স্পোর্টস ডেস্ক : যুব বিশ্বকাপে সুপার সিক্সের শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস জিতে বোলিং করতে নেমে পাকিস্তানি ব্যাটসম্যানদের নাজেহাল অবস্থা করছেন বাংলাদেশী বোলাররা। রোহানাত দৌলা বর্ষণ-শেখ পারভেজ জীবনের বোলিং তোপে পাকি যুবাদের খাবি খাওয়ার জোগাড়! দেড়শর আগেই ৬ উইকেট হারিয়ে বসেছে পাকিস্তান।

টালমাটাল পাকিস্তান

Advertisement

এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৩০ ওভারে ৬ উইকেটে ১০৬ রান। উইকেটে আছেন আরাফাত মিনহাজ ও আলি আসফান্দ। বাংলাদেশের পক্ষে ৩ উইকেট নিয়েছেন বর্ষণ ও ২ উইকেট ঝুলিতে পুরেছেন শেখ পারভেজ জীবন।

ব্যাটিংয়ে নেমেই শুরুতে ধরে খেললেও আস্তেধীরে চড়াও হয়ে পোঠেন দুই পাকিস্তানি ওপেনার শামিল হুসেন ও শাহজাইব খান। দুইজনের দারুণ ব্যাটিং যখন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে, ঠিক তখনই আঘাত করেন বর্ষণ। ৩১ রান করা শামিলকে ফেরান এই পেসার। এরপর ক্রিজে এসে টিকতে পারেননি আজান আওয়াইসও।

শোয়েব ও মিরাজ ঝড়ে বরিশালের তৃতীয় জয়

বাকি সময়ে একপ্রান্ত আগলে রাখেন শাহজাইব। তবে অন্যপ্রান্তে তখন উইকেটে যাওয়া-আসার মিছিল। এই মিছিলে একে একে যোগ দিতে থাকেন সাদ বেগ, আহমেদ হাসান, হারুন আরশাদ। সতীর্থদের এমন আসা-যাওয়ার মিছিলে দেখে উইকেট ছুঁড়ে দিয়ে আসেন শাহজাইবও। আউট হওয়ার আগে ৬৭ বলে করেন ২৬ রান।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.