Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ রাস্তার পাশে ঝুপড়ি ঘরে রানুর মানবেতর জীবন
ঢাকা বিভাগীয় সংবাদ

রাস্তার পাশে ঝুপড়ি ঘরে রানুর মানবেতর জীবন

By Shamim RezaMarch 8, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : সড়কের পাশে কলা গাছের ঝোপের আড়ালে বাঁশের খুঁটির সঙ্গে কয়েক টুকরা ছেঁড়া কাপড় ও পলিথিনে মোড়ানো ঝুপড়ি ঘরে বসবাস ষাটোর্ধ্ব এক নারীর। সেই ঘরের মেঝেতে প্লাস্টিকের বস্তা বিছিয়ে শোবার জায়গা তার। পাশেই সড়কের ওপর খোলা জায়গায় রয়েছে রান্না করার মাটির চুলা। বৃষ্টিতে ভিজে, রোদে পুড়ে থাকতে হচ্ছে তাকে। যেন দেখার কেউ নেই। সড়কটি দিয়ে গেলে যে কেউ দেখে বলবে আধুনিক যুগে এ কেমন বসবাস। বলছিলাম শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভূমখাড়া ইউনিয়নের পূর্ব নলতা এলাকার রানু বেগমের কথা।

Ranu

Advertisement

জানা যায়, ৪৫ বছর আগে উপজেলার সাহেবের চর এলাকার হাকিম খানের সঙ্গে বিয়ে হয় তার। নদীভাঙনের শিকার হয়ে ১০ বছর আগে সব হারিয়ে স্বামী-সন্তানদের সঙ্গে চলে যান ঢাকার শহর। সেখানে তার ছেলেরা দিনমজুরের কাজ শুরু করেন। তবে সেই সংসারে অভাব-অনটনে বেশি দিন জায়গা হয়নি রানু বেগমের।

৪ বছর আগে ফিরে আসেন বাবার বাড়িতে। ভাইদের অবস্থা তেমন ভালো না হওয়ায় অন্যের বাড়িতে দু’মুঠো খাবারের বিনিময়ে কাজ করতেন রানু। তবে শরীর অসুস্থ হওয়ায় এখন আর কাজে নেয় না কেউ। তাই বাবার বাড়িতে পাওয়া এক খণ্ড জমিতে পলিথিন আর কাপড় দিয়ে মোড়ানো ঝুপড়ি ঘর বানিয়ে বসবাস তার। ঘরে সঙ্গী হারিকেন, পাতিল, কলস, প্লেট আর কয়েকটি ছেড়া কাঁথা ও কাপড়।

রান্নার জন্য কোনো ঘর না থাকায় খোলা আকাশের নিচে সড়কের ওপর চুলা বানিয়ে সেখানেই করেন রান্না। ঝড়-বৃষ্টিতে ভিজে সেই চুলা নষ্ট হওয়ার ভয়ে আগে থেকে তৈরি করে রাখতে হয় আরো কয়েকটি চুলা। এভাবেই মানবেতর জীবনযাপন করছেন ষাটোর্ধ্ব রানু বেগমের।

অসহায় রানু বেগম জানান, এক সময় স্বামীর সংসারে ঘরবাড়ি নিয়ে খেয়ে দেয়ে সুখেই ছিলেন রানু বেগম। সর্বনাশা নদী ভাঙনে বাড়িঘর, ফসলি জমি বিলিন হলে স্বামী-সন্তান নিয়ে ঢাকাতে পারি জমান। সেখান স্বামী-সন্তানদের আয়ে দু’বেলা খেয়ে বাঁচাই কষ্টের। তাই বাবার পাওয়া এক টুকরো জমিতে পলিথিন ও ছেঁড়া কাপড় দিয়ে একটা ঘর থাকছেন তিনি।

স্থানীয়রা জানান, ঝড় হলে ঘরটি ভেঙে যায়। পরে প্লাস্টিক কুড়িয়ে আবার ঘর তোলে। তার অনেক কষ্ট। প্রধানমন্ত্রী তাকে সহযোগিতা করলে ভালো হতো।

বাংলাদেশ মানবাধিকার কমিশন শরীয়তপুর জেলা শাখার সভাপতি মাসুদুর রহমান বলেন, অতিদ্রুত যেন রানু বেগমকে একটি আশ্রয়ণ প্রকল্পের ঘরসহ অন্যান্য সুবিধা দেওয়া হয়। যাতে করে শেষ জীবনটুকু সুখে কাটাতে পারেন রানু বেগম।

৮ মার্চ কেন নারী দিবস পালিত হয়

নড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. পারভেজ বলেন, রানু বেগমের বিষয়টি আমি জানতে পেরেছি। ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে সেখানে পাঠিয়েছি। দ্রুত তার জন্য প্রধানমন্ত্রীর আশ্রয়ণের ঘর ও বয়স্ক ভাতাসহ অন্যান্য সুবিধা দিয়ে রানু বেগমকে পূনর্বাসনের ব্যবস্থা করা হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Chor

শাস্তি হিসেবে চোরকে ১০০ রাকাত নামাজ পড়ালো জনতা

July 18, 2026
নীলফামারী সাংবাদিক ফোরাম

নীলফামারী সাংবাদিক ফোরাম, ঢাকা’র সভাপতি মুফদি আহমেদ, সাধারণ সম্পাদক হাসান মেজর

July 18, 2026
চা-দোকানে আড্ডা ও ঘোরাঘুরি

সন্ধ্যার পর শিক্ষার্থীদের চা-দোকানে আড্ডা ও ঘোরাঘুরি নিষিদ্ধ

July 18, 2026

Latest News

Chor

শাস্তি হিসেবে চোরকে ১০০ রাকাত নামাজ পড়ালো জনতা

নীলফামারী সাংবাদিক ফোরাম

নীলফামারী সাংবাদিক ফোরাম, ঢাকা’র সভাপতি মুফদি আহমেদ, সাধারণ সম্পাদক হাসান মেজর

চা-দোকানে আড্ডা ও ঘোরাঘুরি

সন্ধ্যার পর শিক্ষার্থীদের চা-দোকানে আড্ডা ও ঘোরাঘুরি নিষিদ্ধ

Sisa

এখনো বেঁচে আছি শরীরে ২২টি সিসা নিয়ে

Kaji Monir

বাল্যবিবাহ রেজিস্ট্রিতে অভিনব প্রতারণা!

greptaar_caaci

তিন মাসের শিশুর পা মোচড়, সেই চাচি গ্রেফতার

মাদ্রাসাছাত্রী

বন্ধুকে বাঁচাতে গিয়ে নদীতে ডুবে মারা গেল ৪ মাদ্রাসাছাত্রী

Manikganj

অতিরিক্ত জেলা প্রশাসক ও ব্যবসায়ীর বিরুদ্ধে প্রমাণহীন অভিযোগ, পরে প্রত্যাহার

নাটোরে তিন বোন

একসঙ্গে জন্ম, একসঙ্গেই বৃত্তি: নাটোরে তিন বোনের অনন্য সাফল্য

Raj hotel

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার, রাজ হোটেলকে ৫০ হাজার জরিমানা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa