Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক লাটভিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা
আন্তর্জাতিক

লাটভিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা

By Saiful IslamAugust 15, 20232 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপের দেশ লাটভিয়ার প্রধানমন্ত্রী ক্রিসজানিস কারিন্স পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সোমবার (১৪ আগস্ট) এক সংবাদ সম্মেলনে কারিন্স জানান, বৃহস্পতিবার (১৭ আগস্ট) তিনি নিজের ও বর্তমান মন্ত্রিসভার পদত্যাগপত্র প্রেসিডেন্টের কাছে জমা দেবেন। বর্তমান জোটের অংশীদাররা তার প্রস্তাবিত মন্ত্রিসভা রদবদলের সিদ্ধান্ত নাকচের পর এমন ঘোষণা নিয়েছেন তিনি।

লাটভিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা

Advertisement

সংবাদ সম্মেলনে কারিন্স জানান, বর্তমান জোট সরকারের অংশীদার দলগুলোর মধ্যে ভাঙন দেখা দিয়েছে। এ কারণেই পদত্যাগের সিদ্ধান্ত নিতে হয়েছে তাকে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, জোটের অংশীদাররা দেশের উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বাধা সৃষ্টি করছে। তাই আমার দল নিউ ইউনিটি পার্টিকে (এনইউপি) জানিয়ে দিয়েছি, বৃহস্পতিবার পদত্যাগ করতে যাচ্ছি। আমি আমার দলকে প্রধানমন্ত্রীত্বের জন্য নতুন কাউকে মনোনয়ন দেওয়ার আহ্বান জানাই।

বুধবার (৯ আগস্ট) মন্ত্রীসভার তিনটি পদে পরিবর্তন আনান প্রস্তাব তোলেন কারিন্স। কিন্তু জোটের শরীক দলগুলো তার এ প্রস্তাবের বিরোধিতা করে। এমনকি বেশ কয়েকটি প্রকল্পের অনুমোদনও আটকে রাখা হয়। এর পরিপ্রেক্ষিতে শুক্রবার (১১ আগস্ট) কারিন্স জানিয়েছিলেন, বর্তমান জোটের সঙ্গে কাজ চালিয়ে যাওয়া অথবা নতুন একটি জোট গঠন করার কথা ভাবতে হচ্ছে তাকে। গত বছরের অক্টোবরে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে জয়লাভ করে কারিন্সের মধ্য-ডানপন্থী এনইউপি। ওই নির্বাচনে দেশটির ১০০টি সংসদীয় আসনের মধ্যে ২৬টিতে জয় পায় তার দল। পরে সাতটি দলের সঙ্গে জোট গড়ে সরকার গঠন করে এনইউপি।

এনইউপি লাটভিয়ার রক্ষণশীল রাজনৈতিক দল ন্যাশনাল অ্যালায়েন্স ও অন্যান্য ছোট দলগুলোর সমর্থনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ১৯ লাখ মানুষের ছোট্ট এই দেশটি শাসন করে আসছিল। কিন্তু গত মে মাসে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে যৌথ প্রার্থী দিতে ব্যর্থ হওয়ার পর জোটের সঙ্গে সম্পর্ক খারাপ হয় কারিন্সের।

এনইউপি আগামী বুধবার (১৬ আগস্ট) দেশটির নতুন প্রধানমন্ত্রী প্রার্থী বাছাই করতে পারে বলে জানা গেছে। লাটভিয়ার প্রেসিডেন্ট এডগারস রিংকেভিক্সের হাতে নতুন প্রধানমন্ত্রীকে সরকার গঠনের আদেশ দেওয়ার ক্ষমতা রয়েছে। তবে প্রেসিডেন্টের বাছাই করা প্রার্থীকেও সংসদে আস্থা ভোটের মুখোমুখি হতে হবে। ২০২৬ সালে লাটভিয়ার পরবর্তী সংসদীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে। বাল্টিক দেশ লিথুনিয়া, এস্তোনিয়াসহ লাটভিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়া বিরোধী অবস্থানে রয়েছে। সূত্র – রয়টার্স

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
ny-shooting

নিউইয়র্কে ভ .য়াবহ গো .লাগু .লি, ৪ শিশুসহ গু .লিবিদ্ধ ৮

July 5, 2026
শ্যালকের দেওয়া আগুন

স্ত্রীর রাগ ভাঙাতে যাওয়াই হলো কাল, শ্যালকের দেওয়া আগুনে গেলো প্রাণ

July 5, 2026
Trump

মাত্র একটি আঘাতেই সবাইকে শেষ করে দিতে পারতাম : ট্রাম্প

July 5, 2026

Latest News

ny-shooting

নিউইয়র্কে ভ .য়াবহ গো .লাগু .লি, ৪ শিশুসহ গু .লিবিদ্ধ ৮

শ্যালকের দেওয়া আগুন

স্ত্রীর রাগ ভাঙাতে যাওয়াই হলো কাল, শ্যালকের দেওয়া আগুনে গেলো প্রাণ

Trump

মাত্র একটি আঘাতেই সবাইকে শেষ করে দিতে পারতাম : ট্রাম্প

তেলাপিয়া মাছ

থাইল্যান্ডে ছড়িয়ে পড়েছে রাক্ষুসে তেলাপিয়া, বিপাকে মৎস্যজীবীরা

মেক্সিকোর মেয়র কেন কুমির বিয়ে করলেন

আয়াতুল্লাহ খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির প্রথম জানাজা সম্পন্ন

Turkey

তুরস্কে সৃষ্টি হচ্ছে একের পর এক রহস্যময় গভীর গর্ত, ঘটনা কী?

ইরানের নতুন নেতা

ইরানের নতুন নেতার অবস্থান এখনো অজানা

খামেনি

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে জনসমুদ্র, হাতে প্রতিশোধের প্রতীক

Khamini

বাবার শোকানুষ্ঠানে কেন নেই মোজতবা খামেনি?

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa