Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় টেকনোক্র্যাট মন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের পদত্যাগ
জাতীয়

টেকনোক্র্যাট মন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের পদত্যাগ

By Saiful IslamNovember 19, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক : টেকনোক্র্যাট (সংসদ সদস্য নন এমন) মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টারা পদত্যাগ করেছেন। রোববার মন্ত্রিপরিষদ বিভাগে পদত্যাগপত্র জমা দেন তারা।

টেকনোক্র্যাট মন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের পদত্যাগ

Advertisement

পদত্যাগ করা মন্ত্রীরা হলেন- বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম।

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম যুগান্তরকে বলেন, নিয়মতান্ত্রিকভাবে পদত্যাগ করেছি। প্রধানমন্ত্রীর নির্দেশে টেকনোক্র্যাট প্রতিমন্ত্রী হিসেবে নির্বাচনের আগে পদত্যাগ করতে হয়েছে। এটা নিয়মতান্ত্রিক বিষয়। এর চেয়ে বেশি কিছু এই মুহূর্তে বলতে পারছি না।

আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চাঁদপুর-২ আসন থেকে মনোনয়নপত্র জমা দেব।

এদিকে পদত্যাগকারী প্রধানমন্ত্রীর উপদেষ্টারা হলেন- ড. গওহর রিজভী, তারিক আহমেদ সিদ্দীক, ড. মসিউর রহমান, ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী ও সজীব ওয়াজেদ জয়।

প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করা ড. মসিউর রহমান গণমাধ্যমকে জানান, মন্ত্রিপরিষদ ও উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে যারা সংসদ সদস্য নন, তাদের পদত্যাগ করতে বলা হয়েছে। তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।

২০১৮ সালে ৬ নভেম্বর টেকনোক্র্যাট মন্ত্রীরা পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। ওই বছর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা করা হয় ৮ নভেম্বর। নির্বাচন কমিশন এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা করেছে ১৫ নভেম্বর। চার দিনের মাথায় ১৯ নভেম্বর টেকনোক্র্যাট মন্ত্রীদের পদত্যাগের খবর পাওয়া গেল।

প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্য সংখ্যা ৪৮ জন।প্রধানমন্ত্রী ছাড়াও ২৫ জন মন্ত্রী, ১৯ প্রতিমন্ত্রী এবং ৩ উপমন্ত্রী মন্ত্রিসভায় রয়েছেন।তাদের মধ্যে তিনজনের পদত্যাগের ফলে মন্ত্রিসভার সদস্য সংখ্যা এখন ৪৫।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
তিনটি নতুন উপজেলা

তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিল সরকার

July 1, 2026
Bangla

বাংলা কিউআর কোডে লেনদেনে নতুন নির্দেশনা

July 1, 2026
পূর্বাচল

পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিকার সভায় অনুমোদন

July 1, 2026

Latest News

তিনটি নতুন উপজেলা

তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিল সরকার

Bangla

বাংলা কিউআর কোডে লেনদেনে নতুন নির্দেশনা

পূর্বাচল

পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিকার সভায় অনুমোদন

পুলিশ

গাঢ় নীল ও জলপাই শার্ট, খাকি প্যান্টে মাঠে নামলো পুলিশ

Thana

নিরপেক্ষতার মানদণ্ডে প্রশ্নের মুখে খিলক্ষেতের কমিউনিটি পুলিশিং কমিটি

সরকারি চাকরিজীবী

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

এইচএসসি ও সমমান পরীক্ষা

বৃহস্পতিবার শুরু এইচএসসি পরীক্ষা: এবার সব শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্র

A-chalan

আজ থেকে রাজস্ব-প্রাপ্তি জমায় ‘এ-চালান’ বাধ্যতামূলক

তথ্যমন্ত্রী

সিন্দুক পাহারা দেয়ার চেয়ে সাইবার নিরাপত্তা জরুরি : তথ্যমন্ত্রী

Court

অধস্তন আদালতে কালো কোট ও গাউন বাধ্যতামূলক নয়

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa