জুমবাংলা ডেস্ক: সারা দেশে গত কয়েকদিন তাপমাত্রা বেশ বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে ভ্যাপসা গরম। এ অবস্থায় দেশের ৪ বিভাগের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

মঙ্গলবার (২২ মার্চ) আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম গণমাধ্যমেকে এ তথ্য জানান।

তিনি বলেন, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রামে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা থাকলেও সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

Advertisement

আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে পূর্বমধ্যে বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর আন্দামান সাগর এলাকায় আজ মঙ্গলবার (২২ মার্চ) সকাল ৬টায় অবস্থান করছে। এটি আরও উত্তর/উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমশ দুর্বল হতে পারে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংস্থা এলাকায় অবস্থান করছে।

মো. শাহীনুল ইসলাম বলেন, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি সাবধানে থাকতে বলা হয়েছে। এ ছাড়া গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

সোমবার (২১ মার্চ) সারা দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রাঙ্গামাটিতে ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর আজ মঙ্গলবার (২২ মার্চ) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ১৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এর আগে সোমবার রাঙামাটিতে সর্বোচ্চ ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এ ছাড়া সর্বনিম্ন ১৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে।

মঙ্গলবার (২২ মার্চ) সকালে ঢাকায় বাতাসের আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ, বিকালে আর্দ্রতা থাকবে ২২ শতাংশ। বায়ুচাপ রেকর্ড করা হয়েছে ১০০৮ দশমিক ৯ হেক্টো প্যাসকেলস (এইচপিএ)। আজ সূর্যোদয় হয়েছে ভোর ৬টা ১ মিনিটে, সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে।

গ্যাসের দাম ফের যত টাকা বাড়ানোর সুপারিশ

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.