জুমবাংলা ডেস্ক : সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের সিচনি (সৈদপুর) গ্রামে মসজিদে ডুকে মাথায় কোরআন নিয়ে শপথ করেন এক যুবক। এ সময় সেই ভিডিও প্রেমিকাকে প্রেরণ করে। পরে এ ঘটনায় মসজিদ কমিটি ও প্রতিপক্ষের সংঘর্ষে উভয়পক্ষের প্রায় ১৫ জন আহত হয়েছেন।

প্রেমিকাকে ভিডিও প্রেরণ

Advertisement

শনিবার (১৯ আগস্ট) শান্তিগঞ্জে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) খালেদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকালে সিচনি (সৈদপুর) এলাকার জগন্নাথপুর-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, জুনাব আলী (৬০), আবিদ আলী, লিলতেরা বিবি (৫৫), তৈমুছ আলী (৪৫), আব্দুর রহমান (৫৫), মিল্লাদ (২০), আহমদ আলী (৪১), সাঞ্জব আলী (৩৩), রবিউল ইসলাম (২৫), লাহিন (২২), আরিফুল হকসহ (৪৫) আরও কয়েকজন। সবাই এখন হাসপাতালে চিকিৎসাধীন৷

এলাকাবাসী সূত্রে জানা যায়, কয়েকদিন আগে সৌদি প্রবাসী প্রেমিকাকে বিশ্বাস করাতে মসজিদে ডুকে কোরআন শরীফ মাথায় নিয়ে কসম করে ভিডিও পাঠান আহমদ জামান (৩৮) নামের মসজিদের এক ক্যাশিয়ার। এরপর তাদের মধ্যে সম্পর্কের ফাটল দেখা দেয়। পরে এলাকার সালিশ করা ব্যক্তিদের কাছে ওই ভিডিও পাঠান তরুণী। ভিডিও দেখার পর এলাকাবাসী ওই যুবককে জিজ্ঞেস করতে গেলে সমস্যা দেখা দেয়৷

বারবার পোশাক বিভ্রাটে সুহানা খান, ৫টি ঘটনা চমকে দিবে আপনাকে

এদিকে এলাকাবাসী জড়ো হয়ে মসজিদে ভিডিও করা ঠিক কি না। ইসলাম সমর্থন করে কি না, একজন আলিমের কাছে যেতে চাইলেই বাদে বিপত্তি৷ এক পর্যায়ে মসজিদ কমিটিসহ দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি জেরে দফায়-দফায় সংঘর্ষ হয়। এতে নারীসহ উভয়পক্ষের ১৫ জন আহত হন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শান্তিগঞ্জ থানার এসআই নাজমুল ইসলাম জানান, এ ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসি। এখন এলাকা শান্ত আছে৷

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.