কক্সবাজারের রামু উপজেলার ঈদগাঁও-ঈদগড় সড়ক থেকে অপহৃত ইউনিয়ন পরিষদের সদস্য রুস্তম আলীকে পাহাড়ি এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ।

উদ্ধার

Advertisement

বুধবার (২২ এপ্রিল) রাত প্রায় সোয়া ৯টার দিকে রশিদনগর ইউনিয়নের পানিরছড়া এলাকা থেকে তাকে উদ্ধার করা হয় বলে জানান রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূঁইয়া।

এর আগে একই দিন ভোর সাড়ে ৫টার দিকে পানেরছড়া ঢালা এলাকা থেকে দুর্বৃত্তরা রুস্তম আলীকে অপহরণ করে পাহাড়ের দিকে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ অভিযান শুরু করলে ধারণা করা হচ্ছে, অপহরণকারীরা ঘটনাস্থল থেকে প্রায় ৩০ থেকে ৩৫ কিলোমিটার দূরে তাকে ফেলে রেখে পালিয়ে যায়।

রুস্তম আলী (৪১) ঈদগড় এলাকার করলিয়ামুরা গ্রামের বাসিন্দা এবং ৯ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য। তাকে অপহরণের পর তার মোবাইল ফোন ব্যবহার করে পরিবারের কাছে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।

পুলিশ জানায়, ভোরে ঈদগাঁও বাজার থেকে ঈদগড়ের উদ্দেশে মোটরসাইকেলে রওনা দেন তিনি। পথে তার গতিরোধ করে অপহরণ করা হয়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে রামু থানা ও ঈদগড় পুলিশ ফাঁড়ির একাধিক দল দিনভর বিভিন্ন পাহাড়ি এলাকায় অভিযান চালায়।

আরও পড়ুনঃ মৃত্যুর অভিনয়ই হলো সত্যি, হাততালির মাঝেই শেষ নিশ্বাস

অবশেষে রাতের দিকে পানিরছড়া এলাকা থেকে তাকে উদ্ধার করা সম্ভব হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। পরবর্তীতে তার অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.