র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) নতুন মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ বলেছেন, দেশে র্যাবের মতো এ রকম একটি সংগঠন দরকার আছে। তবে রাষ্ট্রের দ্বায়িত্বশীল কাজে র্যাব কাজ করবে। সঠিকভাবে পরিচালিত হলে ভাবমূর্তি বাড়বে।

রোববার (৫ এপ্রিল) দুপুরে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
র্যাব বিলুপ্তি নিয়ে মহাপরিচালক বলেন, র্যাব বিলুপ্ত হবে কি না তা সরকারের বিষয়। তবে আমাদের দায়িত্ব কাজ করা, তা আমরা করব।
তিনি আরও বলেন, র্যাবের নিজেদের অপকর্ম গত দেড় বছরে নেই বললেই চলে। র্যাব সঠিকভাবে পরিচালিত হবে। সে বিষয়ে সরকারের নিদর্শন আছে।
আহসান হাবীব পলাশ আরও বলেন, বিচার প্রক্রিয়ার সঙ্গে জড়িত যে সব বিষয় আছে তার জন্য আমাদের পক্ষ থেকে অবশ্যই সহযোগিতা করা হবে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
জলদস্যু ও জঙ্গিবাদ নিয়ে তিনি বলেন, সারা দেশে জলদস্যুর বিস্তার বাড়ার কথা আমরা শুনেছি। এসব বিষয়ে কাজ করা হচ্ছে। দেশে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ আছে কি না তা আমি সরাসরি উত্তর দেবো না। তবে যে বাদই থাক তা নিয়ে আমরা কাজ করব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


