Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক রিপাবলিক টিভির সাংবাদিক ময়ুখ রঞ্জনের নতুন বিতর্ক
আন্তর্জাতিক ওপার বাংলা

রিপাবলিক টিভির সাংবাদিক ময়ুখ রঞ্জনের নতুন বিতর্ক

By Shamim RezaDecember 15, 20242 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলার অন্যতম পরিচিত মুখ ময়ুখ রঞ্জন ঘোষ। তার সংবাদ উপস্থাপনার অদ্ভুত এবং ‘উত্তেজনাপূর্ণ’ ধরন নিয়ে বাংলাদেশে সমালোচনা ও বিতর্ক তৈরি হয়েছে। ময়ুখের সংবাদ পরিবেশনের ধরন অনেকেই একে মলম বিক্রেতাদের সঙ্গে তুলনা করেছেন। ফলে তাকে নিয়ে বাংলাদেশের দর্শকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

Republic TV

Advertisement

সাংবাদিকতার নৈতিকতা এবং সত্যতা বজায় রাখার জায়গায় বারবার প্রশ্নবিদ্ধ হচ্ছেন ময়ূখরঞ্জন। অভিযোগ উঠেছে, তিনি সংবাদ উপস্থাপনের ক্ষেত্রে অতিরঞ্জন এবং ভুল তথ্যের আশ্রয় নিচ্ছেন, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। একাধিক ঘটনায় দেখা গেছে, তার উপস্থাপিত তথ্য পরবর্তীতে ভুয়া প্রমাণিত হয়েছে। তার এমন কার্যকলাপ শুধু সাংবাদিকতার মান ক্ষুণ্ণ করছে না, বরং গণমাধ্যমের প্রতি মানুষের বিশ্বাসেও চিড় ধরাচ্ছে।

সম্প্রতি ময়ূখ রঞ্জনের নাম আবারও আলোচনায় আসে। তিনি বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা নিয়ে কয়েকটি ভুয়া তথ্য ছড়িয়েছেন, যা পরবর্তীতে পুরোপুরি ভিত্তিহীন প্রমাণিত হয়। এ ঘটনায় অনেকেই তার সাংবাদিকতার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন।

এমন দায়িত্বজ্ঞানহীন প্রতিবেদন সংবাদমাধ্যমের জন্য ক্ষতিকর। এই ধরনের সাংবাদিকতা সমাজে বিভ্রান্তি ছড়ায় এবং প্রকৃত ঘটনা থেকে মানুষের মনোযোগ সরিয়ে দেয়।

বাংলাদেশে রিপাবলিক বাংলা এবং ময়ুখ রঞ্জনের জনপ্রিয়তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে তাকে শুধুমাত্র বিনোদনের উপকরণ হিসেবে দেখছেন। কেউ কেউ আবার তার সাংবাদিকতার প্রতি বিরক্তি প্রকাশ করছেন। ময়ুখের এই অস্বাভাবিক কণ্ঠস্বর এবং চিৎকার-চেঁচামেচি অনেক দর্শকের কাছে অযাচিত এবং সংবাদের গুরুত্বকে ক্ষুণ্ণ করে বলে মনে করা হয়। কেউ কেউ তো তাকে ‘মৃগীরোগী’ বলেও উপহাস করেছেন। তবে এ ধরনের উপস্থাপনা কতটা কার্যকরী বা সাংবাদিকতার নৈতিকতার সাথে কতটুকু সামঞ্জস্যপূর্ণ, তা নিয়ে সমালোচনাও রয়েছে।

ময়ুখ রঞ্জন ঘোষের উপস্থাপনা দর্শকদের একাংশের কাছে বিনোদনমূলক হলেও, অনেকের মতে এটি সাংবাদিকতার প্রকৃত মান ও গুরুত্বকে ক্ষুণ্ণ করে। তার অস্বাভাবিক উপস্থাপনাশৈলী পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সংবাদজগতে একটি হাস্যকর নতুন ধারার সৃষ্টি করেছে।

এ বছরের সেরা সেরা ৯টি বাইক, ৫ নম্বরটা দেখলে চোখ কপালে উঠবে আপনার

সাংবাদিকতা পেশা সত্যতা ও নিরপেক্ষতার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। ময়ুখ রঞ্জন ঘোষের মতো সাংবাদিকদের জন্য এটি একটি সতর্কবার্তা হতে পারে। মানুষ সংবাদমাধ্যম থেকে সত্য জানতে চায়, মিথ্যার ফুলঝুরি নয়। রিপাবলিক টিভি এবং ময়ূখরঞ্জন যদি নিজেদের অবস্থান ঠিক করতে না পারেন, তবে তাদের জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতা কমে যাওয়াটা সময়ের ব্যাপার।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Tea

অফিসে বেঁচে যাওয়া চা-বিস্কুট নেওয়ায় ১৭ বছরের চাকরি হারালেন পিয়ন

July 2, 2026
জাপান

ইয়েনের দরপতন ঠেকাতে কৌশল বদলাচ্ছে জাপান

July 2, 2026
খামেনি

খামেনির মরদেহ নেওয়া হবে ঐতিহাসিক কারবালায়

July 2, 2026

Latest News

Tea

অফিসে বেঁচে যাওয়া চা-বিস্কুট নেওয়ায় ১৭ বছরের চাকরি হারালেন পিয়ন

জাপান

ইয়েনের দরপতন ঠেকাতে কৌশল বদলাচ্ছে জাপান

খামেনি

খামেনির মরদেহ নেওয়া হবে ঐতিহাসিক কারবালায়

Thailand

১১ বছর বয়সী শিশুর চালানো পিকআপের ধাক্কায় প্রাণ গেল ৮ ভিক্ষুর

১৯ কেজি স্বর্ণ

দুবাই থেকে আসা বিমানে মিলল ১৯ কেজি স্বর্ণ

১০২ তলা ভবনের চূড়া

১০২ তলা ভবনের চূড়ায় উঠে ব্যানার প্রদর্শন করে বিয়ের প্রস্তাব, তারপর যা ঘটলো

Soudi

প্রবাসীদের বড় স্বস্তি, ওয়ার্ক পারমিট নবায়নে সময় বাড়াল সৌদি

ট্রাম্পের আদেশ

জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার অধিকার বহাল, ট্রাম্পের আদেশ খারিজ

polymarket_top7-team

বিশ্বকাপ কে জিতবে, ৪ বিলিয়ন ডলারের প্রেডিকশন মার্কেটে এগিয়ে ‘৭ দেশ’

Vumi

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প: মৃত্যুর তালিকায় প্রায় ২০০০ মানুষ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa