সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় একটি, ঘিওরে দুটি ও শিবালয়ে দুটি অবৈধ ক্লিনিক বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া মানিকগঞ্জ শহরের তিনটি বেসরকারি হাসপাতাল ও রোগনির্ণয় কেন্দ্রে অভিযান চালিয়ে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

Advertisement

রোববার (২৯ মে) বিকেলে ভ্রাম্যমাণ আদালত ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয় এসব প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে। দুটি প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালত এবং একটি প্রতিষ্ঠানকে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জরিমানা করেন।

জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো: জয়রা এলাকার আল-মদিনা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, উত্তর সেওতা কাঁচা বাজার সংলগ্ন ল্যাব ২৪ এবং ওয়্যারলেছ গেট এলাকার পালস ক্লিনিক্যাল ল্যাবরেটরি।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সারাদেশের সব অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার ৭২ ঘণ্টার মধ্যে বন্ধ করার নির্দেশ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এই সময়ের পর নিবন্ধনহীন কোনো হাসপাতাল, ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার চালু থাকলে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

এর প্রেক্ষিতে আজ রোববার বেলা তিনটা থেকে অভিযান শুরু করে ভ্রাম্যমাণ আদালত ও জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। এতে সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি ডা. রওনক মাশরাফি, ডা. কাজী রিশাত, ডা. মোস্তফা কাদের, সদর থানার পুলিশ এবং ৩৮ আনসার ব্যাটেলিয়নের সদস্যরা সহযোগিতা করেন।

শুরুতে জয়রা এলাকার জয়রা কলেজ সড়কে অবস্থিতি আল-মদিনা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার অভিযান চালানো হয়। প্রতিষ্ঠানটি নিবন্ধন না নিয়েই কার্যক্রম পরিচালনা করে আসছিল। এ ছাড়া প্রতিষ্ঠানটিতে মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট দিয়ে রোগ নির্ণয়ে পরীক্ষা করা হচ্ছিল।

এ সময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিলুফা ইয়াসমিন প্রতিষ্ঠানের মালিক আরশেদ আলীকে ৭০ হাজার জরিমানা করেন। এরপর ল্যাব ২৪ রোগ নির্ণয় কেন্দ্রে অভিযান চালানো হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক নিলুফা ইয়াসমিন প্রতিষ্ঠানটির মালিক জাহাঙ্গীর হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা করেন।

এরপর ওয়্যারলেছ গেট এলাকায় পালস ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে অভিযান চালায় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়। রোগ নির্ণয় কেন্দ্রটিতে মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা করেন কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। এ ছাড়া রোগ নির্ণয় কেন্দ্রটি সাময়িক সিলগালা করা হয়।

এ দিকে সাটুরিয়া উপজেলা সদরে সাটুরিয়া ডায়াগনস্টিক, ঘিওরে কামরুন্নাহার ডায়াগনস্টিক সেন্টার ও ঘিওর আধুনিক হাসপাতাল এবং শিবালয়ে আরিচা ডায়াগনস্টিক সেন্টারের কার্যাক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। আজ বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে এসব অবৈধ ক্লিনিক ও রোগ নির্ণয় কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়।

এসব বিষয়ে জানতে চাইলে সিভিল সার্জন মোয়াজ্জেম আলী খান চৌধুরী বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে এসব অনিবন্ধিত ক্লিনিক ও রোগ নির্ণয় কেন্দ্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

মানিকগঞ্জে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মসূচি

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.