রাজধানীর খিলগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আল আমিন (৩২) নামের এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার (২৫ এপ্রিল) রাতে নন্দীপাড়া মসজিদ গলির তিতাস রোড এলাকার একটি বাসায়। পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) পঙ্কজ কান্তি সরকার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আল আমিনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে। তদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
নিহত আল আমিনের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ থানার পশ্চিম ছয়গাঁও গ্রামে। তার বাবার নাম আমজাদ আলী শেখ। তিনি খিলগাঁও নন্দীপাড়া মসজিদ গলি এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


