয়েছে।

৮০ বছর বয়সী মনিরামপুর উপজেলার অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুস সাত্তার এসেছিলেন টাকা উঠাতে। তিনি বলেন, ‘আমার ধানখেতে শ্রমিকরা কাজ করছে। তাদের টাকা দেয়ার জন্য ব্যাংকে এসেছি। এতদূর থেকে এসে দেখি ব্যাংক দুইদিনের জন্য বন্ধ’।

প্রায় ৪০ কিলোমটার দূরের মনিরামপুর উপজেলার কুলটিয়া গ্রাম থেকে টাকা তুলতে এসেছেন অমৃত লাল পাড়ে। তিনি বলেন, ‘ব্যাংক আমাদের সাথে অন্যায় করেছে। এতদূর থেকে এসে দেখি ব্যাংক বন্ধ। আমার এখন টাকারও খুব প্রয়োজন। কি করবো বুঝতে পারছিনা।’

ঝিকরগাছা হাসপাতাল রোডের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য শেখ আনোয়ার হোসেন বলেন, ‘টাকা তুলতে এসে দেখি নোটিশ টাঙিয়ে দেয়া হয়েছে দুইদিনের জন্য ব্যাংক বন্ধ, ব্যাংক আগেভাগে আমাদের কিছু জানায়নি’।

সরসকাটি গ্রামের আতিয়ার রহমান বলেন, ‘কারো কোনো জবাবদিহিতা নেই। ব্যাংকের কর্মচারীরা ভোটের ট্রেনিং এ গেছে তাই দুইদিনের জন্য ব্যাংক বন্ধ ঘোষণা করেছে’।

কৃষ্ণনগর গ্রামের বুলু মন্ডল বলেন, ‘দেনা দেওয়ার জন্য ব্যাংকে ৩৮ হাজার টাকার চেক নিয়ে এসেছি। এসে দেখি গেটে তালা মারা, ভেতর থেকে বলেছে দুইদিন ব্যাংক বন্ধ’।

অগ্রণী ব্যাংকের আরেক নারী গ্রাহক বলেন, ‘রোদ গরমের মধ্যে ব্যাংকে এসেছিলাম টাকা।জমা দিতে। এখন দেখছি ব্যাংক বন্ধ’।

ঝিকরগাছা সোনালী ব্যাংকের ম্যানেজার মো. মহসিন আলী বলেন, ‘নির্বাচনের প্রপশিক্ষণে ব্যাংকের সকল অফিসারকে নিয়ে যাওয়া হয়েছিল। পরে বেলা সাড়ে বারোটার দিকে ইউএনও সাহেবের সাথে কথা বলে স্বল্প পরিসরে ব্যাংকিং কার্যক্রম চালু করা হয়েছে’।

অগ্রণী ব্যাংকের ম্যানেজার মো. মনিরুল ইসলাম বলেন, ‘নির্বাচনের ডিউটির কারণে দুইদিন ব্যাংক বন্ধের নোটিশ দেওয়া হয়েছে। এখানে আমাদের কিছু করার নেই। তবে ডিউটি শেষে বিকাল চারটা থেকে এক ঘন্টা ব্যাংকিং কার্যক্রম চলবে।’

উপজেলা নির্বাচন কর্মকর্তা সৌমেন বিশ্বাস ছন্দ বলেন, ‘নির্বাচনের ডিউটির প্রশিক্ষণের জন্য আমরা আগেই সংশ্লিষ্ট ব্যাংকের সাথে কথা বলেছিলাম। তারা জানিয়েছিল ব্যাংকে দুইজন কর্মকর্তা থাকলে তারা ব্যাংকিং কার্যক্রম সচল রাখতে পারবে। সেই হিসেবে দুইজনকে ৯ ও ১০ মে ট্রেনিং এর ব্যবস্থা করা হয়েছে। ব্যাংক দুটি কেন দুইদিন বন্ধ ঘোষণা করলো সেটা আমি বলতে পারবোনা’।

আশ্রমকাণ্ডে দায় এড়াতে পারেন না মিল্টনের স্ত্রী

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নারায়ন চন্দ্র পাল জানান, নির্বাচনের ডিউটি থাকলেও স্বল্প পরিসরে ব্যাংক খোলা থাকার কথা। সোনালী ব্যাংকে অলরেডি চালু করা হয়েছে। অগ্রণী ব্যাংকের কথা জানা ছিলোনা, ব্যবস্থা গ্রহণ করা হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.