Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ নারায়ণগঞ্জে আদালতপাড়ায় স্বজনদের কান্না
ঢাকা বিভাগীয় সংবাদ

নারায়ণগঞ্জে আদালতপাড়ায় স্বজনদের কান্না

By Saiful IslamJuly 29, 20243 Mins Read

জুমবাংলা ডেস্ক : নারায়ণগঞ্জে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় জেলার ৭টি থানায় দায়ের করা মামলায় পুলিশ প্রতিদিনই গ্রেপ্তার অব্যাহত রেখেছে। গ্রেপ্তার থেকে বাদ যাচ্ছে না নিরীহ-নিরপরাধ মানুষও। ফলে স্বজনদের আহাজারিতে আদালতপাড়ার বাতাস ভারী হয়ে উঠছে। তাদের অভিযোগ, নিরপরাধ ব্যক্তিদের ধরে পুলিশ বিএনপি আখ্যা দিয়ে জ্বালাও-পোড়াও ভাঙচুর মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠাচ্ছে।

Court

Advertisement

গতকাল সরজমিন নারায়ণগঞ্জ আদালতপাড়া ও গারদের সামনে দেখা গেছে স্বজনদের আহাজারির এমন চিত্র। সকাল থেকে বিকাল পর্যন্ত গ্রেপ্তারকৃতদের একনজর দেখতে ও জামিনের জন্য ভিড় করছেন তাদের আত্মীয়স্বজন। নারায়ণগঞ্জ আদালতপাড়ার গারদের সামনে বাবা-মা দাঁড়িয়ে আছেন তার সন্তানের জন্য। স্ত্রী দাঁড়িয়ে আছেন তার স্বামীর জন্য। নানি দাঁড়িয়ে আছেন তার নাতির জন্য। একনজর দেখার জন্য কেউ দাঁড়িয়ে আছে খাবার নিয়ে, আবার কেউ দাঁড়িয়ে আছেন কাপড়- চোপড় নিয়েও। সবারই চোখে মুখে উদ্বেগ-উৎকণ্ঠা।কপালে চিন্তার ভাঁজ।

গারদের সামনে জান্নাতুল ফেরদৌস মিতু নামে এক নারীর সঙ্গে কথা হয়। তার স্বামী একজন পাঠাও চালক হোসাইন মাহমুদ (২৬)। তাকে একনজর দেখার জন্য কোলের শিশুকে নিয়ে দাঁড়িয়ে আছেন। হোসাইন মাহমুদ ফতুল্লার ভূঁইগড় রূপায়ণ এলাকার মৃত: আঃ আলীর ছেলে। মিতু বলেন, কোটা আন্দোলনের কারণে গত বৃহস্পতিবার থেকে তার স্বামী বাসায়। ছোট্ট শিশুর খাবার দুধ শেষ। প্রতি সপ্তাহে এক প্যাকেট দুধ লাগে। আর বাসায় টাকা নেই যে দুধ কিনে আনবে। তখন আমার স্বামী বললো এখন তো পরিস্থিতি স্বাভাবিক তাহলে দুই-তিনটা ট্রিপ মেরে পোলার (ছেলে) দুধ কিনে নিয়ে আসি। এই বলে দুপুরে বের হয়। রাত ৯টার দিকে বাসায় ফেরার পথে ভূঁইগড় রূপায়ণের সামনে থেকে ডিবি পুলিশ আটক করে নিয়ে আসে। শুনছি তাকে নাকি বিস্ফোরণ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। আজকে উকিল সাহেব জামিন চাইছিল, আদালত দেন নাই বললো। তিনি আরও বলেন, আপনারা খোঁজখবর নিয়ে দেখেন আমার স্বামী কোনো রাজনীতির সঙ্গে জড়িত নয়। তিনি কাজ করে সংসার চালায়। সংসারের একমাত্র উপার্জনকারী স্বামী জেলখানায়। কবে জামিন পাইবো তাও জানি না। আমি এখন আমার দুধের বাচ্চা ও অন্ধ শাশুড়িকে নিয়ে মানবেতর জীবনযাপন করছি।

একইভাবে মামলার আসামি হয়েছেন রাজমিস্ত্রি আরিফ হোসেন (১৯)। সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের পরশমদী গ্রামের জয়নাল মিয়ার ছেলে সে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সোনারগাঁ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। গারদের সামনে মাটিতে পড়ে চিৎকার করতে করতে আরিফ হোসেনের নানি জনু বেগম বলেন, ছয় মাসের একটি শিশু বাচ্চা আছে আরিফের। আমার নাতি রাজমিস্ত্রির কাম করে বাবা। আমি আমার নাতির সঙ্গে খাই। গত মঙ্গলবার সন্ধ্যার পর কাজ শেষে বাড়িতে ফিরে। খাওয়া-দাওয়া করে ঘুমায়। পরে রাত সাড়ে ১০টার দিকে পুলিশ এসে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে ধরে নিয়ে যায়। আমি তাদেরকে বলছি আমার নাতি রাজমিস্ত্রির কাম করে সে বিএনপি করে না। তারা আমার কথাটাও শুনলো না। আমার নাতিরে ধরে নিয়ে নাশকতার মামলা দিলো। আল্লাহ তুমি এদের বিচার কইরো। যারা আমার নিরপরাধ নাতিকে বিনা দোষে দোষী করলো। আমি এখন কেমনে কি করবো। মাহমুদ ও আরিফের মতো এমন অনেক নিরপরাধ মানুষকে আটক করে নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠাচ্ছে পুলিশ। রাত পোহালে থানায় ভিড় করছেন স্বজনরা। থানা থেকে কিছু করতে না পেরে ছুটে আসছেন আদালতপাড়ায়।

এদিকে শনিবার রাতে নতুন করে আরও ৩টি মামলা দায়ের করে পুলিশ। এ নিয়ে মামলার সংখ্যা ২৭। গতকাল সকাল পর্যন্ত এই মামলাগুলোতে ৫১২ জনকে গ্রেপ্তার করেছে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম-অপারেশন) চাইলাউ মারমা জানান, ২৭ জুলাই হতে ২৮শে জুলাই পর্যন্ত ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একইসঙ্গে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় সিদ্ধিরগঞ্জ থানায় আরও ৩টি মামলা দায়ের করা হয়েছে। সিদ্ধিরগঞ্জের একটি ভবনে ভাঙচুরের ঘটনায় ভবন কর্তৃপক্ষ থানায় মামলা করেছেন। এ ছাড়া পুলিশ বক্সে ভাঙচুরের ঘটনায় হাইওয়ে পুলিশ এবং র‌্যাবের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। সূত্র : মানবজমিন

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
greptaar_caaci

তিন মাসের শিশুর পা মোচড়, সেই চাচি গ্রেফতার

July 17, 2026
মাদ্রাসাছাত্রী

বন্ধুকে বাঁচাতে গিয়ে নদীতে ডুবে মারা গেল ৪ মাদ্রাসাছাত্রী

July 16, 2026
Manikganj

অতিরিক্ত জেলা প্রশাসক ও ব্যবসায়ীর বিরুদ্ধে প্রমাণহীন অভিযোগ, পরে প্রত্যাহার

July 16, 2026

Latest News

greptaar_caaci

তিন মাসের শিশুর পা মোচড়, সেই চাচি গ্রেফতার

মাদ্রাসাছাত্রী

বন্ধুকে বাঁচাতে গিয়ে নদীতে ডুবে মারা গেল ৪ মাদ্রাসাছাত্রী

Manikganj

অতিরিক্ত জেলা প্রশাসক ও ব্যবসায়ীর বিরুদ্ধে প্রমাণহীন অভিযোগ, পরে প্রত্যাহার

নাটোরে তিন বোন

একসঙ্গে জন্ম, একসঙ্গেই বৃত্তি: নাটোরে তিন বোনের অনন্য সাফল্য

Raj hotel

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার, রাজ হোটেলকে ৫০ হাজার জরিমানা

Sahadat

ত্রুটিপূর্ণ গাড়ি আটকে সম্মাননা পেলেন এটিএসআই শাহাদাত

Shaturia

মা-হারা শিশুকে পিটিয়ে হাত ভাঙলেন মাদ্রাসা শিক্ষক

বাবা-মা-মেয়ের যাবজ্জীবন

প্রেমের সম্পর্কে হত্যা, ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন

পরীক্ষা দিল শিক্ষার্থীরা

ছাতা মাথায় পরীক্ষা দিল শিক্ষার্থীরা, ভাইরাল ভিডিও ঘিরে আলোচনা

স্বামীর যাবজ্জীবন

স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa