রাজবাড়ীতে আম গাছ থেকে পড়ে রোমান সরদার (১৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৫ মে) সকালে সদর উপজেলার চন্দনী ইউনিয়নের বাড়াইজুড়ী গ্রামে।

নিহত রোমান সরদার একই গ্রামের নাছির সরদারের ছেলে। তিন বোন ও এক ভাইয়ের মধ্যে সে ছিল সবার ছোট।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সকালে খেলতে খেলতে রোমান বাড়ির পাশে প্রায় ১২ থেকে ১৫ ফুট উঁচু একটি আম গাছে ওঠে। হঠাৎ গাছের ডাল ভেঙে সে নিচে পড়ে যায়। পড়ার সময় মাথার ওপর আঘাত লাগলে তার ঘাড়ে গুরুতর আঘাত হয়।
পরিবারের লোকজন দ্রুত তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



