বিশেষ প্রতিনিধি : বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অবহেলিত জেলা সাতক্ষীরার সার্বিক উন্নয়ন ও নারী সমাজকে স্বাবলম্বী করার লক্ষ্যে আসন্ন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসেবে মোছাঃ নুরজাহান পারভীন ঝর্ণাকে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়েছেন জেলাবাসী। তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ মানুষের মতে, রাজপথের লড়াকু এই নেত্রী সংসদ সদস্য হলে এলাকার জনমানুষের ভাগ্য পরিবর্তনে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন।

নুরজাহান পারভীন ঝর্ণা বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য এবং সাতক্ষীরা জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি শ্যামনগর উপজেলা মহিলা দলর দীর্ঘদিনের সফল সভানেত্রী। বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে রাজপথের বিভিন্ন আন্দোলনে তার সরব উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। জেল-জুলুম ও নির্যাতনের তোয়াক্কা না করে তিনি ঢাকা, খুলনা, যশোর ও সাতক্ষীরায় দলীয় আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন।
২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত শ্যামনগর উপজেলা পরিষদর মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেন। ওই সময়ে অবহেলিত জনপদের স্কুল, কলেজ, মাদ্রাসা, ঈদগাহ, গোরস্থান, মসজিদ, মন্দির ও রাস্তাঘাটের উন্নয়নে কাজ করেন। বিশেষ করে শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তার ত্রাণ তৎপরতা এলাকায় প্রশংসিত হয়। পেশাগত জীবনে তিনি শ্রীফলকাটি মাধ্যমিক বিদ্যালয়র সহকারী প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন।

নুরজাহান পারভীন ঝর্ণা সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট এম এম আশেক ইলাহি মুন্নার সহধর্মিণী। উল্লেখ্য, ২০২১ সালের ১৯ নভেম্বর খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া অনুষ্ঠানে ছাত্রলীগ-যুবলীগের হামলায় মুন্না গুরুতর আহত হন। ঝর্ণার পরিবার দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তার স্বামী অ্যাডভোকেট এম এম আশেক ইলাহি মুন্না সাবেক ছাত্র ও কৃষক দল নেতা এবং বর্তমানে জেলা বিএনপির সদস্য। পরিবারের অন্যান্য সদস্যরাও দলীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করছেন।

রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েও পরিবারটি পিছু হটেনি বলে জানা গেছে। ঝর্ণার স্বামী একাধিকবার কারাগারে গেছেন এবং বিভিন্ন মামলার সম্মুখীন হয়েছেন। এমনকি তাদের প্রতিষ্ঠিত শ্রীফলকাটি মাধ্যমিক বিদ্যালয়ের এমপিওভুক্তকরণ তৎকালীন সংসদ সদস্যের ডিও লেটারের মাধ্যমে স্থগিত করা হয়েছিল। পরবর্তীতে উচ্চ আদালতের রায়ের মাধ্যমে বিদ্যালয়টির কার্যক্রম পুনরায় সচল হয়।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
সাতক্ষীরার স্থানীয় বাসিন্দারা জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল চেয়ারপারসন ও দেশনায়ক তারেক রহমানর নেতৃত্বে আগামী দিনে দেশ গঠনের কার্যক্রম শুরু হলে প্রান্তিক জেলা সাতক্ষীরার উন্নয়নে ঝর্ণার মতো ত্যাগী ও অভিজ্ঞ নেত্রীর বিকল্প নেই। নারী অধিকার রক্ষা ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তাকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেওয়ার জন্য দলের হাইকমান্ডের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন জেলাবাসী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


