প্রায় এক বছর বয়সি পুত্র জিবরান আনামকে কোলে নিয়ে বসে আছেন নগরবাউল জেমস। তাদের সামনে রাখা বাদ্যযন্ত্র ড্রামস। ছোট্ট জিবরানের দুই হাতে ড্রামসের দুটো স্টিক। জিবরান নিজে থেকে স্টিক দিয়ে ড্রামসে আঘাত করার চেষ্টা করেও ব্যর্থ হয়।

এরপর জেমস ছেলের হাত ধরে স্টিক দিয়ে ড্রামসে আঘাত করেন। খানিকটা বাজিও দেখান কিংবদন্তি এই তারকা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়। ছেলের সঙ্গে তারকা বাবার এমন মিষ্টি মুহূর্ত দেখে মুগ্ধতা প্রকাশ করছেন নেটিজেনরা।
একজন লেখেন, “এ তো রক্তের সঙ্গে রক্তের টান।” অন্যজন লেখেন, “রকের উত্তরাধিকার যেন আগেই তৈরি হয়ে গেছে।” কেউ লিখেছেন, “রকস্টারের ছেলে, খেলনার মতোই দেখছে ড্রামসকে।” এমন অসংখ্য মন্তব্য ভাইরাল ভিডিওর কমেন্ট বক্সে শোভা পাচ্ছে।
১৯৯১ সালে অভিনেত্রী রথির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জেমস। ২০০৩ সালে এ সংসার ভেঙে যায়। ২০০০ সালে জেমসের সঙ্গে পরিচয় হয় বেনজীর সাজ্জাদের; পরবর্তীতে আমেরিকায় গিয়ে তারা বিয়ে করেন। ২০১৪ সালে এই সংসারেরও ইতি ঘটে। প্রথম সংসারে জেমসের একটি পুত্র ও এক কন্যাসন্তান রয়েছে। দ্বিতীয় সংসারে রয়েছে একটি কন্যাসন্তান।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
২০২৩ সালের জুনে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নামিয়া আমিনের সঙ্গে জেমসের প্রথম পরিচয়। সেই পরিচয় থেকেই ধীরে ধীরে গড়ে ওঠে বন্ধুত্ব, পরে প্রণয়। ২০২৪ সালে বিয়ে করেন তারা। ২০২৫ সালের ৮ জুন জেমস-নামিয়া দম্পতির কোলজুড়ে আসে একটি পুত্রসন্তান। এ সন্তানের নাম রাখা হয়েছে জিবরান আনাম। তার বয়স এখনো এক বছর পূর্ণ হয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


