Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক রাইসির স্ত্রী কে এই জামিলেহ আলামলহোদা?
আন্তর্জাতিক

রাইসির স্ত্রী কে এই জামিলেহ আলামলহোদা?

By Tarek HasanMay 23, 20243 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের দ্বিতীয় সর্বাধিক জনবহুল শহর মাশহাদে ১৯৬৫ সালে জন্মগ্রহণ করেন জামিলেহ আলামলহোদা। একই শহরে জন্মগ্রহণ করেন তার স্বামী রাইসিও। জামিলেহ শহীদ বেহেশতি বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার দর্শনে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।

আলামলহোদা

Advertisement

জামিলেহ আলামলহোদা ১৮ বছর বয়সে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বিয়ে করেছিলেন।

এই দম্পতির দুটি কন্যাসন্তান আছে। তাদের দুই মেয়ে সম্পর্কে খুব বেশি তথ্য জানা যায় না।পুরো পরিবার সম্পর্কে কঠোর গোপনীয়তা বজায় রাখা হয়।

২০০১ সালে জামিলেহ শহীদ বেহেশতি বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব ও শিক্ষাগত উন্নয়ন বিভাগের অনুষদের সদস্য হন।

তিনি সমাজে নারীদের ভূমিকা সম্পর্কে তার স্পষ্টবাদী দৃষ্টিভঙ্গির জন্য বিশ্বজুড়ে একজন বিতর্কিত ব্যক্তিত্ব।
২০২৩ সালের জুন মাসে ভেনিজুয়েলার রাষ্ট্রীয় টিভির সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, স্বাধীনতার নামে নারীরা কর্মক্ষেত্রসহ বিভিন্ন ক্ষেত্রে যৌন নির্যাতনের শিকার হচ্ছে।

দেশটির টেলিসুর টিভি চ্যানেলে তার স্বামীর সঙ্গে কথা বলার সময় তিনি বলেছিলেন, ‘নারী অধিকার সংস্থাগুলো পারিবারিক সহিংসতার ঘটনাগুলোর ওপর খুব বেশি আলোকপাত করে যেখানে পরিবারের বাইরে সংঘটিত সহিংসতা অনেক বেশি গুরুত্বপূর্ণ।’

তিনি আরও বলেন, ‘আমরা চাই নারীরা নারীই থাকুক।

কেন আমাকে পুরুষদের মতো হতে হবে? কেন আমরা পড়াশোনা করব, কাজ করব বা পুরুষের মতো বাঁচব? এটা এক ধরনের সহিংসতা।’ ইরান ইন্টারন্যাশনালের বরাত দিয়ে ডেইলি মেইলের প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

ইরানের প্রেসিডেন্টের স্ত্রী দেশটির পার্লামেন্টে একটি বিতর্কিত বিল পাস করার পর বলেছিলেন, যেসব নারী ইরানের আইন অনুযায়ী হিজাব পরে চলাচল করবে না, তাদের অবশ্যই শাস্তি পেতে হবে। তার এসব মন্তব্য গত বছর হিজাববিরোধী আন্দোলনের আগুন আরও বাড়িয়ে দিয়েছিল।

ইরানে নারী ও মেয়েদের কঠোর পোশাক আইন ভঙ্গ করলে তাদের জেল ও জরিমানা করার বিলটি পাস হয়।

এই আইন কেউ না মেনে নিলে ১০ দিন থেকে দুই মাসের মধ্যে জেল বা পাঁচ হাজার থেকে পাঁচ লাখ রিয়াল জরিমানা হতে পারে। জামিলেহ আলামলহোদা কর্মক্ষেত্রের পোশাক কোডের সঙ্গে এই আইনের তুলনা করে বলেন, ‘সর্বত্র আপনার পোশাক কোড রয়েছে, এমনকি বিশ্ববিদ্যালয় এবং স্কুলেও।’

