Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home বিভাগীয় সংবাদ রাঙ্গামাটিতে হানিকুইন জাতের আনারসের বাম্পার ফলন
চট্টগ্রাম বিভাগীয় সংবাদ

রাঙ্গামাটিতে হানিকুইন জাতের আনারসের বাম্পার ফলন

By Shamim Rezaমার্চ 5, 20243 Mins Read

জুমবাংলা ডেস্ক : জেলার নানিয়ারচরে হানিকুইন জাতের আগাম আনারসের ব্যাপক ফলন হয়েছে। মৌসুমের আগে উৎপাদিত আগাম এ জাতের হানিকুইন আনারস চাষ লাভজনক হওয়ায় এ জাতের আনারস চাষে ঝুঁকছেন এখানকার কৃষক। খবর বাসসের।

Pineapple

Advertisement

এবারো মৌসুম শুরুর বেশ আগেই বাজারে আসতে শুরু করেছে পাহাড়ের সবচেয়ে জনপ্রিয় ও সর্বাধিক উৎপাদিত আগাম জাতের হানিক্ইুন জাতের আনারস। ‘হানিকুইন’ জাতের আনারস নানিয়ারচর উপজেলার বিভিন্ন এলাকায় চাষ হচ্ছে। নানিয়ারচরে পাইকারদের হাত হয়ে এ আনারস ছড়িয়ে পড়ছে সারাদেশে। পাহাড়ি টিলা ভূমিতে চাষ করা এ হানিকুইন জাতের আনারস অত্যন্ত রসালো ও সুমিষ্ট হওয়ায় এর চাহিদাও রয়েছে বেশী। চাহিদা বেশী থাকায় দেশের বিভিন্ন স্থানে পাইকাররা এ আনারস সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় তা সরবরাহ করছে।

জেলার ১০টি উপজেলার মধ্যে নানিয়ারচর উপজেলাতেই এ আনারস চাষ বেশী হয়ে থাকে। বর্তমানে জেলার নানিয়ারচর উপজেলার বিভিন্ন পাহাড়ে পাহাড়ে শোভা পাচ্ছে হানিকুইন জাতের আগাম আনারসের সমাহার। এবার এ জাতের আনারসের ফলন ভালো হওয়ায় কৃষকের মুখেও আনন্দের হাসি দেখা যাচ্ছে।

নানিয়ারচর উপজেলার বুড়িঘাট এলাকার আনারস চাষী মো: কাদের বাসসকে জানান, মৌসুমের আনারসের চেয়ে হানিকুইন জাতের আগাম আনারস চাষের মাধ্যমে আমরা বেশী লাভবান হচ্ছি, প্রতিটি আনারস বাগানেই বিক্রি করেছেন বাগানেই ২০ থেকে ২৫ টাকা দরে। এতে মৌসুমে উৎপাদিত আনারসের চেয়ে বেশী লাভবান হচ্ছেন তারা। কারণ মৌসুমি আনারস চাষ করে অনেক কৃষককেই লোকসানে গুনতে হয় বলে জানান তিনি।

পাইকারি মৌসুমী ফল ব্যবসায়ী জসীম উদ্দিন বাসসকে জানান, ‘বাজারে ফলের সরবরাহ কম থাকায় আনারসের দামও বেশি। আগাম আনারস হওয়ায় মৌসুমের চেয়ে এখন বেশী দামে কিনতে হচ্ছে। মৌসুমে প্রতি পিস ১০-১৫ টাকা কিনলেও এখন কিনতে হচ্ছে ২০-২৫ টাকা দরে। আমরা এগুলো ৩০-৪০ টাকা দরে বিক্রি করছি।

নানিয়ারচর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: আহসান হাবিব এ বিষয়ে বাংলাদেশ সংবাদ সংস্থাকে(বাসস) বলেন, এ বছরে উপজেলার প্রায় ১১০০ হেক্টর জমিতে আনারস চাষ হয়েছে, আধুনিক পদ্ধতি ও পরিমিত হরমোন ব্যবহারের মাধ্যমে মৌসুমের আগেই হানিকুইন জাতের আনারসের ব্যাপক ফলন হওয়ার অনেকে বাড়তি লাভের আশায় কয়েক বছর ধরে এ আনারস চাষে আগ্রহী হয়েছেন কৃষক।

তিনি আরো জানান, হানিকুইন জাতের এ আনারসের আগাম চাষে এক প্রকার হরমোন ব্যবহার করা হয়। এ হরমোন সঠিক সময়ে পরিমিত ব্যবহার করলে মানবদেহের কোনও ক্ষতি হয়না। মৌসুমে উৎপাদিত আনারস চাষে যেখানে চাষীদের অনেক সময় লোকসান গুনতে হতো, সেখানে মৌসুমের বাইরে আগাম উৎপাদিত এ হানিকুইন জাতের আনারস চাষে কৃষক বর্তমানে বাড়তি লাভের মুখ দেখছেন বলে জানান তিনি। তবে পাহাড়ের পরিত্যক্ত এলাকাগুলো এ আগাম জাতের আনারস চাষের আওতায় আনতে পারলে আনারস চাষে এক বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে জানান তিনি।

টেবিলে পিস্তল রেখে ক্লাস নিতেন সেই শিক্ষক

সরকারের সঠিক পরিকল্পনার মাধ্যমে পাহাড়ে হানিকুইন জাতের আগাম আনারস চাষের সম্ভাবনাকে কাজে লাগাতে পারলে তা দেশের চাহিদা মিটানোর পাশাপাশি দেশের বাইরেও রপ্তানি করা সম্ভব বলে মনে করছেন স্থানীয়রা।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
চিকিৎসা

ঝিনাইদহে ভুল চিকিৎসায় রোগীর নাড়ি কাটার অভিযোগ, মেয়েকে বাঁচাতে নিঃস্ব বাবা

জুন 16, 2026
বেদে

নোয়াখালীর চাটখিলে বেদে পল্লীতে এসি লাগিয়ে মাদক ব্যবসা

জুন 16, 2026
নিহত

সিরাজগঞ্জে ট্রাকচাপায় ট্রাফিক পুলিশের এটিএসআই নিহত

জুন 16, 2026
Latest News
চিকিৎসা

ঝিনাইদহে ভুল চিকিৎসায় রোগীর নাড়ি কাটার অভিযোগ, মেয়েকে বাঁচাতে নিঃস্ব বাবা

বেদে

নোয়াখালীর চাটখিলে বেদে পল্লীতে এসি লাগিয়ে মাদক ব্যবসা

নিহত

সিরাজগঞ্জে ট্রাকচাপায় ট্রাফিক পুলিশের এটিএসআই নিহত

মরদেহ

মিরপুরে ফ্ল্যাট থেকে তরুণীর মরদেহ উদ্ধার

সংঘর্ষ

গোপালগঞ্জে বাস–ট্রাক ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত, আহত অর্ধশতাধিক

মরদেহ

পিরোজপুরে শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার

পতাকা

চুয়াডাঙ্গায় আর্জেন্টিনা সমর্থকদের ২ হাজার ফুট দীর্ঘ পতাকা নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা

মরদেহ

নাটোরে নৌকার ওপর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

গ্রেফতার

কামরাঙ্গীরচরে হত্যা মামলায় দুই যুবক গ্রেফতার, রক্তমাখা চাকু উদ্ধার

ইয়াবা

টেকনাফে ৬ কোটি ৫০ লাখ টাকার ইয়াবা জব্দ, একজন আটক

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa