এক সিনেমায় জনপ্রিয় দুই অভিনেত্রী। ফলে জল্পনাও ছিল তুঙ্গে। সাম্প্রতি রাশমিকা মান্দানার একের পর এক বক্স অফিস সাফল্য নজর কেড়েছে। অন্যদিকে কৃতি শ্যাননের অভিনয় প্রশংসিত হলেও ব্যবসায়িক সাফল্য ততটা ধারাবাহিক নয়—এমন তুলনা আলোচনাকে আরও উসকে দেয়।

২০১২ সালের সাইফ, দীপিকা ও ডায়ানা অভিনীত ‘ককটেল’-এর সিক্যুয়েল নিয়ে আসছেন পরিচালক হোমি আদাজানিয়া। এতে শাহিদ কাপুরের সঙ্গে থাকছেন কৃতি শ্যানন ও রাশমিকা মন্দানা। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে সহঅভিনেত্রীকে নিয়ে নিরাপত্তাহীনতা কাজ করছে কি না? তবে এই জল্পনাকে একেবারেই উড়িয়ে দিয়েছেন কৃতি।
তিনি বলেন, ‘রাশমিকা একজন অত্যন্ত ইতিবাচক ও আন্তরিক মানুষ। ওর মধ্যে কোনও নেতিবাচকতা নেই, শুধু ভালোবাসা আর পজিটিভ এনার্জি। শুটিংয়ের সময় আমাদের দারুণ বন্ধুত্ব তৈরি হয়েছে।’
ইতিমধ্যেই ছবির কিছু ঝলক দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছে, বিশেষ করে একটি গানের দৃশ্য নিয়ে আলোচনা তুঙ্গে। সম্প্রতি এই সিনেমা টিজার ও ‘জব তলক’ শিরোনামে গান মুক্তি পেয়েছে।
তবে অনেকের মতে, ২০১২ সালের ‘ককটেল’ সিনেমার জনপ্রিয়তাকে ছাপিয়ে যাওয়া সহজ হবে না। সেই ছবিতে দীপিকা পাড়ুকোন, সাইফ আলি খান ও ডায়ানার অভিনয় আজও দর্শকদের মনে গেঁথে রয়েছে। এটি মুক্তি পাবে আগামী ১৯ জুন।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
সব মিলিয়ে, প্রতিযোগিতার বদলে বন্ধুত্ব আর পেশাদারিত্বকেই গুরুত্ব দিচ্ছেন কৃতি ও রাশমিকা। এখন দেখার, বড়পর্দায় তাঁদের এই জুটি দর্শকদের মন কতটা জয় করতে পারে। সূত্র: আনন্দবাজার অনলাইন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


