Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ভারতীয়দের ডাকা বয়কটের মধ্যেই মালদ্বীপে রেকর্ড সংখ্যক পর্যটক
আন্তর্জাতিক

ভারতীয়দের ডাকা বয়কটের মধ্যেই মালদ্বীপে রেকর্ড সংখ্যক পর্যটক

By Saiful IslamJanuary 27, 20242 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : নানা ইস্যুতে ভারত ও মালদ্বীপের মধ্যে চলছে তীব্র কূটনৈতিক টানাপোড়েন। এর মধ্যেই মালদ্বীপকে বয়কটের ডাক দিয়েছেন ভারতীয়রা। তাদের এই ডাকে মালদ্বীপে পর্যটক কমছে কিনা, সেটিও এক বড় প্রশ্ন। তবে সাম্প্রতিক কিছু পরিসংখ্যান দিচ্ছে ভিন্ন তথ্য।

maldives tourist

Advertisement

সংবাদমাধ্যম ইউএসএ টুডে’র সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়, গত বছর অর্থাৎ ২০২৩ সালে রেকর্ড সংখ্যক পর্যটক মালদ্বীপ ভ্রমণ করেছেন।

প্রতিবেদনে বলা হয়, এক হাজারেরও বেশি রিসোর্ট থাকা মালদ্বীপে ২০২৩ সালে পর্যটকদের আগমন বেড়েছে ১২ শতাংশ। যার মোট সংখ্যা প্রায় ১৯ লাখ। ২০২২ সালে দ্বীপরাষ্ট্রটি ভ্রমণ করেন ১৬ লাখের বেশি পর্যটক। দেশটির পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, গত বছর মালদ্বীপে পর্যটক সবচেয়ে বেশি এসেছে ভারত, রাশিয়া, চীন, যুক্তরাজ্য এবং জার্মানি থেকে।

মালদ্বীপের মার্কেটিং অ্যান্ড পাবলিক রিলেশন্স করপোরেশনের এক সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৩ সালের জন্য ১৮ লাখ পর্যটক আনার লক্ষ্য ছিল উষ্ণ আবহাওয়ার এ দেশটির। এবং ডিসেম্বরের ২০ তারিখের মধ্যেই সেই লক্ষ্য পূরণ হয়ে যায়।

চলতি বছর আরও বেশি পর্যটক সমাগমের লক্ষ্য নিয়েছে মালদ্বীপ। জানা গেছে, জানুয়ারিতেই পর্যটক আগমনের সংখ্যা ইতোমধ্যে গত দুই বছরের রেকর্ড ছাড়িয়ে গেছে। ইউএসএ টুডে বলছে, জানুয়ারির প্রথম তিন দিনেই ১৭ হাজার ৪১১ জন পর্যটক প্রবেশ করেছেন দেশটিতে। ২০২৩ সালে এই সংখ্যা ছিল ১৭ হাজার ৩৪৬ এবং ২০২২ সালে ছিল ১৫ হাজার ৬১৮ জন।

এদিকে মালদ্বীপের পর্যটন মন্ত্রণালয়ের সাপ্তাহিক পরিসংখ্যান অনুযায়ী, নতুন বছরের শুরুতেই দেশটিতে পর্যটকের আগমন ছাড়িয়েছে প্রায় এক লাখ, যা গেল বছরের একই সময়ের তুলনায় ১০ দশমিক ২ শতাংশ বেশি। আগামী মার্চ মাস পর্যন্ত মালদ্বীপের হোটেলগুলোর বুকিং সম্পূর্ণ হয়েছে বলেও জানিয়েছেন স্থানীয় পর্যটন খাত সংশ্লিষ্টরা।

এছাড়া মালদ্বীপের পর্যটন খাত নিয়ে ভারতীয় বিভিন্ন মিডিয়ায় ‘নেতিবাচক’ প্রচারকে ‘মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছে দ্বীপ দেশটির কর্তৃপক্ষ।
মালদ্বীপে ভারতীয় পর্যটকদের সংখ্যা কমলেও, গেল কয়েকদিনে নতুন করে যুক্তরাজ্য, চীনসহ বিভিন্ন দেশ থেকে পর্যটকরা আসছেন দেশটিতে। এছাড়া বর্তমানে মালদ্বীপে পর্যটক আগমনের শীর্ষে রয়েছে রাশিয়া ও ইতালি।

উল্লেখ্য, সম্প্রতি লাক্ষ্মাদ্বীপ নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উপহাস করে মালদ্বীপের তিন মন্ত্রীর সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া পোস্টের জেরে টানাপোড়েন সৃষ্টি হয় দুই দেশের সম্পর্কে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Tramp

বিশ্বকাপের একক আয়োজক হতে চায় যুক্তরাষ্ট্র

June 27, 2026
ভূমিকম্প

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০

June 27, 2026
বিধিনিষেধ

হরমুজ প্রণালি খুলতেই এলপিজি সরবরাহে বিধিনিষেধ প্রত্যাহার করল ভারত

June 27, 2026

Latest News

Tramp

বিশ্বকাপের একক আয়োজক হতে চায় যুক্তরাষ্ট্র

ভূমিকম্প

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০

বিধিনিষেধ

হরমুজ প্রণালি খুলতেই এলপিজি সরবরাহে বিধিনিষেধ প্রত্যাহার করল ভারত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ট্রাম্পের বিরুদ্ধে মামলা

ভারতের ট্যুরিস্ট ভিসা

ভারতের ট্যুরিস্ট ভিসায় আবেদনের নতুন নিয়ম

বাকিংহাম প্যালেস

ঐতিহ্য ভেঙে বাকিংহাম প্যালেসে না থাকার সিদ্ধান্ত চার্লসের

health tips world

ভারতীয় ট্যুরিস্ট ভিসা : সামান্য ভুলেই বাতিল হতে পারে আবেদন, সঠিকভাবে করবেন যেভাবে

Juta

এবার ‘মন ভালো’ করবে নাইকির জুতো!

রাজা চার্লস

১ কোটি পাউন্ডেরও বেশি কর দিয়ে শীর্ষ করদাতাদের তালিকায় রাজা চার্লস

সিন্দুর

‘অপারেশন সিন্দুর’-এ নিহত ছয় সেনার নাম প্রকাশ করল ভারত

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa