Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home কাতার বিশ্বকাপে প্রথম অঘটন
খেলাধুলা ফুটবল

কাতার বিশ্বকাপে প্রথম অঘটন

By Shamim RezaNovember 22, 20222 Mins Read
Advertisement

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনার মতো শক্তিশালী দলকে হারিয়ে অঘটন ঘটিয়ে দিল সৌদি আরব। কাতার বিশ্বকাপে প্রথম অঘটন ঘটাল সৌদি। মঙ্গলবার কাতারের আইকনিক লুসাইল স্টেডিয়ামে আর্জেন্টিনাকে ২-১ গোলের ব্যবধানে হারায় সৌদি আরব। শক্তি-সামর্থ্য, ঐতিহ্য, সাফল্য সব দিক থেকেই সৌদি আরবের চেয়ে যোজন-যোজন ব্যবধানে এগিয়ে আর্জেন্টিনা। ম্যাচের প্রথমার্ধে তাই মনে হয়েছে।

কাতার বিশ্বকাপ

কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুর ৫ মিনিটের ব্যবধানে বিশ্বকে চমকে দেয় সৌদি আরব। মাত্র ৫ মিনিটের ব্যবধানে সালেহ আলসেহরি ও সালেম আল দাওসারির গোলে ২-১ গোলে এগিয়ে যায় সৌদি আরব। এরপর আর গোল দিতে না পারায় হার এড়ানো সম্ভব হয়নি মেসিদের।

মঙ্গলবার আইকনিক লুসাইল স্টেডিয়ামে খেলার ৯ম মিনিটে সৌদি আরব ডিফেন্ডার আল বুলায়হি নিজেদের বিপৎসীমায় ফেলে দেন লিয়ান্দ্রো পারেদেসকে। ভিএআর দেখে এসে পেনাল্টি দেন রেফারি। পেনাল্টি থেকে গোলটা করতে এবার ভুল করেননি মেসি। গোলরক্ষককে ভুল পথে পাঠিয়ে গোলটা তুলে নেন অধিনায়ক।

এরপর ২৫ মিনিটের ব্যবধানে আরও ৩টি গোল করে আর্জেন্টিনা, কিন্তু অফসাইডের কারণে সেই ৩টি গোলই বাতিল হয়। ২২তম মিনিটের মাথায় প্রায় মাঝমাঠ থেকে বল টেনে নিয়ে গিয়ে দুরন্ত শটে গোল করেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার মেসি। কিন্তু সহকারী রেফারি অফসাইডের পতাকা তুললে গোলটি বাতিল হয়ে যায়।

খেলার ২৮ মিনিটে লাউতারো মার্টিনেজ সৌদি গোলকিপারকে কাটিয়ে বল জালে জড়ান। সেই গোলটিও শেষপর্যন্ত অফসাইডের কারণে বাতিল হয়। এরপর ৩৫তম মিনিটে মেসির দুরন্ত পাস থেকে বল পেয়ে অসাধারণ শটে গোল করেন লাউতারো মার্টিনেজ। কিন্তু অফসাইডের কারণে সেই গোলটি বাতিল হয়।

প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা। বিরতি থেকে ফিরেই গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে সৌদি আরব। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর তৃতীয় মিনিট তথা ৪৮তম মিনিটে আর্জেন্টিনার জালে সালেহ আলসেহরি গোল করলে সমতায় ফেরে সৌদি আরব।

বাচ্চাকে সঙ্গে নিয়ে মা হাতি শান্ত হয়ে দাঁড়িয়ে শুনছে পিয়ানো বাজানো

এরপর ৫৩তম মিনিটে সেলিম আল দাওসারির গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় সৌদি আরব। প্রথমার্ধে এগিয়ে থেকেও দ্বিতীয়ার্ধের শুরুর ৫ মিনিটের মাথায় ২ গোল খেয়ে মানসিকভাবে চাপে পড়ে যায় লিওনেল মেসিদের আর্জেন্টিনা। সেই চাপ সামলে উঠতে না পারায় আর ম্যাচে ফেরা হয়নি মেসি-ডি মারিয়াদের। দ্বিতীয়ার্ধে কোনো গোল দিতে না পারায় সৌদি আরবের বিপক্ষে ২-১ গোলের ব্যবধানে হেরে পরাজয়ে কাতার বিশ্বকাপ শুরু করল আর্জেন্টিনা।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
অঘটন কাতার কাতার বিশ্বকাপ খেলাধুলা প্রথম ফুটবল বিশ্বকাপে
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
যোগ দিচ্ছেন

নতুন ক্লাবে যোগ দিচ্ছেন মেসি!

February 4, 2026
নেইমার- ইয়ামালের গোপন চুক্তি

নেইমার ইয়ামালের গোপন চুক্তি!

February 3, 2026
আইসিসি সুখবর পেল বাংলাদেশ

আইসিসি থেকে এবার যে সুখবর পেল বাংলাদেশ

February 3, 2026
Latest News
যোগ দিচ্ছেন

নতুন ক্লাবে যোগ দিচ্ছেন মেসি!

নেইমার- ইয়ামালের গোপন চুক্তি

নেইমার ইয়ামালের গোপন চুক্তি!

আইসিসি সুখবর পেল বাংলাদেশ

আইসিসি থেকে এবার যে সুখবর পেল বাংলাদেশ

India

১৫ ফেব্রুয়ারি মুখোমুখি হবে ভারত-পাকিস্তান

আইসিসি

বিশ্বকাপে ম্যাচ বয়কট করা নিয়ে আইসিসির নিয়ম যা বলে

নাটক

ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনকে পাকিস্তানের ‘নাটক’ বলছেন হারভাজান

পাকিস্তান ভারতের ম্যাচ

‘বাংলাদেশকে বিশ্বকাপে ফিরিয়ে আনলেই পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে রাজি হবে’

বাংলাদেশ

ভারতকে ২–০ গোলে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ

আর্থিক ধাক্কায়

বিশাল আর্থিক ধাক্কায় আইসিসি, ৬১৫০ কোটি টাকা ক্ষতির মুখে ফেলে দিল পাকিস্তান

সানিয়া

এক মাসের বেশি সময় ঘরবন্দি থাকার কারণ জানালেন সানিয়া

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.