Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ রংপুরে খোঁজ মিলল দুষ্প্রাপ্য শতবর্ষী মাধবীলতা
বিভাগীয় সংবাদ

রংপুরে খোঁজ মিলল দুষ্প্রাপ্য শতবর্ষী মাধবীলতা

By Mynul Islam NadimMay 22, 20262 Mins Read

পুরাতন রংপুর নামে পরিচিত মাহিগঞ্জে দুষ্প্রাপ্য শতবর্ষী মাধবীলতার সন্ধান পাওয়া গেছে। প্রাচীন এই লতাগাছটি দেখতে ইতিমধ্যেই প্রকৃতিপ্রেমীদের ভিড় জমতে শুরু করেছে। বর্তমান রংপুর নগর গড়ে ওঠারও প্রায় এক হাজার বছর আগে মাহিগঞ্জই ছিল এই অঞ্চলের প্রধান জনপদ। সেই ঐতিহাসিক এলাকায়ই দেখা মিলেছে দেশের অন্যতম প্রাচীন মাধবীলতার গাছ।

মাধবীলতা

Advertisement

স্থানীয়দের ধারণা, একটি পাকুড়গাছকে জড়িয়ে গত শতাধিক বছর ধরে বেঁচে আছে এই মাধবীলতা। দীর্ঘ সময় ধরে এটি অচেনা অবস্থায় থাকলেও সম্প্রতি কয়েকজন প্রকৃতিপ্রেমীর নজরে আসে গাছটি।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও নদী–প্রকৃতি গবেষক ড. তুহিন ওয়াদুদ বলেন, সম্প্রতি কয়েকজন প্রকৃতিপ্রেমীর সঙ্গে মাহিগঞ্জ এলাকায় ঘুরতে গিয়ে তারা একটি পুরোনো পুকুরের পাশে পাকুড়গাছকে জড়িয়ে থাকা মাধবীলতা দেখতে পান। লতার গঠন ও আকার দেখে প্রথমে এটি মাধবীলতা বলে বিশ্বাস করা কঠিন ছিল। পরে বিভিন্নভাবে যাচাই করে নিশ্চিত হওয়া যায় যে এটি মাধবীলতা এবং এর বয়স শত বছরেরও বেশি হতে পারে।

তিনি আরও বলেন, এটি দেশের অন্যতম প্রাচীন ও বৃহৎ মাধবীলতা হতে পারে।

ওয়ার্ল্ড লাইফ ফটোগ্রাফার ও লেখক রানা মাসুদ বলেন, অনেকে মাধবীলতাকে মধুমঞ্জরির সঙ্গে গুলিয়ে ফেলেন। তবে এটি প্রকৃত মাধবীলতা। দীর্ঘদিন ধরে অযত্নে টিকে থাকা এই দুর্লভ উদ্ভিদ সংরক্ষণ করা জরুরি।

পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কৃষিবিদ আবিদ করিম মুন্না বলেন, মাহিগঞ্জ ঐতিহাসিকভাবে সমৃদ্ধ একটি অঞ্চল। এখানে এখনো অনেক প্রাচীন নিদর্শনের সন্ধান পাওয়া যায়। এই মাধবীলতা গাছটি সেই ঐতিহ্যেরই একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি সংরক্ষণ করা প্রয়োজন।

উদ্ভিদবিদদের মতে, মাধবীলতা একটি দীর্ঘজীবী বৃক্ষলতা। একে মণ্ডপ, কামী, পুষ্পেন্দ্র, অভীষ্টগন্ধক, অতিমুক্ত, বিমুক্ত, কামুক ও ভ্রমরোৎসবসহ বিভিন্ন নামে পরিচিত। একসময় দেশে এটি প্রচুর পরিমাণে পাওয়া গেলেও বর্তমানে তা দুষ্প্রাপ্য হয়ে পড়েছে।

এই লতাগাছ সাধারণত আশ্রয় গাছকে জড়িয়ে বেড়ে ওঠে এবং সময়ের সঙ্গে এর মূল কাণ্ড বেশ মোটা হয়ে যায়। ডালপালা নিয়মিত ছাঁটাই করলে ফুলের সংখ্যা বৃদ্ধি পায়। এর পাতার আকার ডিম্বাকৃতির এবং সাধারণত ৪ থেকে ৬ ইঞ্চি লম্বা হয়।

মাধবীলতা বীজ ও ডাল উভয় মাধ্যমেই বংশবিস্তার করতে সক্ষম। এটি অযত্নেও বেড়ে উঠতে পারে এবং গবাদিপশুও এর পাতা খেয়ে থাকে। কিছু ঐতিহ্যগত ব্যবহারে এর পাতা রক্তচাপ নিয়ন্ত্রণ, হাঁপানি, বাত ও চর্মরোগে উপকারী হিসেবে বিবেচিত হয়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
মাধবীলতা
Mynul Islam Nadim
  • Website
  • Facebook

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.

Related Posts
মিছিল

ফেনীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ৬

June 27, 2026
গ্রেফতার

মাগুরায় ইয়াবাসহ গ্রেফতার ফায়ার সার্ভিস কর্মী

June 26, 2026
Gas

সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে চারজনের মৃত্যু

June 26, 2026

Latest News

মিছিল

ফেনীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ৬

গ্রেফতার

মাগুরায় ইয়াবাসহ গ্রেফতার ফায়ার সার্ভিস কর্মী

Gas

সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে চারজনের মৃত্যু

স্কুলছাত্র

‘স্কুলছাত্র গুলি খাবে, তারপরও আপনি ওসি থাকবেন, এটা হয় না’

ভাই-ভাবি গ্রেপ্তার

বাড়িতে ডেকে নিয়ে অন্তঃসত্ত্বা বোনকে হত্যার অভিযোগে ভাই-ভাবি গ্রেপ্তার

বিএনপি কর্মী

দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন বিএনপি কর্মী

Train

ট্রেনের ইঞ্জিনে মিলল ১৬ কেজি গাঁজা, চালক আটক

চোরাই

চেকপোস্টে ধরা পড়ল চোরাই মোবাইলের চালান, রামপুরায় গ্রেফতার ১

arif-hazra

মিয়াজাকিতে নতুন আশা

জব্দ

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, ৫৩ কেজি গাঁজা ও ৫৫টি গরুসহ ২৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa