জুমবাংলা ডেস্ক : জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে রাজবাড়ীতে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রাজবাড়ী বড় বাজারে এ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রাকিবুল হাসান।

rajbari

Advertisement

পণ‌্যের মোড়ক, ইত‌্যাদি যথাযথভাবে ব‌্যবহার ও সংরক্ষণ না করার অপরাধে পালপট্টির মেসার্স সজিব স্টোরকে২ হাজার টাকা, মেয়াদ উত্তীর্ণ পণ‌্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করার অপরাধে মেসার্স মোসলেম স্টোরকে ২ হাজার টাকা, প্রতিশ্রুত পণ‌্য যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করা এবং মেয়াদ উত্তীর্ণ পণ‌্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করার অপরাধে মেসার্স হক কৃষি ভান্ডারকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রাকিবুল হাসান জানান, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি ও সরবরাহ চেইন তদারক ও পর্যালোচনার জন্য গঠিত রাজবাড়ী জেলা ‘‘বিশেষ টাস্কফোর্স’’ কমিটির সদস‌্যবৃন্দের অংশগ্রহণে রাজবাড়ী জেলা কার্যালয়ের বাজার তদারকি চলমান থাকবে।

অ্যাপেক্সে ব্র্যান্ড মার্কেটিং বিভাগে জব সার্কুলার, পাবেন গাড়ি সুবিধা

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. উমর ফারুক, জেলা নিরাপদ খাদ‌্য পরিদর্শক সূর্য‌্য কুমার প্রামাণিক, শিক্ষার্থী প্রতিনিধি শীতল গাজী, এএসআই মো. মোস্তাফিজুর রহমান।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.