জুমবাংলা ডেস্ক : বাগেরহাটের শরণখোলা উপজেলায় খুড়িয়াখালী গ্রাম থেকে খ্যাদ্যের সন্ধ্যানে সুন্দরবন থেকে চলে আসা একটি অজগর সাপ উদ্ধার হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে সুন্দরবন সংলগ্ন ওই গ্রামের সোবাহান হাওলাদারের সবজি ক্ষেতের বেড়ার জালে আটকে ছিল অজগরটি। খবর পেয়ে সুন্দরবনের ওয়াইল্ড টিমের সদস্যরা সেটি উদ্ধার করে তাদের সংরক্ষণে রেখেছেন। বিকেলে অজগর সাপটি সুন্দরবনের শরণখোলা রেঞ্জ অফিস সংলগ্ন বরে অবমুক্ত করা হয়।
সুন্দরবনের অজগর

Advertisement

এর আগে গত সোমবার (২৭ জুন) রাত ১১টার দিকে উপজেলার ধানসাগর ইউনিয়নের পশ্চিম রাজাপুর গ্রামের বিল থেকে ১২ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করা হয়। ওই অজগরটি পরেরদিন সকালে পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের বনে অবমুক্ত করে বন বিভাগ।

সুন্দরবনের ওয়াইল্ড টিমের মাঠ কর্মকর্তা মো. আলম হাওলাদার জানান, সোবাহান হাওলাদার তার সবজি ক্ষেতের বেড়ায় পুরনো জাল দিয়ে ঘেরা দেন। সেই জালে অজগরটি জড়িয়ে পড়লে মোবাইল ফোনে তাদেরকে খরব দেন তিনি। পরে ওয়াইল্ড টিমের সদস্য সোবাহান তালুকদারকে সঙ্গে নিয়ে ওই সবজি ক্ষেত থেকে সাপটি উদ্ধার করা হয়। অজগরটি প্রায় ৮ ফুট লম্বা এবং ওজন ৮ কেজি।

বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) মো. আসাদুজ্জামান জানান, বুধবার দুপুরে শরণখোলা উপজেলার লোকালয় থেকে ওয়াইল্ড টিমের একটি অজগর লোকালয় থেকে উদ্ধার করা হয়েছে। বিকেলে অজগর সাপটি সুন্দরবনের শরণখোলা রেঞ্জ অফিস সংলগ্ন বনে অবমুক্ত করা হয়।

যাত্রী নেই, অর্ধেক কেবিন ফাঁকা রেখেই চলছে বরিশালের লঞ্চ

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.