আন্তর্জাতিক ডেস্ক : দোহা থেকে ডাবলিনগামী কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে টার্বুলেন্সের (তীব্র ঝাঁকুনি) কারণে অন্তত ১২ জন আহত হয়েছে। রোববার স্থানীয় সময় দুপুর ১টার কিছু আগে ডাবলিনে অবতরণ করে। এ সময় বিমানবন্দর পুলিশ এবং ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগসহ জরুরি পরিষেবা কাজ করেছে। খবর সিএনএনের।

qatar

Advertisement

ডাবলিন বিমানবন্দর এক বিবৃতিতে জানিয়েছে, এ ঘটনায় ছয় যাত্রী ও ছয় ক্রু সদস্য আহত হয়েছেন। কাতার এয়ারওয়েজের ফ্লাইট কিউআর১০৭ তুরস্কের ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় টার্বুলেন্সের শিকার হয়।

সম্প্রতি সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে টার্বুলেন্সের কারণে ১০৪ জন যাত্রী আহত এবং হৃদরোগে আক্রান্ত এক ব্যক্তি মারা গিয়েছে।

সিঙ্গাপুর এয়ারলাইন্সের বোয়িং ৭৭৭ বিমানের #এসকিউ৩২১ ফ্লাইটটি তীব্র ঝাঁকুনির কবলে পড়ায় থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের সুবর্ণভূনি বিমানবন্দরে জরুরি অবতরণ করে। ওই ফ্লাইটে দুই শতাধিক যাত্রী ছিল। থাইল্যান্ডে জরুরি অবতরণ করে ফ্লাইটটি।

ঘূর্ণিঝড় রেমাল, খুলনায় লক্ষাধিক মানুষ আশ্রয়কেন্দ্রে

সিঙ্গাপুর এয়ারলাইন্সের একজন মুখপাত্র জানান, ২১ মে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইট #এসকিউ৩২১ লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাত্রা করে। হঠাৎ মারাত্মক তীব্র ঝাঁকুনির কবলে পড়লে বিমানটি ব্যাংককের দিকে মোড় নেয় এবং সেখানে স্থানীয় সময় ৩ টা ৪৫ মিনিটে অবতরণ করে। বিমানে ২১১ যাত্রী এবং ১৮ ক্রু ছিলেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.