তিনি বলেন, ‘আমি আপনাকে বলতে চাই, হিজাবের একটি ঐতিহ্য ছিল, এটির একটি ধর্মীয় বাধ্যতামূলক ঐতিহ্য ছিল এবং এটি ব্যাপকভাবে গৃহীত। এখন কয়েক বছর ধরে এটি একটি আইনে পরিণত হয়েছে। আইন ভঙ্গ করা মানে আইনকে পদদলিত করা। অন্য দেশগুলোর মতো আইন ভাঙার জন্য শাস্তিও পাবে।’

এবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, যে নারীরা হিজাব পরতে পছন্দ করেন না, তাদের ব্যাপারে তিনি কী মনে করেন? প্রশ্নের জবাবে জামিলাহ উত্তর দিয়েছিলেন, ‘হিজাব না পরাটা নারীদের জন্য অসম্মানের।’

তিনি বলেন, ‘যেকোনো দেশে এটা স্বাভাবিক। পোশাক কোড সম্পর্কে মতামত এবং দৃষ্টিভঙ্গির পার্থক্য থাকতে পারে। এটি তাদের দৃষ্টিভঙ্গি, তারা কীভাবে তাদের জীবনযাপন এবং তাদের সামাজিক অধিকার বেছে নিচ্ছে।’

২০২৩ সালের নভেম্বরে তিনি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর স্ত্রী ব্রিগেটের কাছে চিঠি লিখে আরও বিতর্কিত হয়েছিলেন। চিঠিতে শব্দ চয়নের জন্য এই বিতর্ক সৃষ্টি হয়েছিল। চিঠিতে তিনি ইসরাইল-ফিলিস্তিন সংঘাতে যুদ্ধবিরতি চাওয়ার আহ্বান জানিয়েছিলেন।

‘বিগ বস’ ছাড়ছেন সালমান খান! ভাইজানের জায়গায় দেখা যাবে কাকে?

জামিলেহ লিখেছেন, ‘প্রিয় মিসেস ম্যাক্রোঁ, অনুগ্রহ করে একজন সদয় এবং আত্মত্যাগী নারী হিসেবে (যিনি ফ্রান্সের নারী, মা ও কন্যাদের প্রতিনিধিত্ব করেন) আপনার স্বামীকে বলুন যেন অসহায় ফিলিস্তিনি শিশু ও নারীদের হত্যার সহযোগী না হন। আমি আপনার মানবিক প্রচেষ্টার জন্য ঈশ্বরের কাছ থেকে পুরস্কার প্রার্থনা করছি।’

জামিলেহ মনে করেছিলেন, ব্রিজিত ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে ইসরায়েলে সফর করেছেন দেশটির সরকারের প্রতি সমর্থন জানাতে।

সূত্র: ডেইলি মেইল

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
পাকিস্তানের আকাশসীমা

পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়ে দায়িত্ব হারালেন এয়ার ইন্ডিয়ার পাইলট

June 25, 2026
earthquake

গুগল এলার্টে ভেনেজুয়েলায় প্রাণ বাঁচল লাখো মানুষের!

June 25, 2026
শক্তিশালী দুটি ভূমিকম্প

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

June 25, 2026

Latest News

পাকিস্তানের আকাশসীমা

পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়ে দায়িত্ব হারালেন এয়ার ইন্ডিয়ার পাইলট

earthquake

গুগল এলার্টে ভেনেজুয়েলায় প্রাণ বাঁচল লাখো মানুষের!

শক্তিশালী দুটি ভূমিকম্প

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

India

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

ট্রাম্প

ভেনেজুয়েলাকে সাহায্য করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত, ইচ্ছুক, সক্ষম : ট্রাম্প

বিজয় থালাপতি

সরকারি হাসপাতালে জন্ম নিলেই স্বর্ণের আংটি উপহার দেবেন বিজয় থালাপতি

বিল গেটস

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার বিল গেটসের

Modi

খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান

জমির মালিক

এখন যেভাবে সৌদিতে জমির মালিক হতে পারবেন প্রবাসীরা

ভিসা নীতি

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি বদলাচ্ছে যুক্তরাষ্ট্র, থাকা যাবে না ৪ বছরের বেশি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa