জুমবাংলা ডেস্ক : মৌসুমের শেষের দিকে রাজশাহীর বাজারে আমের সরবরাহ কমেছে। একইসঙ্গে বেড়েছে দাম। প্রতিমণ আমে দাম বেড়েছে এক থেকে দেড় হাজার টাকা। ভালো দাম পেয়ে খুশি চাষিসহ বিক্রেতারা।

আম্রপালির

Advertisement

সোমবার (১৮ জুলাই) রাজশাহীর বানেশ্বর বাজারসহ নগরীর সাহেব বাজার, কাজলা মোড়, শিরোইল ঢাকা বাসস্ট্যান্ড ও রেল গেটের মোকামগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, বাজারে হিমসাগর, গোপালভোগ, আঁটি, ল্যাংড়া আম নেই। বাজারে এখন শুধু ফজলি, আশ্বিনা, আম্রপালি পাওয়া যাচ্ছে। আশ্বিনার সরবরাহ অন্যান্য আমের তুলনায় বেশি। তবে দাম ও গ্রাহক পছন্দের শীর্ষে রয়েছে আম্রপালি।

রাজশাহীর মোকামগুলোতে আম্রপালি পাইকারিতে সাড়ে পাঁচ থেকে ছয় হাজার, আশ্বিনা ৮০০ থেকে বেড়ে এখন ১৬০০, ফজলি সাড়ে তিন থেকে সাড়ে চার হাজারে মণ বিক্রি হচ্ছে। বারি-৪ জাতের আম সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার টাকা মণ।

রাজশাহীর খুচরা বাজারে ফজলি ও সুরমা ফজলি প্রতিকেজি ৯০ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, আম্রপালি আকার ভেদে বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৭০ টাকা কেজি দরে, বারি-৪ বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৪০ থেকে ১৬০ টাকা দরে।

আম বিক্রেতারা বলছেন, প্রতি বছর মৌসুমের শেষ সময়ে সরবরাহ কম থাকায় বাগান থেকে বেশি দামে আম সংগ্রহ করতে হয়। এ বছর রাজশাহীর বাজারে চাঁপাইনবাবগঞ্জের আম কম এসেছে। বাজারের বেশিরভাগ আম্রপালি ও বারি-৪ নওগাঁর সাপাহারের বিভিন্ন বাগান থেকে এসেছে। ফজলি আমগুলো রাজশাহীর বাগানের। হাঁড়িভাঙ্গা আমগুলো দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ের।

সাহেব বাজারের আম বিক্রেতা মো. রায়হান শেখ বলেন, বর্তমানে আমের বেচাকেনা কম। দাম তুলনামূলকভাবে বেশি রয়েছে। ঈদের আগে যে আম্রপালি ৯০ টাকা কেজি বিক্রি করেছি। সেই আম এখন ১৩০ থেকে ১৫০ টাকায় বিক্রি করছি। জুলাই মাস শেষ হতে হতে আগস্টের শুরুর দিকে বাকি বাগানগুলোর আম প্রায় শেষ হয়ে যাবে। এখন আম্রপালির ভালো চাহিদা আছে।

নগরীর শিরোইল বাসস্ট্যান্ডে আম কিনতে আসা জান্নাতুল ফেরদৌস বলেন, আমি সুরমা ফজলি ১০ কেজি ও আম্রপালি ১০ কেজি নিলাম। আম্রপালি ১৭০ টাকা দরে কিনলাম।

রাজশাহী জেলায় চলতি মৌসুমে ১৮ হাজার ৫১৫ হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। ফলনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল দুই লাখ ১৭ হাজার টন। যার বাজারমূল্য প্রায় ৮৬ কোটি ৮০ লাখ টাকা। গত বছর ১৭ হাজার ৬৮৬ হেক্টর জমিতে আম আবাদ হয়েছিল। হেক্টরপ্রতি গড় ফলন হয়েছিল ১১ দশমিক ৯৬ টন। মোট উৎপাদন হয়েছিল এক লাখ ৭৯ হাজার ৫৪০ দশমিক ৫৩ টন। যার বিক্রয়মূল্য ছিল প্রায় ৭১ কোটি ৮১ লাখ ৬২ হাজার ১২০ টাকা।

আমের বর্তমান বাজার সম্পর্কে বানেশ্বর আম ব্যবসায়ী সমিতির সভাপতি সাইফুল ইসলাম বলেন, চাঁপাইনবাবগঞ্জের কানসাটের পরেই বানেশ্বর বাজার। বাজারে এখন আশ্বিনা আম বেশি। তবে ফজলি, আম্রপালি বেশি আছে। গত পাঁচ বছরের মধ্যে এই সময়ে এরকম দামে আম বিক্রি হয়নি। দাম ভালোই আছে। চাষিরাও খুশি।

টলিপাড়ায় আবারও বিচ্ছেদের সুর, সম্পর্ক ভাঙল জনপ্রিয় নায়িকার

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মোজদার হোসেন জানান, বাজারে গুটি জাতের আম সবার আগে আসে। পর্যায়ক্রমে গোপালভোগ, ল্যাংড়া, ফজলি, আশ্বিনা আম বাজারে আসে। এরপর বাজারে আসে খিরসাপাত, হিমসাগর ও লক্ষণভোগ। মৌসুমের শেষের দিকে আশ্বিনাসহ বারি-৪ আসে। এটার দাম তুলনামূলক ভালোই থাকে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.